Ad

অপেক্ষার অবসান ঘটিয়ে বাজারে আইফোন ১৪!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
image_2022_09_07T06_05_52_787Z
Durbin News

জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আইফোনের নতুন সিরিজ উন্মুক্ত করলো 'টেক জায়ান্ট' খ্যাত প্রতিষ্ঠান অ্যাপল।মার্কিন যুক্তরাষ্ট্রে অ্যাপলের স্টিভ জবস থিয়েটারে গত ৭ সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত ১১টায় এই লঞ্চিং ইভেন্ট অনুষ্ঠিত হয়। বিশ্বের অসংখ্য অ্যাপলপ্রেমীর কথা মাথায় রেখে পুরো লঞ্চিং ইভেন্টটিই সরাসরি সম্প্রচারিত হয় তাদের ইউটিউব চ্যানেলে।শুধু আইফোন-১৪ ই নয়, এই অনুষ্ঠানের মাধ্যমে একইসাথে ওয়াচ সিরিজ ৮, অ্যাপল ওয়াচ আলট্রা ও এয়ারপডস প্রোকেও সামনে নিয়ে আসে প্রতিষ্ঠানটি।এবারে বাজারে এসেছে আইফোনের সর্বমোট চারটি নতুন সংস্করণ। গ্রাহক চাহিদার কথা মাথায় রেখে বিশেষভাবে নজর দেয়া হয়েছে ডিভাইসটির ক্যামেরা, ডিসপ্লে, নিরাপত্তা ব্যবস্থা এবং বিদ্যুৎ খরচের দিকে।নতুন চারটি মডেল পাওয়া যাবে দু'টি ভিন্ন ভিন্ন মাপে। আইফোন ১৪ ও ১৪ প্রোতে ব্যবহার করা হয়েছে ৬.১ ইঞ্চি মাপের ডিসপ্লে। অন্যদিকে ১৪ প্লাস ও ১৪ প্রো ম্যাক্সে থাকছে ৬.৭ ইঞ্চির ডিসপ্লে। এরমধ্যে আইফোন ১৪ ও ১৪ প্লাসে অ্যাপল ব্যবহার করেছে তাদের এ১৫ বায়োনিক চিপসেট। কিন্তু ১৪ প্রো ও প্রো ম্যাক্সে থাকছে এ১৬ বায়োনিক চিপসেট। এছাড়াও ডিভাইসগুলোর পাঁচ ও ছয় কোরের সিপিইউতে থাকছে একাধিক হাই-পারফর্মেন্স কোর এবং হাই এফিশিয়েন্সি কোরের ব্যবস্থা।চারটি মডেল একসাথে বাজারে এলেও ১৪ প্লাস ও ১৪ প্রো ম্যাক্স মডেল দু'টি দেবে অধিক সময় চার্জ ধরে রাখার সুবিধা।হ্যান্ডসেটগুলোর ক্যামেরার আধুনিকায়নেও এবারে বিশেষ যত্ন নিয়েছে অ্যাপল। যুক্ত করেছে নতুন ক্যামেরা সিস্টেম। ৪৮ মেগাপিক্সেলের মূল ক্যামেরার সঙ্গে এবার আইফোনে থাকছে কোয়াড পিক্সেল সেন্সর ও ফটোনিক ইঞ্জিনের ব্যবস্থা। যা দেবে কম আলোতেও ভালো ছবি তোলার সুবিধা।প্রতিষ্ঠানটি দাবি করছে, কম আলোতে ছবি তোলার ক্ষেত্রে এই ক্যামেরা আগের চেয়েও ৪৯ শতাংশ ভালো কাজ করবে। আল্ট্রা ওয়াইড অ্যাংগেলে ছবি তোলার ক্ষেত্রেও পাওয়া যাবে বিশেষ সুবিধা। সবগুলো মডেলেই ভিডিওগ্রাফির ক্ষেত্রে যোগ হচ্ছে নতুন অ্যাকশন স্ট্যাবিলাইজেশন মোড ও সিনেম্যাটিক মোড। সেলফি ক্যামেরার সাথে যুক্ত করা হয়েছে ফেস আইডি সেন্সরের জন্যে বিশেষ নচের ব্যবস্থা।ডিভাইসে পানি ও ধুলো প্রবেশরোধেও এবার বেশ কঠোর হয়েছে অ্যাপল। তাই নতুন মডেলগুলোতে তারা ব্যবহার করেছে বিশেষ সিরামিক শিল্ড। রাখা হয়েছে লাইটনিং পোর্টের ব্যবস্থা। বিশেষ আকর্ষণ হিসেবে এবারের মডেলগুলোতে থাকছে ক্র‍্যাশ ডিটেকশন ও স্যাটেলাইট সংযোগ সুবিধা, যা ব্যবহার করে কাছের মানুষদের আকস্মিক দুর্ঘটনা ও নিজের অবস্থান সম্পর্কে জানাতে পারবেন ব্যবহারকারীরা। স্যাটেলাইট কোম্পানি গ্লোবাল স্টার অ্যাপলকে এ সংযোগ সুবিধা দিয়েছে। আগামী নভেম্বর থেকে চালু হবে এ ফিচারটি। অ্যাপল কর্মকর্তারা বলছেন, গ্লোবাল স্টারের সাথে বাণিজ্যিক চুক্তি এবং জরুরী বিভাগগুলোতে বার্তা প্রেরণের জন্য প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করতে অ্যাপলের কয়েক বছর সময় লেগে গেছে।এই নতুন উদ্ভাবনটি পৃথিবীর দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের গ্রাহকদের জন্য অত্যন্ত ভাল খবর বলে মনে করছেন তারা।ফোন চারটির প্রি অর্ডার শুরু হয়েছে ৯ সেপ্টেম্বর থেকে। নতুন এ হ্যান্ডসেটগুলো মিডনাইট, ব্লু, স্টারলাইট, পার্পল ও প্রোডাক্ট রেড রঙে বিশ্বব্যাপী পাওয়া যাবে। আইফোন ১৪ এর দাম নির্ধারণ করা হয়েছে ৭৯৯ মার্কিন ডলার আর ১৪ প্লাস মডেলটির দাম হতে চলেছে ৮৯৯ মার্কিন ডলার। অন্যদিকে ১৪ প্রো মডেলটির দাম শুরু হবে ৯৯৯ মার্কিন ডলার থেকে আর ১৪ প্রো ম্যাক্স এর দাম শুরু হবে ১০৯৯ মার্কিন ডলার থেকে।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad