রাজনীতি


ঢাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:০২ মে ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন, শনিবার

ঢাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

ছবি: সংগৃহীত


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ দুজনকে আটক করেছে পুলিশ।

 

শনিবার (২ মে) ভোর আনুমানিক ৬টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

 

আটক ব্যক্তিরা হলেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের এফ রহমান হলের শিক্ষার্থী ফারহান তানভীর নাসিফ এবং একটি মাইক্রোবাসের চালক রুবেল।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ১০ থেকে ১২ জনের একটি দল হঠাৎ করে রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে সংক্ষিপ্ত মিছিল করে এবং ব্যানার প্রদর্শন করে। মিছিলটি ছিল খুবই স্বল্প সময়ের। কর্মসূচি শেষ করে তারা দ্রুত একটি কালো মাইক্রোবাসে উঠে ঘটনাস্থল ত্যাগ করে।

 

এ সময় ঘটনাস্থলের আশপাশে থাকা আরেকটি মাইক্রোবাস থেকে দুইজনকে আটক করে পুলিশ। পরে তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম গণমাধ্যমকে বলেন, রাজু ভাস্কর্য এলাকায় ছাত্রলীগের ঝটিকা মিছিল চলাকালে দুইজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।


জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

‘বিএনপিই বিএনপির চোখ তুলে ফেলবে, শুধু সময়ের অপেক্ষা’: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের রাজনীতির কবর হয়েছে। আগামী পাঁচ বছর পর কাউকে আওয়ামী লীগের রাজনীতি করতে দেখা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

টেম্পু স্ট্যান্ডে চাঁদাবাজি সম্মানজনক কর্মসংস্থান নয়: জামায়াত আমির

টেম্পু স্ট্যান্ডে চাঁদাবাজির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হলেও তা কোনো সম্মান বয়ে আনে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে তিনি শ্রমিকদের অধিকার রক্ষার পাশাপাশি সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

বালুর ট্রাক দিয়ে রাস্তা আটকে রাখা শেখ হাসিনার কপি: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, দেশে নতুন করে ভয়ের সংস্কৃতি প্রতিষ্ঠার চেষ্টা চলছে। তিনি বলেন, ‘বালুভর্তি ট্রাক দিয়ে রাস্তা ঘেরাও করে রাখা শেখ হাসিনার কপি।’ আন্দোলন দমনে পুরোনো কৌশল অনুসরণ না করে নতুন পথ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

এনসিপির গাড়িবহরে হামলা: ছাত্রদল সভাপতিসহ ১১ জনের নাম উল্লেখ করে ১০০ জনের বিরুদ্ধে মামলা

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় অবশেষে মামলা দায়ের করা হয়েছে। মামলায় হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও প্রায় ১০০ জনকে আসামি করা হয়েছে।