Ad

আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি বাংলাদেশি বাংলাদেশি খেলোয়াড় কে

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
_123238029_musta2
Durbin News

ইতিহাসে প্রথমবারের মতো আইপিএলে সুযোগ পেয়েছেন তিনজন বাংলাদেশি ক্রিকেটার। এর মধ্যে সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রাহমান কয়েক বছর থেকেই সুযোগ পাচ্ছেন। তবে এতোদিনেও আইপিএলের সবচেয়ে দামি বাংলাদেশি খেলোয়াড়ের রেকর্ড তারা ভাঙ্গতে পারেননি। এমনকি এবার সুযোগ পাওয়া তিন ক্রিকেটারের মূল্য একসাথে করেও সেই রেকর্ড এর সমান হবে না। ২০০৯ সালের আইপিএল নিলামে সবচেয়ে দামি বাংলাদেশি খেলোয়াড়ের রেকর্ড হয়েছিলো। এক যুগের বেশি সময় পরেও সেই রেকর্ড এখনো অক্ষত আছে। ক্রিকেট দুনিয়ার সবচেয়ে গ্লামারাস ফ্রাঞ্চাইজি লীগ ভারতের আইপিএল। এখন পর্যন্ত যার ১৫ টি আসর মাঠে গড়িয়েছে। শুরু থেকেই ভারতের এই লীগে খেলেছেন বেশ কয়েকজন বাংলাদেশি ক্রিকেটার। এর মধ্যে প্রথম আইপিএল আসরে সুযোগ পান বাংলাদেশি স্পিনার আব্দুর রাজ্জাক। সে সময় নিলামে তার সাথে ছিলেন মাশরাফি এবং মোহাম্মদ আশরাফুল। তবে তাদের প্রতি কোন দল আগ্রহ দেখায়নি। শুধু আব্দুর রাজ্জাককে কিনে নেয় রয়্যাল চ্যালেঞ্জারস বেঙ্গালুরু। পঞ্চাশ হাজার ডলারে তাকে কিনেছিলো তৎকালীন রাহুল দ্রাবিড়ের নেতৃত্বাধীন দল। এরপরের নিলামে দল পান মাশরাফি এবং মোহাম্মদ আশরাফুল। এই আসরের নিলামেই বাজিমাত করেছিলেন মাশরাফি। নিলামের শুরু থেকেই তাকে নিয়ে কাড়াকাড়ি শুরু করে ফ্রাঞ্চাইজি গুলো। সে সময় কলকাতা নাইট রাইডার্সের অন্যতম মালিক ছিলেন বলিউড অভিনেত্রী জুহি চাওলা। অন্যদিকে পাঞ্জাব সুপার কিংসের মালিক ছিলেন আরেক অভিনেত্রী প্রীতি জিনতা। নিলামে মাশরাফিকে নিয়ে কাড়াকাড়ি শুরু করেছিলেন দুই বলিউড অভিনেত্রী। সেই আসরে মাশরাফির ভিত্তিমুল্য ছিলো মাত্র ৫০ হাজার ডলার। কিন্তু নিলামের টানাটানি তে তার মূল্য পৌছায় ৬ লক্ষ ডলারে। বর্তমান হিসাবে যা ৬ কোটি টাকার বেশি। এখন পর্যন্ত আইপিলে কোন বাংলাদেশি খেলোয়াড়ের জন্য এটাই সর্বোচ্চ রেকর্ড। তার আশেপাশেও আর পৌছাতে পারেননি সাকিব মুস্তাফিজরা। সেই আসরের মূল্যের দিক দিয়ে সেরা খেলোয়াড়দের তালিকায় ছিলেন মাশরাফি। তবে টুর্নামেন্ট শুরুর পর সেই উত্তেজনা আর থাকেনি। মাত্র এক ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন সাবেক বাংলাদেশি অধিনায়ক। এরপর তাকে আর মাঠে নামায়নি কলকাতা নাইট রাইডার্স।