

দীর্ঘদিন ধরেই জাতীয় দল ও দেশের বাইরে অবস্থান করছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ছাত্র আন্দোলনের সময় ঢাকার আদাবরে গার্মেন্টসকর্মী রুবেল হত্যাকাণ্ডে দায়ের করা মামলায় তার নাম আসার পর থেকেই দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এবার সেই মামলা ঘিরেই বিস্ফোরক তথ্য দিলেন সাবেক এই অধিনায়ক।
সাকিব দাবি করেছেন, মামলা থেকে তার নাম সরিয়ে দেওয়ার বিনিময়ে তার কাছে এক কোটি টাকা দাবি করা হয়েছে। সম্প্রতি দেশের একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।
সাক্ষাৎকারে সাকিব বলেন, “হ্যাঁ, টাকার একটা প্রস্তাব আমার কাছে এসেছে। বলা হয়েছে, এক কোটি টাকা দিলে আমার নাম মামলা থেকে সরিয়ে দেওয়া হবে। কিন্তু যারা এই প্রস্তাব দিয়েছে, তারা হয়তো বুঝতে পারেনি মামলা হয়ে যাওয়ার পর চাইলেই নাম সরানো যায় না। শেষ পর্যন্ত পুলিশের তদন্তেই প্রমাণ হতে হবে যে আমার কোনো সম্পৃক্ততা ছিল না।”
কারা এই প্রস্তাব দিয়েছেন এমন প্রশ্নের জবাবে সাকিব জানান, এফআইআরে বাদীপক্ষের যোগাযোগের জন্য যে ব্যক্তির নাম রয়েছে, তিনি কয়েকজনের মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করেছেন। তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম প্রকাশ করতে চাননি তিনি।
নিজেকে নির্দোষ দাবি করে সাকিব বলেন, “এসব টাকা দিয়ে কেন করতে হবে ভাই? টাকা দেওয়া মানে তো আমার সমস্যা আছে এবং আমি সেখান থেকে বাঁচতে চাই। হয়তো তারা ভেবেছে আমার কাছে অনেক টাকা আছে, তাই চাইলেই পাওয়া যাবে।”
সাকিব আরও বলেন, মামলাটির দ্রুত তদন্ত হওয়া প্রয়োজন। তার অভিযোগ, প্রায় দুই বছর পার হয়ে গেলেও তদন্তে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। ফলে বিষয়টি দীর্ঘসূত্রতায় পড়ে আছে।
উল্লেখ্য, ঢাকার আদাবর এলাকায় গার্মেন্টসকর্মী রুবেল হত্যার ঘটনায় নিহতের বাবা রফিকুল ইসলাম রাজধানীর আদাবর থানায় এ মামলা দায়ের করেন। মামলায় সাকিব আল হাসানকে ২৮ নম্বর আসামি করা হয়েছে। মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মামলায় মোট ১৫৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৫ আগস্ট আদাবরের রিং রোড এলাকায় একটি প্রতিবাদ মিছিলে অংশ নেন গার্মেন্টসকর্মী রুবেল। এ সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ, প্ররোচনা ও সহযোগিতায় মিছিলে গুলি চালানো হয়। এতে রুবেল বুকে ও পেটে গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট তার মৃত্যু হয়।
সাকিবের এমন বক্তব্য প্রকাশের পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে মামলা বাণিজ্য, তদন্ত প্রক্রিয়া এবং আলোচিত মামলাগুলো ঘিরে প্রভাব বিস্তারের অভিযোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা প্রশ্ন উঠতে দেখা গেছে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।