Ad

মুরগী ছাড়াই পাওয়া যাবে মুরগীর মাংস, কেনা যাবে মুদি দোকান থেকে

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
145818broiler
Durbin News

বহুদিন ধরেই গবেষণাগারে কৃত্রিম মাংস তৈরীর প্রচেষ্টা চালাচ্ছেন বিজ্ঞানীরা। ইতিমধ্যে সফলও হয়েছেন তারা। তবে এখনও সাধারণ মানুষের জন্য সহজলভ্য হয়ে উঠেনি।সুখবর হলো, এবছরই মানুষের হাতের নাগালে পৌঁছে যাবে গবেষণাগারে তৈরী কৃত্রিম মাংস। স্বাদ এবং গন্ধে সাধারণ মুরগীর মাংসের মতো হলেও, তা মুরগী থেকে আসেনি। এই মাংস তৈরী করতে কোনো পশুপাখি লালন-পালন করতে হয়নি। কেবলমাত্র সত্যিকারের মুরগীর দেহকোষ থেকে, টিস্যুকালচার পদ্ধতি ব্যবহার করে, এটি উৎপাদন করা হয়েছে। তাই বলে খাদ্যের পুষ্টিমানে পিছিয়ে নেই। গত বছরের নভেম্বরে আমেরিকার খাদ্য নিরাপত্তা সংস্থা, এই মাংসকে খাওয়ার জন্য নিরাপদ হিসেবে ঘোষণা করেছে। আর কিছুদিনের মধ্যেই ইউরোপ- আমেরিকার রেস্তোরাঁয় স্বাদ নেয়া যাবে। ২০২৮ সাল নাগাদ সুপার মার্কেটগুলোতে কিনতে পাওয়া যাবে কৃত্রিম মুরগীর মাংস। এগুলো তৈরী করেছে আমেরিকা ভিত্তিক কোম্পানি আপসাইড ফুডস। এর জন্য প্রথমে সুস্থ-সবল একটি মুরগীর কাছ থেকে কিছু পরিমাণ দেহকোষ সংগ্রহ করেছে তারা। এরপর কারখানায় বড় বড় স্টীলের ট্যাংকে, নির্দিষ্ট তাপমাত্রা ও পুষ্টি উপাদান সরবরাহের মাধ্যমে, মুরগীর কোষ থেকে তৈরী হয়েছে মাংস। মাত্র ১৮-২৪ ঘন্টার মধ্যে, ট্যাংকের ভেতরেই প্রাণি কোষ গুলো বৃদ্ধি পেয়ে সংখ্যায় দ্বিগুণ হয়ে যায়। এজন্য কোনো মুরগী জবাইয়ের প্রয়োজন পড়েনি। আগামী কয়েক বছরের মধ্যে, মাংসের বাজারে বড় অংশ দখল করবে গবেষণাগারে উৎপাদিত মাংস। আপসাইড ফুড ছাড়াও আরও বেশকিছু কোম্পানি এই খাতে প্রচুর গবেষণা করছে। এর মধ্যে ইট জাস্ট একটি। কোম্পানিটির তৈরী কৃত্রিম মাংস সবার আগে, ২০২০ সালে অনুমোদন পেয়েছিল। তাদের তৈরী চিকেন নাগেটস সিঙ্গাপুরের রেস্তোরাঁ গুলোতে ব্যাপক সাড়া ফেলেছে। বর্তমানে, পরিবেশ সচেতন মানুষেরাও এধরণের মাংস খেতে বেশি আগ্রহী। এর মাধ্যমে অনেক নিরামিষ ভোজীরাও আসল মাংসের স্বাদ নিতে পারবেন। এজন্য বাণিজ্যিকভাবে পশুপাখি পালনের প্রয়োজন হবেনা। তাদের লালন পালনের জন্য যে পরিমাণ জায়গা দরকার হতো, সেটিও আর লাগছেনা। পূর্বের তুলনায় ৯৯ শতাংশ কম কৃষিজমি ও ৯৬ শতাংশ কম পানি ব্যবহার করে এমন মাংস উৎপাদন করা যাচ্ছে। জমিগুলো কৃষিকাজ ও মানুষের বসতি স্থাপনের জন্য ব্যবহার করা যাবে। ভবিষ্যতে একই উপায়ে গরু, ছাগল এবং অন্যান্য পশু-পাখির মাংস উৎপাদনের চিন্তা করছে কোম্পানিগুলো। ফলে, পূর্বে যে পরিমাণ গ্রীণ হাউস গ্যাস পরিবেশে ছড়িয়ে পড়ত, তার পরিমাণ অনেক কমে যাবে। উৎপাদনে তুলনামূলক কম পরিবেশ দূষণ হওয়ার কারণে, এধরণের মাংসকে ক্লিন মিট নামে ডাকা হচ্ছে। এখন কোম্পানিগুলোর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো, ক্লিন মিটের দাম কমানো। আগের তুলনায় অনেক কমলেও, খামারে বড় হওয়া মুরগীর তুলনায় দামী এটি। দিন দিন কোম্পানিগুলো এধরণের মাংসের উৎপাদন বাড়ানোর চেষ্টা করছে। এজন্য প্রয়োজন প্রচুর পরিমাণ বিনিয়োগের। সবমিলিয়ে, ক্লিন মিট মানুষের ক্রয়ক্ষমতার ভেতর আসতে, আরও কয়েকবছর সময় লাগবে। তবে, এটিই প্রচলিত মাংসের একমাত্র বিকল্প নয়। ইতিমধ্যেই উন্নত বিশ্বের দেশগুলোতে, উদ্ভিজ্জ প্রোটিন ব্যবহার করে মাংস তৈরী করা হয়েছিল। সেগুলোও স্বাদ, বর্ণ ও গন্ধে সত্যিকার মাংসের মতোই। ধারণা করা হচ্ছে আগামী এক দশকের মধ্যে, বিকল্প মাংসের বাজার ১৪০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। বৈশ্বিক মাংস চাহিদার কমপক্ষে ১০ শতাংশ পূরণ করবে এগুলো।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad