জাতীয়


সাবেক মন্ত্রী হারুণার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:০১ আগস্ট ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন, শনিবার

সাবেক মন্ত্রী হারুণার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত

নানা আয়োজনের মধ্য দিয়ে সাবেক মন্ত্রী ও শিল্পপতি হারুণার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শনিবার (১ আগস্ট) মানিকগঞ্জের মুন্নু সিটিতে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

 

সকালে মুন্নু সিটিতে মরহুম হারুণার রশিদ খান মুন্নুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম, এমপি। পরে তিনি মুন্নু মেডিকেল কলেজের নতুন ১০ তলা ভবন নির্মাণকাজের উদ্বোধন করেন।

 

এরপর মন্ত্রী মুন্নু মেডিকেল কলেজের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন। একই অনুষ্ঠানে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবায় অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ কয়েকজন চিকিৎসকের হাতে বিশেষ সম্মাননা তুলে দেন তিনি।

 

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আফরোজা খানম বলেন, তার বাবা হারুণার রশিদ খান মুন্নু জাতীয়তাবাদী আদর্শের প্রশ্নে আপসহীন ছিলেন। তিনি বলেন, বাবার আদর্শ ধারণ করেই তিনি মানিকগঞ্জের মানুষের সেবা করে যেতে চান এবং সাধারণ মানুষের ভালোবাসার প্রতিদান দিতে চান।

 

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাত নিয়ে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি জানান, দেশের বিমান খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। প্রবাসীদের জন্য বিমান টিকিটে বিশেষ ছাড়, বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেলগুলোতে মূল্যছাড় এবং টিকিট সিন্ডিকেট দমনে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। পাশাপাশি প্রবাসীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতেও সরকার কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।

 

উল্লেখ্য, ২০১৭ সালের ১ আগস্ট হারুণার রশিদ খান মুন্নু মৃত্যুবরণ করেন। মৃত্যুর নয় বছর পরও শিল্পোন্নয়ন, জনসেবা ও সমাজকল্যাণে তার অবদানের জন্য মানিকগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

 


জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

হজের খরচ আরও কমাতে উদ্যোগ, বিমান ভাড়া কমানোর ঘোষণা প্রতিমন্ত্রীর

বাংলাদেশি হজযাত্রীদের ব্যয় আরও কমাতে বিমান ভাড়া হ্রাসসহ একাধিক উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে সরকার। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, বিমান ভাড়া কমানোর পাশাপাশি সৌদি আরবে বাংলাদেশি হাজিদের আবাসন ব্যয় কমানোর বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।

মানবতাবিরোধী অপরাধের মামলায় আত্মসমর্পণের ঘোষণা লতিফ সিদ্দিকীর

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণের ঘোষণা দিয়েছেন সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। তিনি জানিয়েছেন, এর আগে গ্রেপ্তার না হলে আগামী সপ্তাহের রোববার বা সোমবার ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিন আবেদন করবেন।

লক্ষ্মীপুরে সড়ক খোঁড়ার সময় মিলল তিনটি মর্টার শে

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় সড়ক খোঁড়ার সময় মাটির নিচ থেকে তিনটি অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার হয়েছে। বুধবার (২৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আ স ম আবদুর রব সরকারি কলেজ-সংলগ্ন টিএটি অফিস সড়কে পানির লাইনের উন্নয়নকাজ চলাকালে এ ঘটনা ঘটে।

নৌপথে পরিবহন খরচ ৬০% কম

সড়কপথের তুলনায় নৌপথে পণ্য পরিবহনের খরচ প্রায় ৬০ শতাংশ কম বলে জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ। এ কারণে রাজধানীর চারপাশের খাল ও নৌপথ পুনরুদ্ধার করে দ্রুত চলাচলের উপযোগী করার আহ্বান জানিয়েছেন তিনি।