Ad

আবারো বায়ার্ন বাধায় আটকে গেলো মেসির চ্যাম্পিয়নস লীগ সপ্ন।

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (5)
Durbin News

কিলিয়ান এমবাপ্পের কাছে হারলো মেসি এবং নেইমার জুনিয়র! ঘরের মাঠে আবারো স্বপ্ন ভঙ্গ পিএসজির! বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলে করুন পরাজয় বরন করলো পিএসজি! উয়েফা চ্যাম্পিয়নস লীগের রাউন্ড অব সিক্সটিনে ঘটলো এই দূর্ঘটনা! শুরু থেকেই পিএসজির জার্সিতে মেসি-নেইমার খেললেও, পুরো ম্যাচ জুড়ে আক্রমণাত্বক খেলেছে মিউনিখ! চোটের কারনে আগেই শোনা গিয়েছিল মাঠে নামবেননা কিলিয়ান এমবাপ্পে। কিন্তু বিরতির পর দলের প্রয়োজনে চোট নিয়েই খেলতে নামেন এই ফরাসি ফরোয়ার্ড। ম্যাচের পুরোটা সময় এই তিন তারকাকে কড়া পাহাড়ায় রেখেছিলো জার্মান চ্যাম্পিয়নsra.. ফলে এখন আশঙ্কায় পড়েছে পিএসজির বহুদিনের চ্যাম্পিয়নস লীগ স্বপ্ন। প্যারিসে এদিন শুরু থেকেই গোছানো খেলা উপহার দেয় বায়ার্ন। ম্যাচের প্রথম মিনিটেই ডিবক্স থেকে পিএসজির গোলমুখে শট নেয় জার্মান ক্লাবটি। বরাবরের মত এদিন ও ট্র্যাডিশনাল জার্মান হাই প্রেসিং ফুটবল খেলেছে তারা। তাদের এই ট্যাকটিসের সামনে থিতু হতে কিছুটা সময় লাগে মেসি-নেইমারদের। তাই প্রথমার্ধে কিছুটা চাপের মুখে পড়ে পিএসজি। এ সময় দলটি বাধ্য হয়ে কিছুটা ডিফেন্সিভ খেলে। এবং কাউন্টার -এটাকে খেলার নিয়ন্ত্রন নেওয়ার চেষ্টা করে। এই কৌশলে শুরুতেই মেসি একাধিকবার প্রবল আক্রমণ তৈরি করলেও নেইমারকে কড়া মার্কিং এ রাখায় বায়ার্ন রক্ষণের আশপাশে গিয়ে ব্যর্থ হয়েছে সেই প্রচেষ্টাগুলো।অবশ্য ফিনিশিং নিয়ে ভুগেছে বায়ার্ন মিউনিখও। একাধিকবার চান্স তৈরি করলেও ভালো ফিনিশারের অভাবে প্রথমার্ধে পিএসজিকে বিপদে ফেলতে পারেনি তারা। ম্যাচের সাতাশ মিনিটে অসাধারন একটি সেইভ করেন প্যারিস ডিফেন্ডার সার্জিও রামোস। নিষ্প্রভ প্রথমার্ধে একটি ফ্রি-কিক পেয়েছিলো প্যারিস বাহিনী। কিন্তু সেই স্পট কিক বাইরে মারেন মেসি। গোলশুন্য প্রথমার্ধ শেষ হলেও দ্বিতীয় ভাগের শুরুতে সাইডলাইনে গা গরম করতে দেখা যায় কিলিয়ান এম্বাপ্পেকে। তবে এই ফরাসি তারকা মাঠে নামার আগেই কাজের কাজটা করে ফেলে বায়ার্ন। আলফানসো ডেভিসের মাপা ক্রসে দারুণ এক ভলিতে গোল করেন কিংসলে কোমান।গোল খেয়ে ঘুরে দাঁড়াতে ৫৭ মিনিটে এমবাপ্পেকে মাঠে নামান পিএসজি কোচ ক্রিস্টফার গালতিয়ের। তবে আক্রমন ভাগের এই জুটিতে একদমই সমন্বয় হচ্ছিলো না। নিজেদের মধ্যে একাধিক ভুল পাসে উলটো দ্বিতীয় গোলের সুযোগ পেয়ে যায় বায়ার্ন। কিন্তু চুপো মটিংএর ভুলে এবারে রক্ষা পায় প্যারিসিয়ানরা। এরপর অবশ্য গোলের সহজ সুযোগ হাতছাড়া করেন এম্বাপ্পে। গোলরক্ষককে একা পেয়ে গোল করতেহন ব্যার্থ তিনি। ফিরতি বলে গোল করতে পারেননি নেইমারও। শেষ প্রচেষ্টায় এমবাপ্পে গোল করলেও তা বাতিল হয় অফসাইডে। তবে এরপর খেলায় কিছুটা হলেও ফিরে আসে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন। ম্যাচের শেষ মুহুর্তে, নেইমার, মেন্ডি এবং এমবাপ্পের অসাধারন প্রচেষ্টায় গোল পায় তারা। কিন্তু শেষ ভিএআর VARএর সহয়তায় রেফারি গোল বাতিল করে অফসাইডের বাঁশি বাজান। ফলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় মেসি বাহিনীকে। তবে ঐ যে শেষ হইয়াও হইলো না শেষ। এখনো সুযোগ রয়েছে মেসি-নেইমারের পিএসজির! পরের লিগে বায়ার্নকে হারাতে হবে তাদের হোম গ্রাউন্ডে। কাজটা অনেক কঠিন কিন্তু পিএসজি তো ভরসা রাখতেই পারে তাদের আক্রমনভাগের উপর। কিন্তু দলটিকে উন্নতি করতে হবে নিজেদের মাঝ মাঠে। রাতের অন্যখেলায় শক্তিশালী টটেনহ্যামকে হারিয়েছে এক সময়ের ইটালিয়ান জায়ান্ট এসি মিলান।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad