Ad

গভীর সমুদ্র থেকে খনিজ সংগ্রহ করবে রোবট

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
image_2022_08_24T21_12_46_739Z
Durbin News

এবার রোবটের মাধ্যমে গভীর সমুদ্র থেকে সংগ্রহ করা হবে মূল্যবান খনিজ সম্পদ। যা ব্যবহার করে তৈরী করা যাবে কয়েক মিলিয়ন বৈদ্যুতিক গাড়ির ব্যাটারীএটির নকশা করেছে স্থাপত্য প্রতিষ্ঠান BJARKE Ingels Group. এর আগে হাইপারলুপ ট্রেন এবং "ও টাওয়ার" এর মতো যান ও স্থাপনার নকশা করেছে কোম্পানিটি। রোবটটিকে প্রযুক্তিগত ভাবে উন্নত বানিয়েছে বেলজিয়ামের ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান "ডি মায়ের"।দ্যা মেটালস কোম্পানির অধীনে কাজ করবে এটি। তারা মূলত বৈদ্যুতিক গাড়ির ব্যাটারী তৈরীর জন্য প্রয়োজনীয় খনিজ সংগ্রহ করে থাকে। প্যাসাফিক সাগরের ৪ হাজার ৫০০ মিটার গভীরে ক্ল্যারিওন ক্লিপারটন জোনে খনিজ সংগ্রহের কাজ করবে এই যন্ত্র।এখানে রয়েছে প্রাকৃতিক ভাবে সৃষ্ট অসংখ্য খনিজ পিন্ড। যেগুলো হলো নিকেল, কোবাল্ট, কপার এবং ম্যাংগানিজের বিশাল মজুদ। এই খনিজগুলো সংগ্রহের উদ্দেশ্যেই তৈরী করা হয়েছে রোবট জলযান পাতানিয়া টু। এর ওজন ৩৫ টনের কাছাকাছি। এটি ভ্যাকিউম শক্তি ব্যবহার করে খনিজ সংগ্রহ করতে পারে। অত্যাধুনিক প্রযুক্তির যন্ত্রটি আবার সংযুক্ত থাকবে ৪ কিলোমিটার ওপরে থাকা ক্যারিয়ার জাহাজের সংগে। যার মাধ্যমে সংগ্রহকৃত খনিজ সরাসরি পৌঁছে যাবে জাহাজে।এধরণের প্রযুক্তি ব্যবহার করে খনিজ পিন্ড সংগ্রহ করার সময় যে ধোয়া সৃষ্টি হবে, ভবিষ্যতে তা প্রতিরোধের উদ্দেশ্যে আরও একটি রোবট তৈরীর পরিকল্পনা রয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর। ফলে এভাবে খনিজ উত্তোলন করলেও ক্ষতি হবেনা পরিবেশের। গত বছর প্রথমবারের মতো এর টেস্টিং শুরু হয়। অত্যন্ত সফলতার সাথে প্রথম পরীক্ষায় উতরে গেছে দ্যা পাতানিয়া টু। ইউরোপের বিভিন্ন গবেষণা সংস্থার ২৯ জন বিজ্ঞানী মনিটরিং এর কাজ করেছেন। ২০২৪ সাল পর্যন্ত এর টেস্টিং চলবে। এধরণের ১০ টি খনিজ সংগ্রাহক তৈরী করবে তারা। সবকিছু ঠিকঠাক থাকলে, ২০৫০ সালের মধ্যে এই প্রযুক্তির রোবোটিক জলযান ব্যবহার করে ৪০ মিলিয়ন টন খনিজ সংগ্রহ করা যাবে। যা ব্যবহার করে ২৮০ মিলিয়ন ইলেকট্রিক যানবাহন তৈরী করা সম্ভব। ২০২৬ সালের মধ্যে ইলেকট্রিক যানবাহনের ব্যাটারীর বাজার ৮০ বিলিয়ন ডলার সমমূল্যে গিয়ে দাঁড়াবে। বর্তমান বিশ্বে ইলেকট্রিক যানবাহনের বাড়ন্ত চাহিদার সাথে তাল মেলাতে এই যন্ত্র গুলো বেশ সহায়ক হতে পারে। সাধারণত ভূঅভ্যন্তর থেকে এধরণের খনিজ সংগ্রহ করতে মাইনিং করা হয়। কিন্তু, এর মাধ্যমে খনিজ সংগ্রহ করা পরিবেশের জন্য হুমকিস্বরূপ। এ প্রক্রিয়ায় বিভিন্ন ধরণের ক্ষতিকর পদার্থ এবং আবর্জনা পরিবেশে মিশে দূষণ ঘটায়। প্রতিবছর মাইনিং এর কারণে ১৯০ বিলিয়ন বর্জ্য পদার্থ সৃষ্টি হয়। কিন্তু গভীর সমুদ্র থেকে রোবট ববহার করে খনিজ উত্তোলন বেশ পরিবেশবান্ধব। পাশাপাশি সহজ উপায়ে বেশি পরিমাণে প্রয়োজনীয় খনিজ পাওয়া গেলে দামও কমবে ইলেকট্রিক গাড়ির। যার কারণে সাধারণ মানুষের হাতের নাগালে আসবে এধরণের পরিবেশবান্ধব যানবাহন গুলো। সবমিলিয়ে পরিবেশ রক্ষায় প্রত্যক্ষ ভূমিকা পালন করবে দ্যা পাতানিয়া টু এর মতো রোবট। দ্যা মেটালস কোম্পানি জানিয়েছে, তারা বেশ যত্ন এবং মনোযোগ সহকারে খনিজ সংগ্রহ করবে। যেন পরবর্তি প্রজন্মের জন্য পৃথিবীর পরিবেশ সুন্দর রাখা সম্ভব হয়।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad