Ad

আ. লীগের মনোনয়ন চান যেসব সাবেক পুলিশ কর্মকর্তা

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
leauge
Durbin News

ভোট আসছে। চায়ের দোকানে আড্ডা বেড়েছে। উৎসুক জনতা থেকে রাজনীতিবিদ, সবার মনোযোগ এখন নির্বাচন ঘিরে। যারা প্রার্থী হতে চাচ্ছেন, তারা ইতোমধ্যে দৌড়ঝাপ শুরু করেছেন। এরমধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীরা রাজনীতির মাঠে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছেন।দলটির মনোনয়নপ্রত্যাশীদের তালিকার কেবল রাজনীতিবিদ নয়; ব্যবসায়ী, পেশাজীবি থেকে শুরু করে সাবেক আমলা, পুলিশ কর্মকর্তারাও রয়েছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটির মনোনয়ন পাওয়ার আশা করছেন অন্তত দুই ডজন সাবেক পুলিশ কর্মকর্তা। তাদের মধ্যে সাবেক আইজিপি, অতিরিক্ত আইজিপি ও সাবেক এসপি রয়েছেন।এরমধ্যে কিশোরগঞ্জ-২ আসনের বর্তমান এমপি ও সাবেক আইজিপি নূর মোহাম্মদ আবারও মনোনয়ন চান দলের। তবে, তার তার প্রতিদ্বন্দ্বীও সাবেক আরেক পুলিশ কর্মকর্তা। তিনি হলেন আবদুল কাহার আকন্দ। যিনি পুলিশের সাবেক ডিআইজি। বঙ্গবন্ধু হত্যা মামলা, জেলহত্যা মামলা, ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলা, বিডিআর বিদ্রোহ মামলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে আলোচিত তিনি।সাবেক আইজিপি এ কে এম শহীদুল হকও মনোনয়ন চান নৌকার। তিনি শরীয়তপুর-১ আসন থেকে প্রার্থী হতে চান। শহীদুল হক কমিউনিটি পুলিশিংয়ের অন্যতম প্রবর্তক। ২০১৪ সালের ৩১ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি ২০১৮ সাল পর্যন্ত আইজিপির দায়িত্ব পালন করেন তিনি।জামালপুর-১ আসন থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী সাবেক অতিরিক্ত আইজিপি মোখলেসুর রহমান। নৌকার হয়ে ভোটযুদ্ধে লড়তে তিনি মাঠ চষে বেড়াচ্ছেন।বিএনপির আমলে চাকরি হারানো মুক্তিযোদ্ধা বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় কর্মরত সাবেক অতিরিক্ত আইজিপি আব্দুর রহিমও নৌকার মনোনয়ন চান। ময়মনসিংহ-৮ আসনে গতবারও মনোনয়ন চেয়ে জোটের কারণে বঞ্চিত হন। বিএনপি-জামায়াত সরকার ২০০১ সালে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায়। ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার পর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নিরাপত্তায় গঠিত তিন সদস্যবিশিষ্ট বিশেষ টিমে যোগ দেন তিনি।বগুড়া-৫ আসনের বর্তমান এমপি মো. হাবিবর রহমানও সাবেক পুলিশ কর্মকর্তা। বিএনপির আমলে চাকরি হারান সাবেক এই এসপি। রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকা হাবিবর রহমান এবারও মনোনয়ন চান।সাবেক আইজিপি মুক্তিযোদ্ধা মতিউর রহমানও আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী। তবে তিনি যেচে মনোনয়ন চাইবেন না। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন চেয়েও না পাওয়ায় অভিমান করে রয়েছেন রাজশাহী জেলা আওয়ামী লীগের এই উপদেষ্টা।সাতক্ষীরা-৪ আসনে নৌকার প্রার্থী হতে চান সাবেক এএসপি শেখ আতাউর রহমান। তিনি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং কালীগঞ্জ থানা আওয়ামী লীগ ও ওলামা লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা।মুজিবনগর সরকারকে গার্ড অব অনার দেওয়া মাহবুব উদ্দিন বরিশালে নৌকায় মনোনয়ন চান। বঙ্গবন্ধু হত্যার পর পুলিশের চাকরি হারান তিনি।সাবেক অতিরিক্ত আইজিপি আব্দুর রহিম খান বাগেরহাট-৪ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশা করছেন। এছাড়া সাবেক অতিরিক্ত আইজিপিদের মধ্যে নুরুল আলম, আলী ইমাম চৌধুরী, খন্দকার মোজাম্মেল হক, গোলাম মোস্তফা, আবদুল মান্নান, সাবেক ডিআইজি দেওয়ান হাবিবুল্লাহ, সফিক উল্লাহ, খন্দকার সাহেব আলী, কাজী নজরুল ইসলাম, মোখলেসুর রহমান ও শাহ আলম সিকদারসহ অন্তত দুই ডজন সাবেক পুলিশ কর্মকর্তা আওয়ামী লীগের মনোনয়ন চান।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad