Ad

বৃহস্পতির দুর্লভ ছবি তুলেছে জেমস ওয়েব টেলিস্কোপ।

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
image_2022_08_25T17_00_39_128Z
Durbin News

এবার সৌর জগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতির ছবি তুলেছে জেমস ওয়েব টেলিস্কোপ। ২২ আগস্ট সোমরার এ গ্রহের দুর্দান্ত কিছু ছবি প্রকাশ করে বিশ্বকে আবারও চমকে দেন নাসার বিজ্ঞানীরা। গত জুলাইয়ে ছবিটি ধারণ করে টেলিস্কোপটি। এতে বৃহস্পতির শক্তিশালী বায়ুপ্রবাহ, আরোরা, তাপ ও চাপের চরম অবস্থা, উপগ্রহ, বৃহস্পতির বলয়সহ অনেক খুটিনাটি বিষয় স্পষ্টভাবে ফুটে উঠেছে। এমন বৃহস্পতি আগে দেখেনি মানুষ।এছাড়াও ছবিতে বৃহস্পতির উত্তর ও দক্ষিণ মেরুতে বিশাল আলোকচ্ছটা লক্ষ্য করেছেন বিজ্ঞানীরা। গ্রহটির গায়ে রয়েছে জ্বলজ্বলে লাল দাগ। যা মূলত একটি ঝড়।গবেষকদের দাবি, ঝড়টি এতোটাই বিশাল যে নিমেষেই তা গ্রাস করতে পারে পৃথিবীর মতো যেকোনো গ্রহকে। বিস্ময়কর ওই রেড স্পটের আশপাশে রয়েছে আরও অসংখ্য ছোট ছোট ঝড়ের চিহ্ন। শুধু তাই নয়, স্পষ্টভাবে ধরা দিয়েছে বৃহস্পতির রিং, ঘূর্ণায়মান কুয়াশা সহ পেছনের গ্যালাক্সি। পাশাপাশি বৃহস্পতির তিন চাঁদ ইউরোপা, থিব এবং মেটিসও স্পষ্টভাবে উঠে এসেছে ছবিতে। NASA-র প্রকাশিত এই গ্রহের সর্বশেষ ছবিকে কৃত্রিমভাবে নীল, সাদা, সবুজ, হলুদ ও কমলা রঙে রাঙানো হয়েছে। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার জ্যোতির্বিদ ইমকে ডি প্যাটার এক বিবৃতিতে বলেছেন, “আমরা বৃহস্পতিকে এভাবে কখনও দেখিনি। এটা অবিশ্বাস্য। আমরা সত্যিই আশা করিনি যে এই ছবি এত ভালো হবে।”নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ একের পর এক চমক দিয়েই যাচ্ছে। বর্তমানে বিশ্বের সর্বাধুনিক স্পেস অবজারভেটরি এটি। দ্রুতগতিতে ছুটে যাওয়া গ্রহাণু আর ধূমকেতুর ছবি তোলার সক্ষমতাও আছে জেমস ওয়েবের। গেলো ১২ জুলাই মহাশূন্যের ১৩৫০ কোটি বছর আগের বিরল এক ছবি তুলে আলোড়ন তোলে টেলিস্কোপটি।। একেবারে প্রথম জন্ম নেয়া তারাগুলোর আলোর বিচ্ছুরণ কীভাবে ঘটেছিল তা দেখা যায় ছবিতে। ছবিটি সম্পূর্ণ রঙিন ও চমকপ্রদ। এতে তারামণ্ডলী ও ছায়াপথের আলোকরশ্মির বিচ্ছুরণ দেখা যাচ্ছে। যা শত শত কোটি বছর পাড়ি দিয়ে পৃথিবীর মানুষের কাছে স্পষ্ট হয়ে ধরা দিয়েছে। নাসা জানিয়েছে, এ যাবত বহির্বিশ্বের যত ছবি তোলা হয়েছে, তার মধ্যেই এটিই সবচেয়ে গভীর, তীক্ষ্ণ ও পরিচ্ছন্ন ইনফ্রারেড ছবি। জেমস ওয়েবের এই ছবিটি প্রেসিডেন্ট বাইডেনের মাধ্যমে প্রকাশ করেছিল নাসা। এছাড়াও কয়েকদিন আগেই পৃথিবী থেকে এক হাজার আলোকবর্ষ দূরে একটি গ্রহে পানি থাকার চিহ্ন শনাক্ত করেছে নাসার জেমস ওয়েব টেলিস্কোপ। ডব্লিউএসপি-৯৬বি নামের নতুন গ্রহে আছে সূর্যের মতো এক নক্ষত্র। আর এই উজ্জ্বল নক্ষত্রকে ঘিরে প্রদক্ষিণ করছে এক দৈত্যাকার গ্যাসীয় পিণ্ড। এমনই চকম পদ তথ্য উপাত্ত নিয়ে বারবার আলোচনায় আসছে জেমস ওয়েব টেলিস্কোপ। বিজ্ঞানীরা ওয়েব টেলিস্কোপের তথ্যের গুণগত মান বিশ্লেষণ করে বুঝতে পেরেছেন, টেলিস্কোপের তোলা ছবিতে যা দেখা যাচ্ছে, তার থেকেও অনেক গভীরে গিয়ে মহাজগতের চিত্র তুলে আনতে সক্ষম এটি। ফলে অতি শক্তিশালী এ দূরবীক্ষণ যন্ত্র দিয়ে মহাশূন্যের অনেক ভেতর পর্যন্ত এখন দেখা এবং তথ্য সংগ্রহ করা সম্ভব হবে। জেমস ওয়েবের ১০ বছরের পরিকল্পিত মিশনের সাত মাস চলছে। এটি এক দশকেরও বেশি সময় ধরে কাজ করবে বলে আশা করা হচ্ছে। তবে নাসার মিশনের লক্ষ্য ৫ বছর।৩০ বছর ধরে নকশা করা টেলিস্কোপটি একবিংশ শতাব্দীতে সবচেয়ে বড় বৈজ্ঞানিক প্রচেষ্টার মধ্যে অন্যতম। যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপের অর্থায়নে কয়েক হাজার বিজ্ঞানী ও প্রকৌশলী টেলিস্কোপটি গেল বছর মহাকাশে স্থাপন করেন। জেমস ওয়েব মহাকাশ গবেষণাকে অন্য এক ধারায় পৌছে দেবে বলে মনে করেছেন গবেষকেরা।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad