Ad

লিটন বিহীন কলকাতার আরও একটি হার।

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
341588131_208365365247032_1652628817069401173_n
Durbin News

কথা ছিল খেলবেন লিটন, কলকাতার মাটিতে দেখাবেন নিজের ব্যাটিং ক্লাস, তার আর হলো কই? বাংলাদেশি ভক্ত সমর্থকদের আশাহত করে কলকাতা ম্যানেজম্যান্ট আবারো ভরসা করলো আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজের উপর। পর পর দুইটি ম্যাচ বেঞ্চে বসে থেকে এখনো ওভিষেক হলো না বাংলাদেশি ড্যাশিং ওপেনার লিটন দাসের। আর লিটন বিহীন কলকাতা আরো একটি পরাজয়ের স্বাদ পেলো মুম্বাইয়ের বিপক্ষের ম্যাচে। এখনো পর্যন্ত কলকাতা ম্যানেজম্যান্ট ওপেনিং পজিশনে পাঁচ ম্যাচে চার ওপেনার খেলিয়েছেন। ওপেনিং ব্যর্থতা ঢাকতে একপ্রান্তে তিনজন ভারতীয় ওপেনার খেলে ফেললেও অপরপ্রান্তে স্থির ছিলেন রহমানুল্লাহ গুরবাজ। তবে একটি মাত্র ম্যাচ ছাড়া ধারাবাহিকভাবেই ওপেনিং পজিশনে ব্যর্থ আফগান এই ওপেনার। গতকালও মুম্বাইয়ের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে কলকাতার হয়ে ১২ বল খেলে ৮ রানে আউট হয়েছেন গুরবাজ। ওপেনিং এ নেমে টি-টোয়েন্টি ফরম্যাটে যে এমন পারর্ফম্যান্স এখন রীতিমতো ক্রাইম, এটা এখন সবাই মানেন। গুরবাজ ক্রিজে ছিলেন পাওয়ারপ্লে’র শেষ ওভার পর্যন্ত, কিন্তু মুম্বাইয়ের বোলারদের আগ্রাসনের তোপে কিছুই করতে পারেন নি। বরং দলকে ফেলেছেন চাপে। অন্যদিকে আরেক ওপেনার নারায়ন জগদীশন ৫ বল খেলে করেছেন শূন্য রান। ওপেনিং পজিশনে দুই ব্যাটারের এমন হতশ্রী পারর্ফম্যান্সই কলকাতাকে চাপে ফেললেও এই চাপ থেকে বের হয়ে কলকাতার হয়ে ১৫ বছর পর সেঞ্চুরি তুলে নেন ব্যাটার ভেন্টাকেশ আইয়ার। ২০০৮ সালে আইপিএলের প্রথম বছরের প্রথম ম্যাচে কলকাতার জার্সি গায়ে প্রথম সেঞ্চুরি হাঁকিয়েছিলেন নিউজিল্যান্ডের ব্যাটার ব্রেন্ডন ম্যককলাম। এর মধ্যে পেরিয়ে গেছে দীর্ঘ ১৫ বছর, কিন্তু কলকাতার পক্ষে এতো বছরেও কেউ আর সেঞ্চুরি হাঁকাতে পারেন নি। ম্যাককলামের পর ভেন্টাকেশ আইয়ার সেই সেঞ্চুরির খরা কাটালেন। ৫১ বলে ১০৪ ইনিংস সাজালেন ৬ চার ও ৯টি ছয়ে। স্ট্রাইকরেটটাও ২০০ এর উপরে যা টি-টোয়েন্টি আদর্শ বলাই যায়। তবে আইয়ার একপ্রান্ত আগলে রাখলেও বাকি ব্যাটাররা তাঁকে সঠিক সঙ্গ দিতে পারেন নি। বরং আসা যাওয়ার মিছিলে ছিলেন। শেষ দিকে আন্দ্রে রাসেলের ১১ বলের ২১ রানের ক্যামিও ইনিংসের উপর ভর করে ১৮৫ রানের লড়াকু পুঁজি পায় কলকাতা। ১৮৬ রানের চ্যালেঞ্জিং টার্গেট টপকাতে গিয়ে শুরুতেই কলকাতার বোলারদের উপর চড়াও হন ওপেনার ইশান কিষাণ ও ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নামা আরেক ওপেনার হিটম্যান রোহিত শর্মা। ১৩ বলে ২০ রান করে যখন রোহিত সুয়েশ শর্মার বলে আউট হন, ততক্ষণে ৪ দশমিক ৫ ওভারে মুম্বাইয়ের সংগ্রহ ৬৫ রান। রোহিত আউট হয়ে গেলেও ইশান কিষাণ তুলে নেন ফিফটি। দলীয় ৮৭ রানে ভরুণ চক্রবর্তীর বলে কট বিহান্ডে আউট হন ইশান, তবে বাকি কাজটা করেন ভারপ্রাপ্ত ক্যাপ্টেন সূর্যকূমার যাদব। তাঁর ২৫ বলে ৪৩ রানের উপর ভর করেই মুম্বাই জয়ের ভিত্তি পেয়ে যায়। শেষ দিকে তিলক ভর্মা ও টিম ডেভিডের ঝড়ো ব্যাটিং এ মুম্বাই ১৭ দশমিক ৪ ওভারেই ৫ উইকেটের সহজ জয় তুলে নেয় মুম্বাই।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad