প্রযুক্তি
মোবাইল বাজ বিডির বিরুদ্ধে সিল প্যাকে ব্যবহৃত ফোন ও কান্ট্রি লকড সেট বিক্রির অভিযোগ, গ্রাহকদের ক্ষোভ

রাজধানীর মোবাইল ও গ্যাজেট বিক্রেতা প্রতিষ্ঠান মোবাইল বাজ বিডি (Mobile Buzz BD)-এর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক গ্রাহক স্মার্টফোনের মান, বুকিং-পরবর্তী মূল্য পরিবর্তন এবং বিক্রয়োত্তর সেবা নিয়ে অভিযোগ প্রকাশ করেছেন। বিভিন্ন পোস্টে ক্রেতারা দাবি করেছেন, তারা প্রত্যাশিত পণ্য ও সেবা পাননি।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এসব অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এছাড়া প্রতিবেদন প্রকাশ পর্যন্ত এ বিষয়ে মোবাইল বাজ বিডির কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি পোস্টে এক ক্রেতা দাবি করেন, তিনি প্রায় ১ লাখ ৬৫ হাজার টাকা দিয়ে একটি স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৭ কিনেছিলেন। বিক্রেতা সেটিকে সম্পূর্ণ আনলকড বলে জানালেও বিদেশে গিয়ে স্থানীয় সিম ব্যবহার করতে গেলে ফোনে 'Network Lock' বার্তা দেখা যায়। একই সঙ্গে সফটওয়্যার আপডেট-সংক্রান্ত সমস্যারও অভিযোগ করেন তিনি।
আরেক গ্রাহক অভিযোগ করেন, অনলাইনে কেনা একটি স্যামসাং গ্যালাক্সি এ৩৬ চালু করার পর সেটিতে আগের ব্যবহারকারীর ছবি ও অন্যান্য তথ্য দেখতে পান। তার দাবি, নতুন বলে বিক্রি করা হলেও ফোনটি আগে ব্যবহৃত হয়েছিল। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করার প্রস্তুতির কথাও তিনি সামাজিক মাধ্যমে উল্লেখ করেছেন।
সামাজিক মাধ্যমে প্রকাশিত আরেকটি পোস্টে এক ক্রেতা দাবি করেন, নির্ধারিত মূল্যে একটি স্মার্টফোন বুকিং দেওয়ার পরদিন তাকে জানানো হয় পণ্যের দাম বেড়েছে। ফলে ফোনটি নিতে হলে অতিরিক্ত অর্থ পরিশোধ করতে হবে। পরে তিনি বুকিংয়ের অগ্রিম অর্থ ফেরত নিয়েছেন বলেও দাবি করেন।
এদিকে, অভিযোগগুলোর বিষয়ে মোবাইল বাজ বিডির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।
সম্পর্কিত
জনপ্রিয়
সর্বশেষ
প্রযুক্তি থেকে আরও পড়ুন
ফের বিস্ফোরিত ‘অনার ২০০’ স্মার্টফোন, সিরাজগঞ্জে কলেজছাত্রের পকেটে আগুন
আবারও বিস্ফোরণের ঘটনায় আলোচনায় এসেছে অনার ব্র্যান্ডের Honor 200 স্মার্টফোন। এবার সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক কলেজছাত্রের পকেটে থাকা Honor 200 মডেলের একটি স্মার্টফোন বিস্ফোরিত হওয়ার ঘটনা ঘটেছে।

যমুনা ফিউচার পার্কের ‘মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ
রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত স্মার্টফোন বিক্রয়কারী প্রতিষ্ঠান মোবাইল বাজ বিডি (Mobile Buzz BD)–এর বিরুদ্ধে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ভিন্ন সংস্করণের স্মার্টফোন সরবরাহ, মূল্য নিয়ে অসঙ্গতি এবং অফিশিয়াল রিপ্লেসমেন্ট সুবিধা না দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ইশতিয়াক আহমেদ লিখন সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্তারিত অভিযোগ প্রকাশ করেছেন। তবে এ অভিযোগের বিষয়ে প্রতিষ্ঠানটির কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

অবশেষে Gmail অ্যাড্রেস পরিবর্তনের সুবিধা আনছে Google, থাকবে আগের সব ডেটা
দীর্ঘদিনের অপেক্ষার পর Gmail অ্যাড্রেস পরিবর্তনের সুবিধা আনছে Google। নতুন ফিচারের মাধ্যমে একই Google অ্যাকাউন্টে Gmail অ্যাড্রেস বদলানো গেলেও ইমেইল, Google Drive, Photos, YouTube ও অন্যান্য সব ডেটা আগের মতোই অক্ষত থাকবে। বর্তমানে সুবিধাটি ধাপে ধাপে ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হচ্ছে।

আউটসোর্সিং নয়, এবার গ্লোবাল এন্টারপ্রাইজ এআই কোম্পানি গড়ছে বাংলাদেশের বেটোপিয়া
গত এক দশক ধরে বাংলাদেশ পরিচিত ছিল একটি আউটসোর্সিং গন্তব্য হিসেবে। কিন্তু মুহাম্মদ মনির হোসেনের বিশ্বাস, দেশের পরবর্তী অধ্যায় হবে একেবারে ভিন্ন, আউটসোর্সিং নয় বরং বিশ্বমানের এন্টারপ্রাইজ প্রযুক্তি কোম্পানি গড়ে তোলা, যেগুলো উদ্ভাবন, সক্ষমতা আর স্কেলে বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা করতে পারবে। এই ভাবনাকেই বাস্তব রূপ দেওয়ার চেষ্টা তার প্রতিষ্ঠিত বেটোপিয়া গ্রুপ।






