রাজনীতি


সরকারের দুর্নীতির তদন্ত চায় বিএনপি


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১১ এপ্রিল ২০২২, ০৩:৫৯ অপরাহ্ন, সোমবার

সরকারের দুর্নীতির তদন্ত চায় বিএনপি

বাংলাদেশের রাজনীতিতে পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে রাজনীতির জন্মলগ্ন থেকেই। বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের দুর্নীতির তদন্ত চেয়ে এবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) দ্বারস্থ হয়েছে প্রতিপক্ষ রাজনৈতিক দল বিএনপি। 


দুদকের শুভবুদ্ধির উদয় হওয়া দরকার উল্লেখ করে সুষ্ঠু তদন্তের জন্য এ চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেয় দলটি। সোমবার (১১ এপ্রিল) গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয় থেকে আয়োজিত এ তথ্য জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


বিএনপি মহাসচিব বলেন, ‘বর্তমান সময়ে দুর্নীতির এক উৎসব চলমান। আপনারা (সাংবাদিকরা) সাহস করে লেখার ফলে আমরা অনেক কিছু জানতে পারছি। সরকারের উপদেষ্টা আর আইনমন্ত্রীর ফোনালাপ ফাঁস হলে বিএনপি বিষয়টি নিয়ে জানতে চেয়েছিল। এর তদন্ত হয়েছে কি না তা-ও জানতে চেয়েছিলাম। কিন্তু কোন লাভই হয়নি।’


ফখরুল আরও বলেন, ‘ফরিদপুরের দুই হাজার কোটি টাকা অর্থ পাচারের অভিযোগ আছে এক পরিবারের বিরুদ্ধে । গ্রেফতারও করা হয়েছে। কিন্তু এখন আর বিষয়গুলো আলোচনায় নেই।’  


তিনি বলেন, ‘দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছি যে দুর্নীতির এই বিষয়গুলো নিয়ে প্রথমে দুদকের কাছে চিঠি পৌঁছাবো এবং তদন্তের আশা করবো। তবে থেমে যাবো না পরবর্তী দুর্নীতির যত ধরণের ইস্যু আসবে সেটা জাতির কাছে তুলে ধরবো এবং দুদকেও পাঠাবো। দলের সিদ্ধান্ত অনুযায়ী সোমবার দুপুরে দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দুদকে গিয়ে সরকারের মন্ত্রীর ফোনালাপ ও ফরিদপুরের দুর্নীতির নানা তথ্য তুলে ধরবে এবং চিঠি নিয়ে যাবে।’


মির্জা ফখরুল আশা ব্যত্যয় করে বলেন ,‘আমরা মনে করি দুদকের শুভবুদ্ধির উদয় হবে এবং এবং আমরা দুর্নীতির যে বিষয়গুলো তুলে ধরছি তার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।’


দুদকের বিরুদ্ধে অভিযোগ এনে তিনি বলেন,‘দুর্নীতি দমন কমিশনের কোন অফিস স্টাফ সত্যতা প্রকাশ করলে তাকে বদলি হতে হয় এবং কমিশনের কর্মকর্তারা চেষ্টা করেন সরকারকে বাঁচিয়ে সকল ধরণের কার্যক্রম পরিচালনা করতে।’ 


সংবাদ সম্মেলনের শেষে দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেনসহ দলটির দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম দুদকের গুলশান কার্যালয়ে যান।


জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

শেখ হাসিনার তৎপরতায় ভারতের দায় আছে: সালাহউদ্দিন

ভারতে অবস্থান করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কৃতি ও মানুষের বিরুদ্ধে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ধরনের রাজনৈতিক তৎপরতার দায় ভারত এড়াতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, তফসিল ঘোষণা

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে একাধিক প্রার্থী থাকলেই কেবল ভোটগ্রহণের প্রয়োজন হবে। একক প্রার্থী হলে ভোট ছাড়াই তাকে নির্বাচিত ঘোষণা করা হবে।

গ্যাস-বিদ্যুৎ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকার ক্ষমতায় থাকার স্বপ্ন না দেখুক: নাহিদ ইসলাম

গ্যাস, বিদ্যুৎ, কর্মসংস্থান নিশ্চিত করা এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হলে ক্ষমতায় থাকার স্বপ্ন না দেখার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

সংবিধান সংশোধনে সবার মতামত নেবে বিশেষ কমিটি

সংবিধান সংশোধনের লক্ষ্যে রাজনৈতিক দল, সংবিধান বিশেষজ্ঞ, আইনজীবী, পেশাজীবীসহ সব অংশীজনের মতামত নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি। জুলাই জাতীয় সনদকে ভিত্তি করে একটি গ্রহণযোগ্য ও জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো সংশোধনী প্রস্তাব তৈরির লক্ষ্য নিয়ে কাজ করবে কমিটি।