একই আসরে মোহাম্মদ আশরাফুল ও সুযোগ পেয়েছিলেন। ভিত্তিমুল্য ৭৫ হাজার ডলারেই তাকে দলে ভিড়িয়েছিলো মুম্বাই ইন্ডিয়ান্স। তবে মাঠের খেলায় তিনিও আলো ছড়াতে পারেননি। এক ম্যাচ খেলে করেছিলেন সাকুল্যে দুই রান। এরপরেই শুরু হয় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের যুগ। ২০১১ সালে তাকে দলে ভিড়িয়েছিলো কলকাতা নাইট রাইডার্স। নিলামে সাকিবের জন্য তারা খরচ করেছিল ৪ লাখ ডলার। যা এখন পর্যন্ত কোন বাংলাদেশি খেলোয়াড়ের দ্বিতীয় সর্বোচ্চ মূল্য। ২০১২ সালে বাংলাদেশি অপেনার তামিম ইকবাল ও সুযোগ পেয়েছিলেন আইপিএলে। ৫০ হাজার ডলারে তাকে কিনেছিলো পুনে ওয়ারিওর্স। তবে টুর্নামেন্টের কোন ম্যাচেই মাঠে নামার সুযোগ পাননি তিনি। ২০১৪ সালে আবারো নিলামে উঠেন সাকিব আল হাসান। সেবার ২ কোটি ৮০ লাখ রুপিতে তাকে আবারো দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। এরপর ২০১৬ সালে আইপিএলে সুযোগ পান বাংলাদেশি পেসার মুস্তাফিজ। তাকে নিয়েও নিলামে কাড়াকাড়ি হয়েছিলো। সানরাইজার্স হায়দ্রাবাদের সাথে রয়্যাল চ্যালেঞ্জারস বেঙ্গালুরুও তাকে পেতে চেয়েছিলো। তবে শেষ পর্যন্ত জয়ী হয় হায়দ্রাবাদ। দুই দলের টানাটানি তে মুস্তাফিজের মূল্য ৫০ লাখ রুপি থেকে বেড়ে দেড়ায় ১ কোটি ৪০ লাখ রুপিতে। সেবার হায়দ্রাবাদের চ্যাম্পিয়ন হওয়ায় বড় ভুমিকা রেখেছিলেন মুস্তাফিজ। পরের আসরেও একই দলে খেলেছিলেন তিনি। এরপর ২০১৮ সালে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দেন মুস্তাফিজ। নিলামে তার মূল্য উঠেছিলো ২ কোটি ২০ লাখ রুপি। ২০২১ সালের নিলামেও দল পেয়েছিলেন মুস্তাফিজ। ১ কোটি রুপিতে তাকে কিনেছিলো রাজস্থান রয়ালস। সর্বশেষ ২০২২ সালের নিলামে দিল্লি ক্যাপিটালসে যোগ দেন মুস্তাফিজ। নিলামে তার মুল্য ছিলো দুই কোটি রুপি।অন্যদিকে সাকিব আল হাসান আবারো দল পাল্টান ২০১৮ সালে। নিলামে দুই কোটি রুপিতে তাকে কিনে নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ। এরপর ২০২১ সালে ৩ কোটি ২০ লাখ রুপিতে কলকাতায় ফিরেন সাকিব। তবে ২০২২ সালের আইপিএলে সুযোগ পাননি তিনি। আগামী ২০২৩ সালের আইপিএলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন বাংলাদেশি ব্যাটার লিটন দাস। প্রথমবারের মতো তাকে সহ ৩ জন বাংলাদেশি এবার আইপিএলে খেলবেন। নিলামে ৫০ লাখ রুপিতে তাকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। একই দলে দেড় কোটি রুপিতে সুযোগ পেয়েছেন সাকিব আল হাসান ও। আর মুস্তাফিজ দুই কোটি রুপিতেই থেকে গেছেন দিল্লি ক্যাপিটালসে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad