Ad

বিক্রি বন্ধ হলো অ্যাপলের চারটি পুরোনো মডেলের আইফোন!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
FaCzWc5w9Cana8pxTNz327-320-80
Durbin News

নতুন সিরিজ বাজারে আনার সাথে সাথেই আইফোনের চারটি জনপ্রিয় পুরোনো মডেল বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে 'টেক জায়ান্ট' খ্যাত প্রতিষ্ঠান অ্যাপল।বিশ্বের অসংখ্য অ্যাপলপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে গত ৭ সেপ্টেম্বর আইফোনের নতুন সিরিজ বাজারে আনে প্রতিষ্ঠানটি। আর সেসময়েই পুরোনো এই চারটি মডেল বিক্রি বন্ধের ঘোষণা দেয়া হয়।বিক্রি বন্ধ হওয়া চারটি মডেলের মধ্যে রয়েছে ২০২১ সালে বাজারে আসা আইফোন ১৩ প্রো ও ১৩ প্রো ম্যাক্স। আইফোন ১৩ সিরিজের মাধ্যমেই অ্যাপল প্রথম বাজারে এনেছিলো ১২০ হার্জের LTPO ডিসপ্লে। একইসাথে এই সিরিজের ছিলো উন্নতমানের ট্রিপল ক্যামেরা সিস্টেম ও চার্জ ধরে রাখার দারুণ ক্ষমতা।২০২০ সালে লঞ্চ হওয়া আইফোন ১২ মিনি হ্যান্ডসেটটি বিক্রিও বন্ধ করে দিয়েছে প্রতিষ্ঠানটি। এটি ছিলো আইফোনের প্রথম ফাইভজি ফোনগুলোর মধ্যে একটি। আইফোন ১২ মিনি ছিলো অ্যাপলের লঞ্চ করা সর্বপ্রথম মিনি আইফোন, যার সাশ্রয়ী মূল্যের কারনে খুব অল্প সময়েই গ্রাহকদের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছিলো।এছাড়াও ২০১৯ সালে বাজারে আসা বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয় আইফোন ১১ মডেলটির বিক্রিও বন্ধ করেছে অ্যাপল। এটি ছিল ডুয়েল-ক্যামেরা সেটআপ, ৪ জিবি র‍্যাম, ১৮ ওয়াট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট-এর মতো স্পেসিফিকেশন সহ প্রথম আইফোন।১১ মডেলটির বিক্রি বন্ধ করার ফলে বর্তমানে শুধুমাত্র ফোরজি কানেক্টিভিটি যুক্ত কোন আইফোন বাজারে পাওয়া যাবে না।তবে জনপ্রিয় এ চারটি মডেলের উৎপাদন বন্ধ করা হলেও স্টক যতদিন থাকবে ততদিন বাজারে পাওয়া যাবে। এছাড়া সফটওয়্যার আপগ্রেড করার সুযোগও পাবেন গ্রাহকরা।এদিকে ৭ সেপ্টেম্বরের লঞ্চিং ইভেন্টের মধ্য দিয়ে আইফোন ১৪ সিরিজের চারটি নতুন হ্যান্ডসেট বাজারে এনেছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে রয়েছে আইফোন ১৪ ও ১৪ প্লাস এবং ১৪ প্রো ও ১৪ প্রো ম্যাক্স।তবে শুধু আইফোন-১৪ সিরিজই নয়, এই অনুষ্ঠানের মাধ্যমে একইসাথে অ্যাপলের ওয়াচ সিরিজ ৮, অ্যাপল ওয়াচ আলট্রা ও এয়ারপডস প্রোকেও সামনে নিয়ে আসে প্রতিষ্ঠানটি।বর্তমানে অ্যাপলের লাইনআপে যে আইফোনগুলো বাজারে পাওয়া যাচ্ছে, সেগুলোর মধ্যে রয়েছে- আইফোন এসই, আইফোন ১২, আইফোন ১৩ ও ১৩ মিনি। খুব শীঘ্রই এই তালিকায় যুক্ত হতে চলেছে সম্প্রতি লঞ্চ হওয়া নতুন চারটি স্মার্টফোন।এই হ্যান্ডসেটগুলোর মাঝে সর্বনিম্ন মূল্যে পাওয়া যাবে অ্যাপলের থার্ড জেনারেশন হ্যান্ডসেট আইফোন এসই, যার দাম মাত্র ৪২৯ ডলার।অন্যদিকে ১০৯৯ ডলারের সর্বোচ্চ দাম নিয়ে বাজারে রাজত্ব করবে নতুন লঞ্চ হওয়া আইফোন ১৪ প্রো ম্যাক্স। এদিকে অ্যাপলের বিরুদ্ধে অভিযোগ, বেশ কয়েক বছর ধরেই আইফোন বিক্রির সময় প্রয়োজনীয় আনুষঙ্গিক সামগ্রী কমিয়ে দিচ্ছে প্রতিষ্ঠানটি। বিশেষ করে আইফোন ১২ সিরিজ থেকেই ফোনের সঙ্গে চার্জার বক্স বিতরণ বন্ধ করে দেয় অ্যাপল। চার্জিং অ্যাডাপ্টার সাথে না থাকায় অনেক সময়েই সমস্যায় পড়তে হয়েছে গ্রাহককে। সম্প্রতি ব্রাজিল সরকার অ্যাপলের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছে। দেশটির প্রশাসন চার্জার ছাড়া আইফোন বিক্রি বন্ধ করার নির্দেশ প্রদান করেছে। তবে অ্যাপল বলছে, তাদের গ্রাহকেরা চার্জিংয়ের বিকল্প উপায় সম্পর্কে ভালোভাবেই অবগত আছেন। পরিবেশ দূষণ কমাতে এবং সবুজ পৃথিবী গড়ার লক্ষ্যেই এমন উদ্যোগ নিয়েছে তারা, এমনটাই দাবি প্রতিষ্ঠানটির।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad