Ad

থ্রি-ডি প্রিন্টার দিয়ে সহজেই বানিয়ে ফেলা যায় সবকিছু

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
image_2022_09_07T01_15_36_563Z
Durbin News

কেবল ডকুমেন্ট কিংবা ফোটোগ্রাফই নয়, একটি প্রিন্টার দিয়ে এখন মেক আপ, খেলনা কিংবা বাহারি রকম খাদ্যদ্রব্যও বানিয়ে ফেলা সম্ভব!বিশেষ ধরনের এ প্রিন্টারের নাম দেয়া হয়েছে ‘মিঙ্ক মেকআপ’ যেখানে শুধু ছাপার কালিই নয়, বরং ব্যবহার করা হয়েছে আরও নানান রঙের মেকআপ পাউডার। মিঙ্ক নামক বিশেষ একটি অ্যাপের মাধ্যমে কেউ যদি তার পছন্দের কোনো ফুলের ছবি সেখানে নির্বাচন করে দেন, তবে প্রিন্টারটি সেটা প্রিন্ট করে তার ওপর ছিটিয়ে দেয় সেই একই রঙের মেকআপ পাউডার।ঠিক একইভাবে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান টয়বক্স শিশুদের জন্যে তৈরি করেছে ‘টয়বক্স ডিলাক্স বান্ডেল’ নামক একটি প্রিন্টার, যা চোখের পলকেই বানিয়ে ফেলতে পারে শিশুর পছন্দের বিচিত্র সব খেলনা। এই প্রিন্টারটিও একটি অ্যাপ দ্বারা নিয়ন্ত্রিত। প্রিন্টারের ভেতরে রয়েছে খেলনা তৈরির নানা উপাদান। সাথে রয়েছে রংবেরঙের ছবি আঁকার সুযোগ। ফলে শিশুরা চাইলেই শুধু নিজের করা নকশা ইনপুট দিয়ে চোখের পলকে পেয়ে যেতে পারে শখের কোনো খেলনা।বিশেষজ্ঞরা বলছেন, শুধু খেলনা কিংবা মেকআপই নয়, আরও অনেক সমস্যারই তাৎক্ষণিক সমাধান দিতে পারে এসব থ্রি-ডি প্রিন্টার।ধ্বংসাত্মক প্রাকৃতিক দুর্যোগের পর কোনো এলাকায় খাদ্যসংকট দেখা দিলে সেখানেও এ প্রিন্টারটি রক্ষাকর্তা হয়ে দেখা দিতে পারে। এ পদ্ধতি কাজে লাগিয়ে দুর্যোগের সময় দূরদূরান্ত থেকে খাবার বয়ে আনার সমস্যাও অনেকটাই কমিয়ে আনা সম্ভব।মার্কিন যুক্তরাষ্ট্রের প্রযুক্তিবিদ ক্যাথলিন মার্ফি তার একটি লেখায় জানিয়েছিলেন, ত্রিমাত্রিক প্রিন্টার ব্যবহার করে নাসা মহাকাশযাত্রীদের খাবারের চিন্তাও দূর করতে পারে। বার্সেলোনার মাংস ব্যবসায়ী প্রতিষ্ঠান নোভা মিট ইতোমধ্যেই মটরশুঁটি, চালসহ অন্য অনেক উপাদান আড়াআড়িভাবে জোড়া দিয়ে বিশেষ প্রক্রিয়ায় প্রোটিনসমৃদ্ধ মাংস তৈরি করছে এই প্রিন্টারের সাহায্যে।২০ বছর আগে যখন থ্রি-ডি প্রিন্টিং শুরু হয়, তখনই বিজ্ঞানীরা অনুমান করেছিলেন, একদিন এটি বিশ্বে বড় একটি বিপ্লব বয়ে আনবে, হয়েছেও তাই। ধারণা করা হচ্ছে, ২০১৮ সালে বিশ্বব্যাপী যেখানে ১৪ লক্ষ থ্রি-ডি প্রিন্টার বিক্রি হয়েছে, ২০২৭ সাল নাগাদ সেই বিক্রির হার বেড়ে দাঁড়াবে প্রায় ৮০ লক্ষে।বিজ্ঞানীরা বলছেন, দুর্ঘটনায় আক্রান্ত মানুষের চোয়াল, কান বা হৃৎপিণ্ডের ক্ষতিগ্রস্ত মাংসপেশি সারিয়ে তুলতেও থ্রি-ডি প্রিন্টার হতে পারে খুবই কার্যকর একটি পদ্ধতি। শ্রবণ প্রতিবন্ধী মানুষদের জন্য পৃথিবীতে এখন যত ধরনের হিয়ারিং এইড তৈরি করা হচ্ছে, তার সবই এই প্রযুক্তি ব্যবহার করেই তৈরি করা হচ্ছে।চলতি বছরের শুরুতে আমেরিকায় মাত্র ৮ দিনে ১৯০০ স্কয়ার-ফুটের একটি বাড়িও বানানো হয়েছে থ্রি-ডি প্রিন্টিংয়ের সাহায্যে। তবে যেকোনো নতুন প্রযুক্তি সামনে এলেই তার নেতিবাচক দিকগুলোও আলোচনায় উঠে আসে । ত্রি-ডি প্রিন্টার নিয়েও চলছে এমন আলোচনা।অনেকে বলছেন, এত সহজেই কোনো জিনিস বানিয়ে ফেলা সম্ভব হলে মানুষ আগ্নেয়াস্ত্রের ছবি আপলোড দিয়েও খুব সহজেই তা বানিয়েফেলতে পারবে এবং এতে হামলা-সংঘাতও ব্যাপকভাবে বৃদ্ধি পেতে পারে। তবে নেতিবাচক দিকগুলোর সমাধান করা সম্ভব হলে, থ্রি-ডি প্রিন্টার যে মানুষের বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানের ক্ষেত্রে একটি আশীর্বাদ হয়ে দেখা দেবে, তাতে কোনো সন্দেহ নেই।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad