

অনার এক্স৯ডি দেশের বাজারে উন্মোচন করবে অনার বাংলাদেশ। এজন্য সম্পন্ন করা হয়েছে সকল প্রস্তুতি। সর্বোচ্চ স্থায়িত্ব এবং শক্তিশালী ব্যাটারি পারফরমেন্সের মাধ্যমে এ স্মার্টফোনটি মিড-রেঞ্জ স্মার্টফোন সেগমেন্টে এক নতুন মানদণ্ড স্থাপন করতে যাচ্ছে বলে প্রত্যাশা করছে প্রযুক্তিপ্রেমীরা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, অনার এক্স৯ডি এর দখলে রয়েছে ‘হাইয়েস্ট স্মার্টফোন ড্রপ’ ক্যাটাগরিতে পাওয়া গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। ৬.১৩৩ মিটার উচ্চতা থেকে পড়েও কোনো ক্ষতি না হওয়ায় এর দুর্দান্ত স্থায়িত্ব এবং সিরিজের আগের ফোনগুলোর মতোই এর উন্নত অ্যান্টি-ড্রপ প্রযুক্তির সক্ষমতার সুবিধা উপভোগ করবেন স্মার্টফোনটির ব্যবহারকারীরা।
এছাড়াও, স্মার্টফোন শিল্পে প্রথমবারের মতো এই ডিভাইসটি এসজিএস ট্রিপল রেজিস্ট্যান্ট প্রিমিয়াম পারফরমেন্স সার্টিফিকেশন অর্জন করেছে।
ডিভাইসটিতে রয়েছে সুবিশাল ৮৩০০ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ার সিলিকন-কার্বন ব্যাটারি, যা বর্তমানে বাজারে বিদ্যমান স্মার্টফোনগুলোর মধ্যে সর্বোচ্চ। পাশাপাশি, এতে রয়েছে আকর্ষণীয় ১০৮ মেগাপিক্সেল আল্ট্রা-সেন্সিং ক্যামেরাসহ আরও উন্নত ফিচার। দুর্দান্ত পারফরমেন্স নিশ্চিতে ডিভাইসটিতে রয়েছে স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ প্রসেসর।
অনার এক্স৯ডি বাজারে আসছে সানশাইন গোল্ড, মিডনাইট ব্ল্যাক এবং রেডিশ ব্রাউন; এই তিনটি আকর্ষণীয় রঙে। ডিভাইসটির প্রি-বুকিং ৪ জানুয়ারি ২০২৬ থেকে শুরু হয়ে চলবে ১১ জানুয়ারি পর্যন্ত।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।