খেলাধুলা


বাংলাদেশ দলের কোচ নিয়োগে সংক্ষিপ্ত তালিকায় ৬ জন, বিশেষ গুরুত্বে ক্রিস কোলম্যান


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১০ মে ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন, রবিবার

বাংলাদেশ দলের কোচ নিয়োগে সংক্ষিপ্ত তালিকায় ৬ জন, বিশেষ গুরুত্বে ক্রিস কোলম্যান

বাংলাদেশ পুরুষ ফুটবল দলের নতুন কোচ কে হচ্ছেন, তা নিয়ে ফুটবলাঙ্গনে জল্পনা-কল্পনা চলছে। জাতীয় দল কমিটির সভা অনুষ্ঠিত হলেও এখনো কোনো নাম চূড়ান্ত হয়নি। ফলে নতুন কোচের নাম জানতে আরও কয়েক দিন অপেক্ষা করতে হচ্ছে ফুটবলপ্রেমীদের।

 

সোমবার অনুষ্ঠিত জাতীয় দল কমিটির সভা শেষে তাবিথ আউয়াল সাংবাদিকদের বলেন, “আমরা কোচ নিয়োগ নিয়ে কাজ করছি। ১৫ মে পর্যন্ত অপেক্ষা বলছি।”

 

জাতীয় দল কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। রাজধানীর ফর্টিজ ডাউনটাউনে সভা শেষে তিনি জানান, কোচ নিয়োগের বিষয়ে একাধিক প্রার্থীর সঙ্গে আলোচনা চলছে।

 

২০১৬ সালের রিও অলিম্পিক–এ ব্রাজিলকে স্বর্ণপদক জেতানো কোচ রোজারিও মিকেল–এর নামও আলোচনায় রয়েছে। তবে তাকে নিয়ে প্রশ্ন করা হলে তাবিথ আউয়াল বলেন, “আমরা ইন্ডিভিজুয়াল কোনো কিছু নিয়ে তথ্য দিচ্ছি না। আমাদের সঙ্গে অনেকের আলোচনা চলছে। আমরা যেমন ওপেন রয়েছি, তারাও ওপেন আছেন।”

 

সভা সূত্রে জানা গেছে, গত কয়েক দিনে সাক্ষাৎকার নেওয়া কোচদের মধ্য থেকে ছয় জনের একটি সংক্ষিপ্ত তালিকা করা হয়েছে। এখন তাদের সঙ্গে বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা হবে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে জাতীয় দল কমিটির আরেকটি সভা হতে পারে। সেখানে কোচের নাম চূড়ান্ত করে পরে নির্বাহী কমিটির অনুমোদনের জন্য পাঠানো হবে।

 

সভায় ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যান–কে বিশেষ গুরুত্ব দেওয়ার প্রস্তাব ওঠে। তাবিথ আউয়ালের মতে, কোলম্যান বাংলাদেশের ফুটবলে ইতিবাচক পরিবর্তন আনতে পারেন এবং আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের ফুটবলকে আলোচনায় আনতে সক্ষম হবেন। কমিটির অন্য সদস্যরাও এ বিষয়ে একমত হন বলে জানা গেছে।

 

তবে কোলম্যানের পাশাপাশি জার্মান কোচ মাইকেল লিস এবং আরও চারজন কোচকে বিবেচনায় রাখা হয়েছে। আলোচনার সব দিক ইতিবাচকভাবে মিললে তাদের মধ্য থেকেই একজনকে বাংলাদেশের নতুন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হবে।

 

বাংলাদেশ দলের কোচ হওয়ার জন্য এবার বেশ কয়েকজন উচ্চপ্রোফাইল কোচ আবেদন করেছেন। বাফুফে এর আগে সাবেক কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা–কে মাসিক ১৩ হাজার ইউরো পারিশ্রমিক দিত। নতুন কোচের ক্ষেত্রে ২০ হাজার ডলারের বেশি ব্যয় করা বাফুফের জন্য কঠিন হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

 

বাজেট নিয়ে প্রশ্ন করা হলে তাবিথ আউয়াল বলেন, “অবশ্যই বাজেট একটা ফ্যাক্ট এবং বাফুফের একটি বাজেট রয়েছে। বাফুফের বাজেটের চেয়ে বেশি হলে সেটা সরকার, স্পন্সর ও ডোনার অর্গানাইজেশনের সঙ্গে আলাপ করে সংস্থানের চেষ্টা করা হবে। কিন্তু সিদ্ধান্ত নিতে হবে বাফুফেকেই।”

 


সম্পর্কিত

বাংলাদেশ পুরুষ ফুটবল দলকোচসংক্ষিপ্ত তালিকা

জনপ্রিয়


খেলাধুলা থেকে আরও পড়ুন

বিশ্বকাপে মেসিকে হত্যার হুমকি, ফাঁস হওয়া পুলিশ নথিতে নিরাপত্তাঝুঁকির ভয়াবহ চিত্র

ফিফা বিশ্বকাপের মাঠে লড়াই ছিল ফুটবল নিয়ে। তবে মাঠের বাইরে খেলোয়াড়, রেফারি, কর্মকর্তা ও দর্শকদের নিরাপত্তা নিয়েও বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল আয়োজক ও আইনশৃঙ্খলা বাহিনীকে। ফাঁস হওয়া যুক্তরাষ্ট্রের পুলিশের একটি নিরাপত্তা নথিতে উঠে এসেছে, বিশ্বকাপ চলাকালে লিওনেল মেসি, ক্রিস্তিয়ানো রোনালদোসহ একাধিক তারকা খেলোয়াড় ও ম্যাচ কর্মকর্তাকে লক্ষ্য করে বোমা হামলা, হত্যার হুমকি এবং স্টেডিয়ামে অস্ত্র নিয়ে প্রবেশের পরিকল্পনার মতো একাধিক ঘটনার তথ্য।

হিব্রু ভাষায় এক শব্দ লিখেই আলোচনায় রোনালদোর হবু স্ত্রী জর্জিনা

ক্রিস্টিয়ানো রোনালদোর হবু স্ত্রী জর্জিনা রদ্রিগেজ আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে। এবারের কারণ, হিব্রু ভাষায় লেখা মাত্র একটি শব্দ। ছুটি কাটানোর একটি ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন ‘সুস্থ’। আর সেই এক শব্দই মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়, শুরু হয় তুমুল আলোচনা ও বিতর্ক।

অস্ট্রেলিয়া সিরিজের আগে অনুশীলনে ফিরলেন তাসকিন, প্রস্তুতিতে বাংলাদেশ

দুটি ব্যাট হাতে হাসিমুখে অনুশীলনে যোগ দিলেন তাসকিন আহমেদ। তবে ব্যাট নয়, মূল মনোযোগ ছিল তাঁর বোলিং অনুশীলনেই। দীর্ঘদিনের চোটের ধাক্কা কাটিয়ে অস্ট্রেলিয়া সফরে বেশ আত্মবিশ্বাসী দেখাচ্ছে বাংলাদেশ দলের এই পেসারকে।

বিশ্বকাপ শেষে এমএলএসে ফিরলেন মেস

২০২৬ বিশ্বকাপ শেষ হওয়ার ১৩ দিন পর আবারও মাঠে ফিরেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামির হয়ে কলম্বাস ক্রুর বিপক্ষে ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন তিনি। বিশ্বকাপের ব্যস্ততা ও সংক্ষিপ্ত বিশ্রাম শেষে মেসির প্রত্যাবর্তন ঘিরে ছিল ভক্তদের ব্যাপক উচ্ছ্বাস।