ভোটে এনে সরকার আমাদের কোরবানি দেয় কি না শঙ্কা আছে: জি এম কাদের
হেড অফ ডিজিটাল মিডিয়া


ভোট শেষ না হওয়া পর্যন্ত পুরোপুরি মন্তব্য করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। বললেন, সরকার আমাদের ভোট করাতে নিয়ে এসে কোরবানি দিয়ে দেয় কি না এ আশঙ্কা আমাদের এখন আছে। এটা হলে পুরোপুরি বাকশালের অবস্থায় ফিরে যাবে সরকার। তবে আমি আশাবাদী থাকতে চাই। রোববার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে রংপুর নগরীর নিউ সেনপাড়া ভোটকেন্দ্র পরিদর্শন করে তিনি এ কথা বলেন।এবারের নির্বাচনে রংপুর-৩ (সদর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জি এম কাদের। সকালে ভোটকেন্দ্র পরিদর্শন করে তখন পর্যন্ত ভোটের পরিস্থিতি ভালো মনে হচ্ছে বলে উল্লেখ করেন। তবে কুমিল্লা ও ঢাকা-১ আসনে লাঙ্গলের প্রার্থীর সমর্থক পোলিং এজেন্টদের বের করে দেয়া হয়েছে বলেও অভিযোগ করেন।এ সময় দলটির নেতা রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাসহ অন্যান্য নেতৃবৃন্দ তার সাথে ছিলেন।


