রাজনীতি
সংরক্ষিত আসনের মনোনয়ন নিতে গিয়ে তোপের মুখে কনকচাঁপা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করতে গিয়ে সমালোচনা ও প্রশ্নবাণের মুখে পড়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপা।
শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করতে গেলে এ পরিস্থিতির সৃষ্টি হয়। তবে নানা প্রতিকূলতা সত্ত্বেও শেষ পর্যন্ত তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করতে সক্ষম হন।
এ সময় উপস্থিত নেত্রীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। বগুড়া জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় মহিলা দলের নির্বাহী সদস্য সুরাইয়া জেরিন রনি প্রশ্ন তুলে বলেন, কণ্ঠশিল্পী কনকচাঁপা বিএনপির কে? তিনি কি দলের সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন?
তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রামে যুক্ত নেতাকর্মীরা বারবার মামলা-হামলার শিকার হয়েছেন, জেল খেটেছেন। তাদের বাদ দিয়ে নতুন বা সুবিধাবাদীদের প্রাধান্য দেওয়া হলে তা দলীয় কর্মীদের মধ্যে হতাশা সৃষ্টি করবে।
এদিন মনোনয়ন ফরম সংগ্রহ করতে নয়াপল্টন কার্যালয়ে ভিড় করেন সাংস্কৃতিক অঙ্গনের আরও বেশ কয়েকজন আগ্রহী প্রার্থী। তাদের মধ্যে ছিলেন কণ্ঠশিল্পী বেবী নাজনীনসহ অনেকে।
উল্লেখ্য, সংরক্ষিত নারী আসনের জন্য গত শুক্রবার থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটি আগেই জানিয়েছে, এবারের মনোনয়নে আন্দোলনে ত্যাগী ও যোগ্য নেত্রীদের অগ্রাধিকার দেওয়া হবে।
প্রসঙ্গত, কনকচাঁপা এর আগে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন।
সম্পর্কিত
জনপ্রিয়
রাজনীতি থেকে আরও পড়ুন
শেখ হাসিনার তৎপরতায় ভারতের দায় আছে: সালাহউদ্দিন
ভারতে অবস্থান করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কৃতি ও মানুষের বিরুদ্ধে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ধরনের রাজনৈতিক তৎপরতার দায় ভারত এড়াতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, তফসিল ঘোষণা
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে একাধিক প্রার্থী থাকলেই কেবল ভোটগ্রহণের প্রয়োজন হবে। একক প্রার্থী হলে ভোট ছাড়াই তাকে নির্বাচিত ঘোষণা করা হবে।

গ্যাস-বিদ্যুৎ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকার ক্ষমতায় থাকার স্বপ্ন না দেখুক: নাহিদ ইসলাম
গ্যাস, বিদ্যুৎ, কর্মসংস্থান নিশ্চিত করা এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হলে ক্ষমতায় থাকার স্বপ্ন না দেখার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

সংবিধান সংশোধনে সবার মতামত নেবে বিশেষ কমিটি
সংবিধান সংশোধনের লক্ষ্যে রাজনৈতিক দল, সংবিধান বিশেষজ্ঞ, আইনজীবী, পেশাজীবীসহ সব অংশীজনের মতামত নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি। জুলাই জাতীয় সনদকে ভিত্তি করে একটি গ্রহণযোগ্য ও জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো সংশোধনী প্রস্তাব তৈরির লক্ষ্য নিয়ে কাজ করবে কমিটি।




