Ad

ফাইনালের পার্শ্বনায়ক অ্যাঞ্জেল ডি মারিয়া

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (2)
Durbin News

অলিম্পিক, চ্যাম্পিয়ন্স লিগ কিংবা কোপা আমেরিকা - ফাইনালে অ্যাঞ্জেল ডি মারিয়া খেললে তিনি গোল করবেন এবং তাঁর দল ট্রফি জিতবে। এ যেন এক অবধারিত নিয়ম। ব্যতিক্রম ঘটেনি এবারের বিশ্বকাপ ফাইনালেও; ফ্রান্সের বিপক্ষে ভক্তদের হতাশ করেননি তিনি। আরো একবার শিরোপা নিষ্পত্তির ম্যাচে ব্যবধান গড়ে দিয়েছেন এই তারকা। ২০০৮ সালের অলিম্পিক ফাইনাল, ২০১৪ সালে চ্যাম্পিয়ন্স লিগ, ২০২১ সালের কোপা আমেরিকার ফাইনাল, ২০২২ সালে ফাইনালিসমা আর কাতার বিশ্বকাপের ফাইনাল - অ্যাঞ্জেল ডি মারিয়া সব ম্যাচেই ছিলেন সেরা পারফর্মারদের একজন। ফ্রান্স আর আর্জেন্টিনার মধ্যকার ফাইনাল ম্যাচে নজরটা বেশি ছিল লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের দিকে। তারা দুইজনেই এদিন ছিলেন দুর্দান্ত ছন্দে। তবে কম যাননি অ্যাঞ্জেল ডি মারিয়াও। ম্যাচের শুরু থেকেই গতি আর ড্রিবলিংয়ে ফরাসিদের রক্ষণে বারবার ত্রাস সৃষ্টি করতে শুরু করেন তিনি।তবে অ্যাঞ্জেল ডি মারিয়া প্রথম প্রত্যক্ষ অবদান রাখেন ম্যাচের ২২তম মিনিটে। নিজের মার্কারকে বোকা বানিয়ে দারুণ দক্ষতায় ডি-বক্সে ঢুকে পড়েন, এরপর আদায় করে নেন পেনাল্টি। স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে নিতে ভুল হয়নি সতীর্থ লিওনেল মেসির।মিনিট দশেক পর স্কোর শিটে নিজের নাম তোলেন অ্যাঞ্জেল ডি মারিয়া। ম্যাক অ্যালিস্টারের স্কয়ার করা বলটি আলতো টোকায় জালে জড়িয়ে উল্লাসে মেতে উঠতে দেরি করেননি তিনি। দল যখন ২-০ গোলে এগিয়ে তখনও শান্ত হননি এই তারকা, একের পর এক হানা দিয়েছেন ফ্রান্সের রক্ষণে। ফরাসি রাইটব্যাক জুলস কুন্দেকে বারবার পরাস্ত করে সুযোগ তৈরি করেছিলেন তিনি। শুধু গোল নয়, যতক্ষণ মাঠে ছিলেন ততক্ষণই বল পায়ে উজ্জ্বল ছিলেন অ্যাঞ্জেল ডি মারিয়া। অন্তত ৪৫ মিনিট বা এর বেশি সময় খেলেছে এমন খেলোয়াড়দের মাঝে ডি মারিয়ার পাসিং ছিল সবচেয়ে নিঁখুত। একটি পেনাল্টি জেতার পাশাপাশি ৩টি গোলের সুযোগ তৈরি করেছিলেন তিনি। অ্যাঞ্জেল ডি মারিয়ার ক্যারিয়ার জুড়েই ইনজুরি ছিল নিত্যসঙ্গী; এদিনও ৬৪ মিনিটের সময় পায়ে আঘাত পান তিনি। ঝুঁকি না নিয়ে কোচ লিওনেল স্কালোনি সাথে সাথেই তুলে নেন তাকে। তবে ম্যাচের পুরোটা সময় মাঠে না থাকার আফসোস নিশ্চিতভাবেই মুছে গিয়েছে তাঁর মন থেকে। কারন টাইব্রেকারের পরীক্ষায় জিতে শিরোপা ঘরে তুলেছে আলবিসেলেস্তারা।অ্যাঞ্জেল ডি মারিয়া অবশ্য এই নাটকীয় ম্যাচের মূল নায়ক নন; তিনি মাঠ ছাড়ার পর ঘটেছে অনেক কিছু। রোমাঞ্চ ছড়িয়েছে প্রতি ক্ষণে ক্ষণে। কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত হ্যাটট্রিক দেখেছে দর্শকেরা, দেখেছে লিওনেল মেসির স্বভাবসুলভ জাদুকরি প্রদর্শনী।কিন্তু আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বকাপ এনে দেয়ার দ্বৈরথে পার্শ্বনায়ক হিসেবে মনে রাখতেই হবে ডি মারিয়াকে। ফাইনালে শক্তিশালী ফ্রান্সের বিপক্ষে নিজের দলকে এগিয়ে রাখার মূল কাজটা এই জুভেন্টাস তারকাই করেছেন। সবমিলিয়ে, বিগ ম্যাচ হিরো' ডি মারিয়া আরো একবার নিজের নামের সার্থকতা প্রমাণ করেছেন। ২০১৪ সালে ইনজুরির কারণে বিশ্বকাপ ফাইনালে খেলতে পারেননি তিনি। সেই আক্ষেপ অনেকদিন বয়ে বেড়িয়েছিলেন।তবে এবার আক্ষেপ ঝরেছে আনন্দের অশ্রু হয়ে। অধরা বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ করেছেন তিনি। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলে ফেলেছেন অ্যাঞ্জেল ডি মারিয়া। বিশ্বকাপ জিতেই সুন্দরতম উপায়ে বিদায় বলতে পেরেছেন তিনি। যদিও আর্জেন্টাইন ভক্তরা কখনোই বিদায় দেবে না তাঁকে, মনে রাখবে সবসময়।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad