

২০২৬ বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। এর মধ্যেই বিশ্বকাপ সামনে রেখে তেহরানে রাজকীয় বিদায় সংবর্ধনা পেয়েছে ইরান জাতীয় ফুটবল দল। বুধবার রাতে রাজধানীর ইনকিলাব চত্বরে হাজারো সমর্থকের উপস্থিতিতে আয়োজন করা হয় এ সংবর্ধনা অনুষ্ঠান।
যুক্তরাষ্ট্রে প্রবেশ এবং সেখানে বিশ্বকাপের ম্যাচ আয়োজন ঘিরে অনিশ্চয়তা থাকলেও সমর্থকদের উপস্থিতি ও উদযাপনে ছিল ব্যাপক উচ্ছ্বাস। অনুষ্ঠানে খেলোয়াড়েরা মঞ্চে উঠে দেশপ্রেমমূলক বক্তব্য দেন এবং সমর্থকদের শুভেচ্ছার জবাব দেন। একই সঙ্গে উন্মোচন করা হয় ২০২৬ বিশ্বকাপের জন্য ইরান দলের নতুন জার্সি।
আগামী ১১ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপের যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। বিশ্বকাপের গ্রুপ পর্বে ইরানের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হওয়ার কথা যুক্তরাষ্ট্রে।
ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, ‘গত চারটি বিশ্বকাপ অভিযানের মধ্যে এটিই ছিল ফুটবলারদের জন্য সবচেয়ে বড় এবং সেরা বিদায় সংবর্ধনা।’
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘খেলোয়াড়েরা জনগণের সঙ্গেই আছে। সাধারণ মানুষ দেশের মর্যাদা, সম্মান ও শক্তির পক্ষে ঐক্যবদ্ধ। ফলাফল যেমনই হোক, সেখানে যেন ইরানের পতাকা সমুন্নত থাকে এবং সম্মান রক্ষা করা হয়।’
তবে এবারের বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ ঘিরে অনিশ্চয়তা এখনো কাটেনি। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার পর আঞ্চলিক পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। সেই প্রেক্ষাপটে ইরানের বিশ্বকাপ যাত্রা নিয়ে প্রশ্ন দেখা দেয়।
দুই সপ্তাহ আগে কানাডায় অনুষ্ঠিত ফিফা কংগ্রেসে যোগ দেওয়ার কথা ছিল মেহেদি তাজের। ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তাঁকে দেশটিতে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। এরপর থেকেই ইরানের বিশ্বকাপ প্রতিনিধিদলের সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়।
কানাডার মতো যুক্তরাষ্ট্রও আইআরজিসিকে ‘সন্ত্রাসবাদী’ সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, সংগঠনটির সঙ্গে সম্পৃক্ত কাউকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
এ পরিস্থিতিতে খেলোয়াড় ও কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার বিষয়টি পুরোপুরি ফিফার ওপর ছেড়ে দিয়েছে ইরান ফুটবল ফেডারেশন।
সংবর্ধনা অনুষ্ঠানে ফেডারেশনের সেক্রেটারি জেনারেল হেদায়াত মোমবেয়িনি রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, ‘ভিসা–সংক্রান্ত কোনো বার্তা আমরা এখনো পাইনি। তবে আশা করছি, নির্ধারিত সময়ের মধ্যেই সব ঠিক হয়ে যাবে।’
তিনি আরও বলেন, ‘ফিফা আমাদের প্রতিশ্রুতি দিয়েছে। আশা করছি, সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে এবং খেলোয়াড়েরা যথাসময়ে ভিসা পাবেন।’
সম্প্রতি ইরাকের কয়েকজন খেলোয়াড়কে মার্কিন ভিসা দেওয়া হয়নি বলে একটি খবর ছড়িয়ে পড়লে ইরানের উদ্বেগ আরও বাড়ে। পরে হোয়াইট হাউস ও ইরাক ফুটবল অ্যাসোসিয়েশন সেই খবর অস্বীকার করে।
এ প্রসঙ্গে মোমবেয়িনি বলেন, ‘আমিও খবরটি মাত্রই শুনলাম। আশা করি, ফিফা এ বিষয়ে হস্তক্ষেপ করবে। আমরা সব সময় বিশ্বাস করি, খেলাধুলা রাজনীতি থেকে আলাদা থাকা উচিত। বিশ্বকাপে অংশ নেওয়া সব দলের সদস্যদের প্রবেশ নিশ্চিত করার দায়িত্ব ফিফারই নেওয়া উচিত।’
বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে আগামী ২৯ মে তুরস্কের আনাতোলিয়ায় গাম্বিয়ার বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ইরান। তুরস্ক সফরে আরও একটি প্রীতি ম্যাচ আয়োজনের চেষ্টাও চালাচ্ছে দেশটির ফুটবল ফেডারেশন।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।