Ad

কেন আইফোন সবার সেরা

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
image_2022_09_10T07_15_56_008Z
Durbin News

একজন আইফোন ব্যাবহারকারীর তথ্য হাতিয়ে নেওয়া কারো পক্ষেই সহজ নয়। এমনকি মার্কিন গোয়েন্দা সংস্থা এফ বি আই' এর পক্ষেও নয়।কারণ, এন্ড্রোয়েডের তুলনায় আইফোনের নিরাপত্তা ব্যাবস্থা হয়ে থাকে শক্তিশালী এবং নিরাপদ। উন্নত প্রযুক্তি এবং রিয়েলিস্টক ফিচার নিয়ে বরাবরই মার্কেটে আসে নতুন মডেলের আইফোন গুলো। অসাধারণ আউটলুক, ইন হ্যান্ড দারুণ ফিল, উন্নত মানের যন্ত্রাংশ এবং ইউজার ইন্টারফেসের কারণে আইফোনের চাহিদা বিশ্ব জুড়ে।হলিউড থেকে বলিউডের নায়ক নায়িকা কিংবা বিশ্বের গণ্যমান্য ব্যাক্তি সবাইকেই নিরাপত্তার খাতিরে আইফোন ব্যাবহার করতে দেখা যায়।কারণ, এপল কোম্পানি তার ইউজারদের তথ্যের নিরাপত্তা দেওয়ার দিক দিয়ে বাজারের সকল ব্র্যান্ড থেকে যোজন যোজন এগিয়ে। প্রতিনিয়ত তারা ios আপডেটের মাধ্যমে মুঠোফোনের সিকিউরিটি ব্যাবস্থা দিন দিন উন্নত করে যাচ্ছে। ফলে, কেউ চাইলেই তাদের মুঠোফোন হ্যাক করতে পারবে না। বর্তমান প্রজন্মের আইফোন গুলো থেকে গ্রাহকের ডাটা বের করে আনা' প্রায় অসম্ভবই বলা চলে।এমনকি আমেরিকান গোয়েন্দা সংস্থা এফ বি আই নিজেও একবার সেই চেষ্টা করে ব্যার্থ হয়।বেশ কয়েক বছর আগে বিশ্বের এই সুদক্ষ গোয়েন্দা সংস্থাটি এক সন্দেহভাজনের আইফোনের লক খোলার চেষ্টা করেও ব্যার্থ হয়।লক খুলতে না পেরে তাদের তখন দ্বারস্থ হতে হয়েছিল এপেল কোম্পানির নিকট কিন্তু, মজার ব্যাপার হচ্ছে এপেল কোম্পানি সেই লক খুলে দেয়নি।কারণ, কোম্পানিটির অন্যতম প্রধান লক্ষ্যই হচ্ছে গ্রাহকদের সর্বোত্তম তথ্য নিরাপত্তা নিশ্চিত করা।এন্ড্রোয়েড মুঠোফোন গুলোতে খুব সহজেই থার্ড পার্টি এপস ঢুকে পরতে দেখা যায়। কিন্তু এপেলের সিকিউরিটি ব্যাবস্থা এতটাই শক্তিশী যে কোনো প্রকার বিপদজনক এপস আইফোনে প্রবেশ করতে পারে না।এছাড়া, Unofficial ও Unknown Website থেকে বিভিন্ন এপস এন্ড্রোয়েডে ডাউনলোড করা গেলেও IOS এ সেটা প্রায় অসম্ভব। IOS এর ক্ষেত্রে শুধুমাত্র এপেলের নিজেস্ব এপস্টোর থেকেই প্রয়োজনীয় এপস ডাউনলোড করতে হয়। ফলে, এই ক্ষেত্রেও গ্রাহকদের নিরাপত্তা ঝুকি প্রায় শূন্যের কোঠায় নেমে আসে।কারণ, কোনো অবাঞ্ছিত এবং ত্রুটিপূর্ণ এপ্লিকেশন এপেল তাদের এপস্টোরে কখনোই রাখতে দেয় না। তাছাড়া, আইফোন হারিয়ে গেলে কিংবা চুরি হয়ে গেলেও " Find My Device " অপশন দিয়ে খুব সহজেই মোবাইলটি খুজে বের করা যায়। অন্যদিকে স্যামসাং হোক কিংবা চীনা টেক জায়েন্ট হুয়াহুয়ে, সব প্রতিষ্ঠানই মোবাইল প্রস্তুত করার ক্ষেত্রে তৃতীয় কোনো পক্ষের যন্ত্রাংশ ব্যাবহার করেই থাকে। স্যামসাং এর নিজেস্ব প্রসেসর থাকা সত্ত্বেও প্রায়শই তাদের স্ন্যাপড্রাগনের প্রসেসর ব্যাবহার করতে দেখা যায়।এছাড়া, শাওমি, অপ্পো, ভিভো, ওয়ানপ্লাসের হেন্ডসেট গুলোতে নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং কিংবা সনির ক্যামেরা লেন্স ব্যাবহার করে থাকে। অন্যদিকে এপেল চার্জিং পোর্ট থেকে শুরু করে মোবাইলের রেম, রোম, প্রসেসর সব কিছু নিজেরাই প্রস্তুত করে থাকে।ফলে, নিজেদের নির্মিত যন্ত্রাংশের সাথে খুব সহজেই খাপ খেয়ে যায়। গুনগত মান এবং অসাধারণ ইউজার ইন্টারফেস অভিজ্ঞতার কারণে আইফোন বাজারে সবার সেরা।বিগত প্রজন্মের আইফোন গুলোর ডিজাইনে আহামরি পার্থক্য না থাকলেও তাদের ফিচারে আছে বেশ নতুনত্ব। IOS এর প্রতিটি আপডেটেই নিত্য নতুন সব চমক থাকে। যেগুলো ক্রেতাকে আকৃষ্ট করার আরো একটি কারণ। এছাড়া, এপেলের ইকোসিস্টেমের কারণে ইউজারদের জীবনযাত্রা আরো সহজ হয়ে উঠে।তাই, ব্যাক্তিগত নিরাপত্তা, অসাধারণ ইউজার ইন্টারফেস, নিত্য নতুন ফিচার, ডিজাইন ও টেকসই হার্ডওয়ারের কারণে আইফোন সহ এপেলের প্রত্যেকটি ডিভাইসই প্রযুক্তি প্রেমীদের কাছে বেশ কদরের।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad