রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় চারদিনব্যাপী অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল প্লাস্টিক ফেয়ারে দেশ-বিদেশের ব্যবসায়ীদের নজর কাড়েছে রিমার্ক এলএলসি ইউএসএর এফিলিয়েটেড প্রতিষ্ঠান রিমার্ক সুপার প্যাক। ফেয়ারে রিমার্কের প্যাভিলিয়নে প্রদর্শিত আধুনিক প্যাকেজিং পণ্য ও মোল্ড বিশেষ আগ্রহ সৃষ্টি করেছে।
প্যাভিলিয়ন পরিদর্শন করা ব্যবসায়ীরা জানিয়েছেন, দেশে এমন অত্যাধুনিক প্রযুক্তির প্যাকেজিং দেখে তারা মুগ্ধ। বিশেষ করে প্রয়োজনীয় মোল্ড তৈরি করা সম্ভব হওয়ায় রিমার্ক যেন স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পেরেছে।
রিমার্কের উপ-ব্যবস্থাপনা পরিচালক সোহেল রানা বলেন, সর্বশেষ প্রযুক্তির প্যাকেজিং আন্তর্জাতিক মানে উপস্থাপন করতেই এ মেলায় অংশগ্রহণ করেছি। দেশি-বিদেশি ব্যবসায়ীদের বিপুল আগ্রহ দেখে আমরা আশাবাদী।
প্যাকেজিং বিভাগের এডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর প্রকৌশলী সুমন সরকার বলেন, বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে আমরা আকর্ষণীয় ডিজাইনের প্যাকেজিং উপস্থাপন করেছি। ক্ষুদ্র উদ্যোক্তা থেকে বড় শিল্প প্রতিষ্ঠান সবাই রীতিমতো অবাক হয়েছেন। এরই মধ্যে কয়েকশটি অর্ডার নিশ্চিত হয়েছে এবং হাজারের বেশি কোম্পানি আগ্রহ প্রকাশ করেছে।
মোল্ড এন্ড ডাই বিভাগের এডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর মো. আলি রেজা বলেন, আমাদের প্রদর্শিত প্রযুক্তি ও উদ্ভাবনী পণ্য অধিকাংশ অংশগ্রহণকারীর প্রত্যাশার বাইরে ছিল। দেশেই পছন্দমতো মোল্ড তৈরি করা সম্ভব হওয়ায় অনেকেই অবাক হয়েছেন। ইতিমধ্যে আমরা বিভিন্ন কোম্পানির বেশ কিছু মোল্ড অর্ডার নিশ্চিত করেছি এবং আশা করছি সর্বোচ্চ মানের সেবা দিতে সক্ষম হব।
মেলায় উপস্থিত ক্ষুদ্র উদ্যোক্তা এরফানুল কবীর বলেন, রিমার্কের নিওর, সিওডিল ও অন্যান্য পণ্যের প্যাকেজিং দেখে আমি রীতিমতো আশ্চর্য। দেশে এমন মানে উৎপাদন সম্ভব—এটি আমাদের পণ্যের রফতানি সহজ করবে।
বিপিজিমিইএ'র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কে এম ইকবাল হোসেন মন্তব্য করেন, রিমার্কের প্রদর্শনী খাত সত্যিই প্রশংসার যোগ্য। বিশেষ করে কসমেটিকসসহ বিভিন্ন খাতের প্যাকেজিংয়ে এটি আমাদের শিল্পকে আরও এগিয়ে নেবে।
ফেয়ার চলাকালীন দেশি ও আন্তর্জাতিক ব্যবসায়ীরা রিমার্ক সুপার প্যাকের সঙ্গে সম্ভাব্য ব্যবসায়িক অংশীদারিত্ব এবং নতুন অর্ডারের বিষয়ে আলোচনা করেছেন, যা বাংলাদেশের প্যাকেজিং শিল্পকে আন্তর্জাতিক মানের সাথে সংযুক্ত করার সম্ভাবনা বাড়িয়েছে।










