প্রযুক্তি


ফের বিস্ফোরিত ‘অনার ২০০’ স্মার্টফোন, সিরাজগঞ্জে কলেজছাত্রের পকেটে আগুন


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:০১ আগস্ট ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন, শনিবার

ফের বিস্ফোরিত ‘অনার ২০০’ স্মার্টফোন, সিরাজগঞ্জে কলেজছাত্রের পকেটে আগুন

আবারও বিস্ফোরণের ঘটনায় আলোচনায় এসেছে অনার ব্র্যান্ডের Honor 200 স্মার্টফোন। এবার সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক কলেজছাত্রের পকেটে থাকা Honor 200 মডেলের একটি স্মার্টফোন বিস্ফোরিত হওয়ার ঘটনা ঘটেছে।

 

শুক্রবার (৩১ জুলাই) এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আবদুল্লাহিল কাফি জানান, বাইক চালিয়ে যাওয়ার সময় হঠাৎ একটি কুকুর সামনে চলে আসায় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান। ওই সময় তাঁর ডান পকেটে থাকা Honor 200 স্মার্টফোনটি বিস্ফোরিত হয়।

 

কাফি দুরবিন নিউজকে বলেন, “৩৮ হাজার টাকা দিয়ে নতুন ফোনটি কিনেছিলাম। কিন্তু বিস্ফোরণের পর ফোনটি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।” ঘটনার পর বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেক মোবাইল ব্যবহারকারী। মামুনুর রশিদ নামে একজন বলেন, “তাহলে তো দেখি পকেটে টাইমবোমা নিয়েই ঘুরছি। বাইক দুর্ঘটনা হলে মোবাইল বিস্ফোরিত হবে কেন?”

 

আরেক ব্যবহারকারী রবিউল আকন্দ বলেন, “অনার দেখি আসলেই বার্স্ট হচ্ছে। এক্সিডেন্টে ফোন বার্স্ট হবে কেন? কত এক্সিডেন্ট পোস্ট দেখলাম এমনটা দেখিনি। পুরাই মিসাইল ভাই, এই ফোন আর কিনতে যাচ্ছি না।”

 


আবার, সানু মাহমুদ নামে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, "প্যান্টের পকেটে রাখলে বংশ রক্ষা রিক্স হয়ে যাবে।" তবে এ ঘটনার বিষয়ে অনার কর্তৃপক্ষের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

 

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, স্মার্টফোন বিস্ফোরণের পেছনে নিম্নমানের বা ক্ষতিগ্রস্ত ব্যাটারি, অতিরিক্ত তাপ, দীর্ঘ সময় ভারী ব্যবহার, একসঙ্গে একাধিক অ্যাপ চালানো, নিম্নমানের চার্জার ব্যবহার কিংবা ব্যাটারির অভ্যন্তরীণ ত্রুটিসহ বিভিন্ন কারণ থাকতে পারে। আবার নিম্নমানের ব্যাটারি থাকলে শর্টসার্কিটের ঝুঁকিও বাড়ে। শুধু চার্জ দেওয়া নয়, অতিরিক্ত ব্যবহারের ফলেও ফোন গরম হয়ে বিস্ফোরণ ঘটতে পারে। তবে কোনো নির্দিষ্ট ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করতে প্রযুক্তিগত পরীক্ষা ও তদন্ত প্রয়োজন।

 

উল্লেখ্য, এর আগে গত ১৪ জুলাই রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় অনার ব্র্যান্ডের একই মডেলের অর্থাৎ Honor 200 মডেলের একটি স্মার্টফোন হাত থেকে পরে গিয়ে এক পথচারীর পায়ের নিচে পরেই বিস্ফোরিত হয়ে আগুন ধরে যাওয়ার অভিযোগ ওঠে।

 

এছাড়া গত ২৪ জুন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমিরুল ইসলামের পকেটে থাকা Vivo Y12 মডেলের একটি মোবাইল ফোন বিস্ফোরিত হয়ে তিনি গুরুতর আহত হন। এরও তিন দিন আগে, ২১ জুন টঙ্গীর একটি আবাসিক এলাকায় Vivo Y20 মডেলের একটি স্মার্টফোন বিস্ফোরিত হওয়ার ঘটনা ঘটে।

 

অন্যদিকে, গত ১৪ জুন আশুলিয়ায় মোবাইল ফোন বিস্ফোরণে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিজানুর রহমান (৪৪)। স্থানীয়দের দাবি, ঘটনাস্থলে ভিভোর সাব-ব্র্যান্ড iQOO-এর একটি স্মার্টফোনের প্যাকেট এবং মোবাইল ও চার্জারের পোড়া অংশ পাওয়া যায়।

 


সম্পর্কিত

সিরাজগঞ্জঅনার ২০০স্মার্টফোনআগুন

জনপ্রিয়


প্রযুক্তি থেকে আরও পড়ুন

মোবাইল বাজ বিডির বিরুদ্ধে সিল প্যাকে ব্যবহৃত ফোন ও কান্ট্রি লকড সেট বিক্রির অভিযোগ, গ্রাহকদের ক্ষোভ

রাজধানীর মোবাইল ও গ্যাজেট বিক্রেতা প্রতিষ্ঠান মোবাইল বাজ বিডি (Mobile Buzz BD)-এর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক গ্রাহক স্মার্টফোনের মান, বুকিং-পরবর্তী মূল্য পরিবর্তন এবং বিক্রয়োত্তর সেবা নিয়ে অভিযোগ প্রকাশ করেছেন। বিভিন্ন পোস্টে ক্রেতারা দাবি করেছেন, তারা প্রত্যাশিত পণ্য ও সেবা পাননি।

যমুনা ফিউচার পার্কের ‘মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত স্মার্টফোন বিক্রয়কারী প্রতিষ্ঠান মোবাইল বাজ বিডি (Mobile Buzz BD)–এর বিরুদ্ধে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ভিন্ন সংস্করণের স্মার্টফোন সরবরাহ, মূল্য নিয়ে অসঙ্গতি এবং অফিশিয়াল রিপ্লেসমেন্ট সুবিধা না দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ইশতিয়াক আহমেদ লিখন সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্তারিত অভিযোগ প্রকাশ করেছেন। তবে এ অভিযোগের বিষয়ে প্রতিষ্ঠানটির কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

অবশেষে Gmail অ্যাড্রেস পরিবর্তনের সুবিধা আনছে Google, থাকবে আগের সব ডেটা

দীর্ঘদিনের অপেক্ষার পর Gmail অ্যাড্রেস পরিবর্তনের সুবিধা আনছে Google। নতুন ফিচারের মাধ্যমে একই Google অ্যাকাউন্টে Gmail অ্যাড্রেস বদলানো গেলেও ইমেইল, Google Drive, Photos, YouTube ও অন্যান্য সব ডেটা আগের মতোই অক্ষত থাকবে। বর্তমানে সুবিধাটি ধাপে ধাপে ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হচ্ছে।

আউটসোর্সিং নয়, এবার গ্লোবাল এন্টারপ্রাইজ এআই কোম্পানি গড়ছে বাংলাদেশের বেটোপিয়া

গত এক দশক ধরে বাংলাদেশ পরিচিত ছিল একটি আউটসোর্সিং গন্তব্য হিসেবে। কিন্তু মুহাম্মদ মনির হোসেনের বিশ্বাস, দেশের পরবর্তী অধ্যায় হবে একেবারে ভিন্ন, আউটসোর্সিং নয় বরং বিশ্বমানের এন্টারপ্রাইজ প্রযুক্তি কোম্পানি গড়ে তোলা, যেগুলো উদ্ভাবন, সক্ষমতা আর স্কেলে বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা করতে পারবে। এই ভাবনাকেই বাস্তব রূপ দেওয়ার চেষ্টা তার প্রতিষ্ঠিত বেটোপিয়া গ্রুপ।