খেলাধুলা


মুশফিকদের হারিয়ে জিম আফ্রো টি-১০’র শিরোপা জিতলো ডারবান কালান্দার্স


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:৩০ জুলাই ২০২৩, ১২:৫৮ অপরাহ্ন, রবিবার

মুশফিকদের হারিয়ে জিম আফ্রো টি-১০’র শিরোপা জিতলো ডারবান কালান্দার্স
ক্যারিয়ারে এখন পর্যন্ত তিনটি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত টাইগার উইকেটরক্ষক মুশফিকুর রহিম। দলগুলো হলো- বাংলাদেশ প্রিমিয়ার লিগ, লঙ্কান প্রিমিয়ার লিগ, পাকিস্তান সুপার লিগ। কিন্তু একটির হয়েও শিরোপা জিততে পারেননি তিনি। আফগানিস্তান প্রিমিয়ার লিগে দল পেলেও সেখানে খেলেননি। এবার খেলেন জিম আফ্রো টি-১০ ফ্র্যাঞ্চাইজি লিগে জোহানেসবার্গ বাফেলোসের হয়ে। সুযোগ এসেছিল শিরোপা ছুঁয়ে দেখার। কিন্তু জিততে পারেনি তার দলও। ছিলেন না ফাইনাল ম্যাচের একাদশেও। প্রতিপক্ষ ডারবান কালান্দার্সের কাছে হারতে হয়েছে ৮ উইকেটে। তাই ফ্র্যাঞ্চাইজি লিগে শিরোপা–খরা আর কাটানো হয়নি টাইগার উইকেটকিপার-ব্যাটারের।


শনিবার (২৯ জুলাই) হারারে স্পোর্টস ক্লাবে মুশফিককে ছাড়াই খেলতে নামে জোহানেসবার্গ বাফেলোস। নির্ধারিত ১০ ওভারে ১২৮ রান সংগ্রহ করে তারা। জবাবে ৪ বল হাতে রেখেই জয় তুলে নেয় ডারবান কালান্দার্স।

সেমিফাইনালেও ইউসুফ পাঠানকে সঙ্গে নিয়ে দলকে জিতিয়ে উঠেছিলেন বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার। ফাইনালে সুযোগ না পেলেও জিম-আফ্রোর প্রথম আসরে মুশফিক গড়েছেন ‘অবিশ্বাস্য’ রেকর্ড। ৮ ম্যাচের মধ্যে ৬ ইনিংসে ব্যাট করতে নেমে ১৬৮ স্ট্রাইক রেটে সংগ্রহ করেন ১২৬ রান। ৬ ইনিংসের মধ্যে মাত্র একটি ইনিংসে আউট হওয়ায় মুশফিকের ব্যাটিং গড় ১২৬! দশ ওভারের ক্রিকেটে একজন মিডল অর্ডার ব্যাটারের এমন গড় রীতিমতো অবিশ্বাস্যই! গড়ের দিক থেকে তার ধারেকাছেও নেই আর কেউই।


ব্যাটিংয়ে নেমে শুরু থেকে দুই ওপেনার মোহাম্মদ হাফিজ ও টম ব্যান্টন আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন। প্রথম তিন ওভারে কোনো উইকেট না হারিয়ে জোবার্গ স্কোরবোর্ডে উঠায় ৪৭ রান। নির্ধারিত ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২৭ রান করে জোবার্গ। ইনিংস সর্বোচ্চ ৩৬ রান করেন ব্যান্টন। ডারবান বোলারদের মধ্যে ১টি করে উইকেট নিয়েছেন তৈয়ব আব্বাস, লিন্ডে, ব্র্যাড ইভান্স ও আজমতউল্লাহ।

রান তাড়ায় ডারবানের দুই ওপেনার টিম সাইফার্ট ও জাজাই উড়ন্ত শুরু এনে দেন। ২.৪ ওভারেই ডারবান তুলে ফেলে ৩৩ রান, যার মধ্যে সাইফার্টের একাই করেন ৩০ রান। তবে এরপর ইনিংস বড় করতে পারেননি কিউই এই ব্যাটার। তৃতীয় ওভারের পঞ্চম বলে সাইফার্টকে প্যাভিলিওনের পথ দেখান উসমান শিনওয়ারি। উদ্বোধনী জুটি ভাঙার পর উইকেটে আসেন আন্দ্রে ফ্লেচার। ওপেনার জাজাই ও ফ্লেচার মিলে জোবার্গ বোলারদের ওপর চড়াও হয়ে ওঠেন। পঞ্চম ওভারে বোলিংয়ে আসা হাফিজের ওভার থেকে ২৩ রান নেয় ডারবান। যার মধ্যে ছিল দুটি করে ছক্কা ও চার।


দ্বিতীয় উইকেট জুটিতে ফ্লেচার ও জাজাই যোগ করেন ৪৩ রান। ১১ বলে ২৯ রান করা ফ্লেচারকে ফিরিয়ে জুটি ভাঙেন শিনওয়ারি। এরপর আসিফ আলীকে নিয়ে বাকি পথ নিরাপদে পাড়ি দেন জাজাই। শেষ ওভারের দ্বিতীয় বলে জুনিয়র ডালাকে চার মেরে ডারবানকে প্রথম শিরোপা এনে দেন জাজাই। ২২ বলে ১ চার ও ৪ ছক্কায় ৪৩ রানে অপরাজিত থাকেন এ আফগান ব্যাটার। 


জনপ্রিয়


খেলাধুলা থেকে আরও পড়ুন

জিম্বাবুয়েকে ১৪১ রানে অলআউট করে বড় জয় বাংলাদেশের

জিম্বাবুয়েকে ১৪১ রানে গুঁড়িয়ে দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দারুণ সূচনা করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের মাত্র ৩৬.৪ ওভারে ১৪১ রানে অলআউট করে সহজ জয় তুলে নেয় টাইগাররা। ম্যাচের নায়ক ছিলেন তরুণ পেসার নাহিদ রানা, যিনি নিজের গতির ঝড় তুলে ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৬ উইকেট শিকার করেন।

বিশ্বকাপের আনন্দে প্রযুক্তিপ্রেমীদের জন্য চমক, পণ্য কিনে কক্সবাজার ভ্রমণের সুযোগ

ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে প্রযুক্তিপ্রেমী ক্রেতাদের জন্য বিশেষ প্রচারণামূলক কর্মসূচি ঘোষণা করেছে রাজধানীর এলিফ্যান্ট রোডের ইসিএস কম্পিউটার সিটি (মাল্টিপ্লান সেন্টার)। ‘প্রযুক্তির সঙ্গে বিশ্বকাপের উন্মাদনা’ শীর্ষক এই আয়োজনে নির্দিষ্ট সময়ে প্রযুক্তিপণ্য কিনলে লটারির মাধ্যমে কক্সবাজার ভ্রমণের সুযোগ পাবেন ক্রেতারা।

রোনাল্ডো না মদ্রিচ, আজ কার শেষ বিশ্বকাপ?

বিশ্বকাপের নকআউট পর্বে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি পর্তুগাল ও ক্রোয়েশিয়া। তবে এটি শুধু শেষ ষোলোর একটি ম্যাচ নয়, বরং সময়ের বিরুদ্ধে দুই কিংবদন্তির লড়াইও। একদিকে ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, অন্যদিকে ৪০ বছর বয়সী লুকা মদ্রিচ। দুজনেরই এটি হতে পারে শেষ বিশ্বকাপ। ফলে টরন্টোর রাতটি হতে যাচ্ছে আবেগ, অভিজ্ঞতা ও ইতিহাসের এক অনন্য মঞ্চ।

ব্রাজিল-জাপান মুখোমুখি, কী বলছে পরিসংখ্যান?

ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করে এখন শুরু নকআউট লড়াই। আজ মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং এশিয়ার শক্তিশালী দল জাপান। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।