

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ (দিরাই–শাল্লা) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি মোহাম্মদ শিশির মনিরের পক্ষে ভোট চাইতে দেখা গেছে নিষিদ্ধ আওয়ামী লীগের একাধিক সাবেক নেতাকে। এ ঘটনা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে।
দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের সাবেক আওয়ামী লীগ নেতা গোলাপ মিয়ার বক্তব্যের একটি ভিডিও মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, শিশির মনিরের পাশে দাঁড়িয়ে মাইকে বক্তব্য দিচ্ছেন গোলাপ মিয়া। তিনি রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলেন।
স্থানীয় সূত্র ও ভিডিও বিশ্লেষণে জানা গেছে, সোমবার (১২ জানুয়ারি) রাতে রাজানগর ইউনিয়নের চকবাজার এলাকায় আয়োজিত শিশির মনিরের নির্বাচনী পথসভায় গোলাপ মিয়া বক্তব্য দেন। ওই সভায় আরও বক্তব্য রাখেন রাজানগর ইউনিয়ন পরিষদের বর্তমান ৭ নম্বর ওয়ার্ড সদস্য রেনু মিয়া, ৮ নম্বর ওয়ার্ড সদস্য খসরু মিয়া এবং আলতাবুর রহমান।
পথসভায় বক্তব্য দিতে গিয়ে গোলাপ মিয়া ভোটের গুরুত্ব তুলে ধরে বলেন, ভোট ছোট হলেও এর মূল্য অনেক। উন্নয়ন ও পরিবর্তনের ‘চাবি’ হিসেবে তিনি ভোটকে উল্লেখ করে মোহাম্মদ শিশির মনিরের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।
এ বিষয়ে জানতে চাইলে গোলাপ মিয়া বলেন, তিনি একসময় রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলেন, তবে দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে নিষ্ক্রিয়। বর্তমানে তাঁর কোনো সাংগঠনিক পদ নেই বলে দাবি করেন তিনি। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ থাকায় একজন সাধারণ নাগরিক ও ভোটার হিসেবে তিনি শিশির মনিরের পথসভায় বক্তব্য দিয়েছেন বলে জানান। একইভাবে সভায় বক্তব্য দেওয়া অন্যরাও বর্তমানে কোনো রাজনৈতিক পদে নেই বলে তিনি দাবি করেন।
নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক নেতাদের প্রকাশ্যে জামায়াত প্রার্থীর পক্ষে অবস্থান নেওয়ার ঘটনায় স্থানীয় রাজনীতিতে ভিন্নমাত্রার আলোচনা শুরু হয়েছে। অনেকেই বিষয়টিকে সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন হিসেবে দেখছেন, আবার কেউ কেউ একে আদর্শিক রাজনীতির বড় পরিবর্তনের ইঙ্গিত বলেও মন্তব্য করছেন।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।