Ad

এন্ড্রয়েড ফোনেও পাওয়া যাবে স্যাটেলাইট সুবিধা

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
image_2022_09_04T20_07_29_342Z
Durbin News

বদলে যাচ্ছে বর্তমান বিশ্বের স্মার্টফোন প্রযুক্তি। এবার এন্ড্রয়েড ফোনেও আসতে যাচ্ছে স্যাটেলাইট সংযোগ। পৃথিবীর অন্যতম জনপ্রিয় এই অপারেটিং সিস্টেম এর নতুন সংস্করণে পাওয়া যাবে কৃত্রিম উপগ্রহের সাথে সংযোগের সুবিধা। এমনটাই জানিয়েছেন গুগলের Platforms and Ecosystems বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট 'হিরোশি হকহেইমার'। তার ভাষ্য অনুযায়ী, অ্যান্ড্রয়েড এর আগামী ১৪ তম সংস্করণ স্যাটেলাইট কানেকটিভিটি সুবিধা সাপোর্ট করবে। যার মাধ্যমে কৃত্রিম উপগ্রহ ব্যবহার করে নেটওয়ার্ক নেই এমন অঞ্চলেও মুঠোফোনে যোগাযোগ করতে পারবেন গ্রাহকরা। বিষয়টি ইতিমধ্যে নতুন অপারেটিং সিস্টেমের নকশায় অন্তর্ভুক্ত করেছে গুগল। পাশাপাশি স্যাটেলাইট সংযোগ সুবিধা চালু করতে বিভিন্ন অংশীদার প্রতিষ্ঠানকেও সাহায্য করবে তারা। বিশ্বের অন্যতম বড় টেক জায়ান্ট এই প্রতিষ্ঠানের তৈরি এন্ড্রয়েডের সর্বশেষ ভার্সন প্রকাশিত হয়েছে মাস খানেক আগে। এরই মধ্যে পরবর্তী সংস্করণ নিয়ে শুরু হয়েছে আলোচনা। গুগলের সিনিয়র কর্মকর্তার ভাষ্য অনুযায়ী নতুন সংস্করনের সবচেয়ে বড় চমক হতে যাচ্ছে স্যাটেলাইট সংযোগ।বিশ্বের বিভিন্ন দেশে অনেক প্রত্যন্ত এলাকা রয়েছে, যেখানে প্রচলিত নেটওয়ার্ক না থাকার কারণে ইন্টারনেট সুবিধা পাওয়া যায় না। বর্তমানে এসব এলাকাকে কৃত্রিম উপগ্রহ সংযোগের মাধ্যমে ইন্টারনেট সুবিধায় আওতায় নিয়ে আসার জন্য কাজ করছে কয়েকটি প্রতিষ্ঠান।এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের টি-মোবাইল এবং এলন মাস্কের স্পেস এক্স সংস্থার পক্ষ থেকে স্টারলিংক ভি-টু নামের ইন্টারনেট সুবিধা আনার ঘোষণা দেওয়া হয়।এ পদ্ধতির মাধ্যমে মহাকাশে স্থাপন করা স্যাটেলাইট থেকে মুঠোফোনে সরাসরি ইন্টারনেটের সুবিধা দেওয়া হবে। ফলে নেটওয়ার্ক টাওয়ার ছাড়াই সরাসরি ইন্টারনেট ব্যবহার করা যাবে স্মার্টফোন থেকে। অপরদিকে চলতি মাসেই বাজারে আসতে যাচ্ছে অ্যাপল এর আইফোন ফোরটিন। প্রযুক্তি-বিষয়ক বেশ কয়েকটি ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়েছে, আইফোনের নতুন এই মডেলে কৃত্রিম উপগ্রহ সংযোগ সুবিধা ইতিমধ্যে যুক্ত করেছে অ্যাপল। ওয়েবসাইট গুলো জানিয়েছে, নতুন আইফোন উৎপাদনে যাওয়ার আগেই কৃত্রিম উপগ্রহ সংযোগের জন্য এটির হার্ডওয়্যার পরীক্ষা সম্পন্ন হয়েছে। তবে এখন পর্যন্ত স্যাটেলাইট সুবিধা থাকার ব্যাপারে নিশ্চিত করেনি অ্যাপল। প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা জানিয়েছেন, নতুন মডেলের আইফোনে স্যাটেলাইট সুবিধা থাকলেও সেটি ব্যবহার করে শুধুমাত্র জরুরি বার্তা এবং ফোনকল করা যাবে। অপরদিকে অ্যাপল এবং স্পেস এক্সের এই উদ্যোগের কারণে মুঠোফোনের বাজারে এন্ড্রয়েডের পিছিয়ে যাওয়া নিয়ে আলোচনা হচ্ছিলো। এরই মধ্যে পরবর্তী সংস্করনে স্যাটেলাইট সংযোগ সুবিধা রাখার ঘোষনা দিলে গুগল।প্রতিষ্ঠানটির উচ্চপদস্থ কর্মকর্তা 'লকহেইমার' জানিয়েছেন, স্যাটেলাইটের সাথে সরাসরি যুক্ত থাকার ক্ষেত্রে মুঠোফোন ব্যবহারকারীদের অভিজ্ঞতা হবে সাধারণ ইন্টারনেট সংযোগের তুলনায় ভিন্ন।তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেননি তিনি। শুধু অ্যান্ড্রয়েড এর পরবর্তী সংস্করণে স্যাটেলাইট সুবিধা থাকবে বলে নিশ্চিত করেছেন গুগলের এই কর্মকর্তা।অপরদিকে মুঠোফোনে স্যাটেলাইট সংযোগের অত্যাধুনিক এই সুবিধা আগামী বছরেই আনতে যাচ্ছে এলন মাস্কের প্রতিষ্ঠান স্পেস এক্স। যুক্তরাষ্ট্রের একটি টেলিকম কোম্পানির সাথে এ ব্যাপারে যৌথ উদ্যোগ নিয়েছে তারা। স্পেস এক্সের নিয়ন্ত্রনে থাকা হাজারো স্টারলিংক উপগ্রহের আমেরিকার প্রত্যন্ত অঞ্চলের গ্রাহকদের দেয়া হবে স্যাটেলাইট ইন্টারনেট সুবিধা। শুরুতে ২০২৩ সালের মাঝামাঝি সময়ে চালু হবে টেক্সট মেসেজ সেবা। এরপর পর্যায় ক্রমে স্যাটেলাইটের মাধ্যমে ভয়েস এবং ডাটা সেবাও চালু করবে এলন মাস্কের প্রতিষ্ঠান। ইতোমধ্যে 'টি মোবাইল' ছাড়া অন্যান্য অপারেটগুলোকেও এ উদ্যোগে যুক্ত হবার আহবান জানিয়েছেন এলন মাস্ক।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad