রাজনীতি
নুসরাত তাবাসসুমের মনোনয়নে বৈধতা

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম। ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার (২ মে) দুপুর ১২টার দিকে নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ তথ্য সাংবাদিকদের জানান রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান।
তিনি জানান, প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম শেষ করে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। পাশাপাশি এনসিপির পক্ষ থেকেও নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে ব্রিফ করা হবে।
এর আগে গত ২৭ এপ্রিল হাইকোর্ট নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দেন। পরবর্তীতে ২৯ এপ্রিল রিটার্নিং কর্মকর্তা তা গ্রহণ করেন এবং ২ মে মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ নির্ধারণ করা হয়। এ সংক্রান্ত চিঠিও নুসরাত তাবাসসুমকে পাঠানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, হাইকোর্টের নির্দেশনার পরিপ্রেক্ষিতে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের সময়সূচি অনুযায়ী ২ মে মনোনয়নপত্র বাছাই করা হবে। এ সময় প্রার্থী, তাঁর প্রস্তাবক ও সমর্থক উপস্থিত থাকতে পারবেন।
উল্লেখ্য, গত ২১ এপ্রিল বিকাল ৪টার পর মনোনয়নপত্র জমা দেওয়ায় তা গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা। পরে নুসরাত তাবাসসুম আদালতের শরণাপন্ন হলে আদালত নির্বাচন কমিশনকে তাঁর মনোনয়নপত্র গ্রহণ ও আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
জনপ্রিয়
রাজনীতি থেকে আরও পড়ুন
‘বিএনপিই বিএনপির চোখ তুলে ফেলবে, শুধু সময়ের অপেক্ষা’: সারজিস আলম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের রাজনীতির কবর হয়েছে। আগামী পাঁচ বছর পর কাউকে আওয়ামী লীগের রাজনীতি করতে দেখা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

টেম্পু স্ট্যান্ডে চাঁদাবাজি সম্মানজনক কর্মসংস্থান নয়: জামায়াত আমির
টেম্পু স্ট্যান্ডে চাঁদাবাজির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হলেও তা কোনো সম্মান বয়ে আনে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে তিনি শ্রমিকদের অধিকার রক্ষার পাশাপাশি সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

বালুর ট্রাক দিয়ে রাস্তা আটকে রাখা শেখ হাসিনার কপি: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, দেশে নতুন করে ভয়ের সংস্কৃতি প্রতিষ্ঠার চেষ্টা চলছে। তিনি বলেন, ‘বালুভর্তি ট্রাক দিয়ে রাস্তা ঘেরাও করে রাখা শেখ হাসিনার কপি।’ আন্দোলন দমনে পুরোনো কৌশল অনুসরণ না করে নতুন পথ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

এনসিপির গাড়িবহরে হামলা: ছাত্রদল সভাপতিসহ ১১ জনের নাম উল্লেখ করে ১০০ জনের বিরুদ্ধে মামলা
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় অবশেষে মামলা দায়ের করা হয়েছে। মামলায় হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও প্রায় ১০০ জনকে আসামি করা হয়েছে।






