Ad

পাথরের তৈরি কাতার বিশ্বকাপের রেপ্লিকা ট্রফি চমক

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
maxresdefault
Durbin News

আবারও দরজায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। আগামী ২০ নভেম্বর কাতার ও ইকুয়েডরের মধ্যকার ম্যাচ দিয়ে মধ্যপ্রাচ্যে প্রথমবারের মতো হতে যাচ্ছ । সমগ্র বিশ্বজুড়েই যেন ছড়িয়ে পড়েছে এই আমেজ। ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা বিশ্বের সেরা দলগুলো নিয়ে বিশ্বকাপ ফুটবল আয়োজন করে। শ্রেষ্ঠত্বর লড়াইয়ে যে এগিয়ে থাকে, বিজয়ের স্মারক হিসেবে সেই দলকে দেয়া হয় সোনালী ট্রফি। আর তাই ফুটবলপ্রেমীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু এই ট্রফি।সোনায় মোড়ানো সোনালী ট্রফি জিতে নেবে কোন দল তা নিয়ে ইতোমধ্যই ফুটবল প্রেমী মানুষের নানা জল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে।ভক্তদের মধ্যে অনেকেই সোনালি ট্রফি হাতে হাস্যোজ্বল মুখে দাঁড়িয়ে থাকা নিজ দেশের ফুটবলারদের ছবি আঁকা শুরু করে দিয়েছেন। কিন্তু স্বপ্নের বিশ্বকাপ ট্রফি সরাসরি দেখার সৌভাগ্য হয় না অনেকেরই।তবে এবার ফুটবল প্রেমীদের আগ্রহের কথা মাথায় রেখে বিশ্বকাপ শুরুর আগেই ট্রফি দেখার এক অভিনব ব্যবস্থা করে দিয়েছেন কাতারের স্থানিয় বাসিন্দা হামাদ আল সুওয়াইদি।তিনি বিশ্বকাপ উপলক্ষে সোনালি ট্রফি না হলেও দর্শকদের জন্য পাথরের রেপ্লিকা ট্রফি তৈরি করেছেন। কাতারের ব্যবসায়ি হামাদ জানান, দেশটির সেরা ভা’স্কর দ্বারা এটি তৈরি করা হয়েছে। পাথরের রেপ্লিকা ট্রফির পরিপূর্ণ রূপ দিতে তাদের সর্বমোট দুই বছর সময় লেগেছে। ৫ টন ওজনের পাথরের এ ট্রফির উচ্চতা প্রায় তিন মিটার। যেটিকে বিশ্বের সবচেয়ে বড় রেপ্লিকা ট্রফি বলে দাবি করছেন হামাদ আল সুওয়াইদি।আপাতত তার বাড়ির উঠানে এটি শোভা পেলেও হামাদ নিজ বাড়ির শোভাবর্ধনের জন্য এটি তৈরি করাননি। তার রেপ্লিকা ট্র’ফি বানানোর প্রধান উদ্দেশ্যই হলো মানুষ যেন বিশ্বকাপের সময় এটি দেখতে পারে।এ সম্পর্কে হামাদ বলেন, 'আমি এটা আমার বাড়িতে রাখতে চাই না। আমি চাই সবাই যেন এটা দেখার সুযোগ পায়। আশা করছি, বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার সময় কাতারের সুন্দর সুন্দর দর্শনীয় ভেন্যুগুলোতে এটা প্রদর্শণ করা হবে।'কোটি কোটি মানুষ দীর্ঘ ৪ বছর ধরে অধীর আগ্রহে অপেক্ষা করেন ফিফা বিশ্বকাপের জন্য। ফুটবল বিশ্বকাপ মানেই যেন এক উন্মাদনা, যে উন্মাদনার শুরুটা হয় ট্রফির বিশ্বভ্রমণের মাধ্যমে। ২০২২ কাতার বিশ্বকাপকে ঘিরেও এ আয়োজনের ব্যতিক্রম দেখা যায়নি। কোকাকোলার আয়োজনে চলতি বছরের ১২ মে দুবাই থেকে বিশ্বকাপ ট্রফির বিশ্ব ভ্রমণ শুরু হয়।এরই অংশ হিসেবে ৮ জুন মাত্র ৩৬ ঘণ্টার জন্য পাকিস্তান ভ্রমণ শেষে ট্রফিটিকে আনা হয় বাংলাদেশে। ৬ দশমিক ১ কেজি ওজনের এই ট্রফিতে ১৮ ক্যারেটের পাঁচ কেজি সোনা ব্যবহার করা হয়েছে। কাচঘেরা ট্রফিটির দেখা সবাই পেলেও ফিফার নির্দিষ্ট কয়েকজন কর্মকর্তা, বিশ্বকাপজয়ী দলের খেলোয়াড় এবং সেই দেশের রাষ্ট্রপ্রধান ছাড়া আর কারো এটিকে ছুঁয়ে দেখার সুযোগ নেই।বিমানবন্দরে এটি দেখার জন্য মানুষের উপচে পড়া ভিড় দেখেই বোঝা যায় একটি সোনালী ট্রফিকে ঘিরে ফুটবল প্রেমীদের কতোটা উন্মাদনা।এর পূর্বেও বাংলাদেশে বিশ্বকাপ ট্রফির আগমন হয়েছিল। তবে ২০১৩ সালে আসা সেই ট্রফি ছিল আসল ট্রফির রেপ্লিকা।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad