Ad

এক সেকেন্ড পৃথিবীর সমান ভর গিলে খাচ্ছে যে ব্লেকহোল।

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
b5f5956e4709315dda6cb14bc5c851a7-62add42682b8f
Durbin News

প্রতি সেকেন্ডে পৃথিবীর সমান মহাজাগতীয় বস্তু গিলে খাচ্ছে এক ব্ল্যাকহোল। বিজ্ঞানীরা যেটির নাম দিয়েছেন জে-১১৪৪ । এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী মহাবিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল কৃষ্ণ গহ্বর এটি। এতই দ্রুত বর্ধনশীল যে প্রতি সেকেন্ডে পৃথিবীর সমান মহাজাগতিক বস্তু অনায়েসে গিলে ফেলছে। একে ‘খড়ের গাদায় সুঁই খুঁজে পাওয়ার’ মতো ঘটনা বলে উল্লেখ করেছেন বিজ্ঞানীরা।ব্ল্যাকহোলটির ভর সূর্যের চেয়ে ৩০০ কোটি গুন এবং আয়তনে আমাদের ছায়াপথ থেকে প্রায় ৫০০ গুন বড়। যা আকাশের সবচেয়ে বড় তারা "ইউওয়াই স্কিউটি" এর তুলনায় প্রায় 2 হাজার গুন বেশি জায়গা দখল করে আছে।ব্ল্যাকহোলেটির ঘনত্ব অত্যন্ত বেশি। যে কারণে আকারের তুলনায় এর ভর অকল্পনীয়। ভর বেশি হওয়ার কারনে মহাকর্ষীয় শক্তি কোন কিছুকেই এর ভিতর থেকে বের হতে দেয় না, এমনকি তড়িৎচুম্বকীয় বিকিরণকের ফলে সৃষ্ট আলোকেও না । জে-১১৪৪ ব্ল্যাকহোলের উজ্জ্বলতা আমাদের ছায়াপথের সম্মিলিত উজ্জ্বলতার চেয়েও ৭ হাজার গুন বেশি। বেশি উজ্জ্বলতার কারনে একে পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে সাধারণ টেলিস্কোপের মাধ্যমে দেখা যায়। অত্যাধিক উজ্জ্বলতার কারন এর চারপাশে রয়েছে গ্যাস বলয়। প্রায় ৯০০ কোটি বছর ধরে একটি পৃথিবীর সমান মহাজাগতিক বস্তু গিলে খাচ্ছে কৃষ্ণগহ্বরটি। নতুন এই ব্ল্যাকহোল বা কৃষ্ণগহ্বরের সন্ধান পেয়েছেন অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটির একদল গবেষক। গবেষনায় নেতৃত্ব দানকারী অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. ক্রিস্টোফার অনকেন এর ভাষ্যমতে, "জ্যোতিবিদগন গত ৫০ বছরের বেশি সময় ধরে জে-১১৪৪ মতো একটি ব্ল্যাকহোলের সন্ধান করেছেন।"কিন্তু তারা এর আগে যা পেয়েছেন সেগুলো খুবই অনুজ্জ্বল। আশ্চর্যজনকভাবে তারা এই উজ্জ্বল ব্ল্যাকহোলটিকেই পাশ কাটিয়ে গেছেন।’বিজ্ঞানিদের ধারনা ব্ল্যাকহোলটি দুই বা ততোধিক গ্যালাক্সি বা ছায়াপথের সংঘর্ষের ফলে সৃষ্টি হয়েছে।ব্ল্যাকহোল মূলত সৃষ্টি হয় নক্ষত্র থেকে । নক্ষত্রের জ্বালানি ফুরিয়ে যাওয়ার পর মহাকর্ষ বলের প্রভাবে নিজের ওপরই চুপসে যায় । যতক্ষণ পর্যন্ত অভ্যন্তরীণ হাইড্রোজেন গ্যাস অবশিষ্ট থাকে, ততক্ষণ পর্যন্ত ভিতরে নিউক্লিয়ার বিক্রিয়া চলতে থাকে। হাইড্রোজেন শেষ হয়ে গেলে কেন্দ্রীয় মূলবস্তু সংকুচিত হতে থাকে। এভাবে একটি তারার মৃত্যু হয়। তখন সেগুলো ব্ল্যাক হোলে পরিণত হয়। এটি অনেকটা অটোফ্যাগি প্রক্রিয়ার মতো কাজ করে। জে -১১৪৪ ব্ল্যাকহোলটি অন্তত কয়েক হাজার নক্ষত্রের মিশ্রনের ফলে সৃষ্টি হয়েছে৷ বিশাল আয়তনের কারনে এমনটিই মনে করেন বিজ্ঞানীরা। এর অভ্যন্তরে উৎপন্ন হয় ভয়ংকর শব্দ। সম্প্রতি ব্ল্যাকহোলটির হার্ট বিট শনাক্ত করা হয়েছে। যা অন্য ব্ল্যাকহোলের তুলনায় ব্যতিক্রম। কৃষ্ণগহ্বরের দুইটি অংশ । একটি অর্ধচন্দ্রাকার নিঃসরণ বলয় এবং অপরটি কেন্দ্রীয় অংশ । কেন্দ্রীয় অংশ টিকে বলা হয় কালো গর্ত। অর্ধচন্দ্রাকৃতির নিঃসরণ বলয় কেন্দ্রীয় অংশটিকে ঘিরে অবস্থান করে। কৃষ্ণগহ্বরের অনবরত ঘূর্ণনের ফলে এই অর্ধচন্দ্রের মত আকার সৃষ্টি হয় । ইভেন্ট হরাইজনটেলিস্কোপ দ্বারা এসব তথ্য জানা যায়। প্রতিটি ব্ল্যাকহোলে রয়েছে শক্তিশালী মহাকর্ষীয় ক্ষেত্র। ব্ল্যাকহোলের চারদিকে একটি সীমা আছে যেখানে একবার ঢুকলে আর বের হওয়া যায় না। এইভাবেই মহাকাশের মহাবিস্ময় হয়ে বেঁচে আছে ব্ল্যাকহোল।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad