Ad

গত ৬০ বছরে পৃথিবীর সবচেয়ে কাছে এলো বৃহস্পতি

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (1)
Durbin News

প্রায় ৬০ বছর পর সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি পৃথিবীর খুব কাছাকাছি এসেছে। সম্প্রতি এরকম তথ্য নিশ্চিত করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা।এই ঘটনার ফলে পৃথিবী থেকে বৃহস্পতিকে অনেক স্পষ্ট এবং উজ্জ্বল দেখায়। গত ৬০ বছরের ইতিহাসে এটি একটি মহাজাগতিক বিরল ঘটনা। মহাকাশ বিজ্ঞানীরা জানান, গত ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিকে সারা রাতই আকাশে দেখা গেছে। সূর্য এবং বৃহস্পতি পৃথিবীর বিপরীতে একই দিকে অবস্থান করেছিল। এতে করে সূর্যের মতোই পৃথিবীর নিয়ম অনুসারে বৃহস্পতিও পূর্ব দিকে ওঠেছে এবং পশ্চিমে অস্ত গিয়েছে। সেদিন ২০১৭ সালের তুলনায় বৃহস্পতিকে এগার গুণ বড় ও দেড়গুণ উজ্জ্বল দেখা গেছে।নাসার দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে , সেদিন চাঁদ ছাড়া আকাশের অন্যান্য গ্রহ-নক্ষত্রের মধ্যে বৃহস্পতিকেই সবচেয়ে বেশি উজ্জ্বল দেখা গেছে। কিন্তু খালি চোখে পৃথিবী থেকে কেউ বৃহস্পতিকে দেখতে পারেনি। এই গ্রহটি বিশেষ টেলিস্কোপের মাধ্যমে দেখা হয়। সেদিন পৃথিবী ও বৃহস্পতির মধ্যে দূরত্ব কমে ৫৮ কোটি কিলোমিটারে নেমে আসে। পৃথিবী থেকে বৃহস্পতির দূরত্ব প্রায় ৫৯২.৬৯ মিলিয়ন কিলোমিটার। কিন্তু ঐদিন পৃথিবী থেকে বৃহস্পতির দূরত্ব ছিল ৩৬৫ মিলিয়ন কিলোমিটার। যা গত ষাট বছরে সবচেয়ে কম।সাধারণত প্রতি ১৩ মাস পর পৃথিবীর ঠিক বিপরীত অবস্থানে চলে আসে বৃহস্পতি। অর্থাৎ পশ্চিম দিকে সূর্যাস্ত হয় আর পূর্বে থাকে বৃহস্পতি। ফলে অগাস্টে মাসের শেষ থেকে সেপ্টেম্বরে গ্রহটিকে বড় দেখায়। এক মাত্র পৃথিবী এবং বৃহস্পতিই বৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে না। ফলে বছর জুড়ে তাদের মধ্যে দূরত্বের তারতম্য ঘটে প্রায় সময়েই। এ বার একই সঙ্গে পৃথিবীর কাছাকাছি চলে এসেছে বৃহস্পতি। যা মহাকাশ প্রেমীদের কাছে দারুণ একটি ব্যাপার।এদিকে বৃহস্পতির এ রকম পৃথিবীর কাছাকাছি আসার ঘটনাটি মহাজাগতিক বলে জানিয়েছেন নাসার মার্শাল স্পেস ফ্লাইট সেন্টারের গবেষণারত জ্যোতির্বিজ্ঞানী অ্যাডাম কোবেলস্কি।২০২২ সালের আগে ১৯৬৩ সালে সর্বশেষ পৃথিবী থেকে বৃহস্পতিকে এত কাছে দেখা গিয়েছিলো। আয়তনে এটি সবচেয়ে বড় গ্রহ এবং দূরত্বের দিক দিয়ে পঞ্চম। গ্রহটির ব্যাস ১ লাখ ৪২ হাজার ৮০০ কিলোমিটার। এটি আয়তনে পৃথিবীর চেয়ে প্রায় ১ হাজার ৩০০ গুণ বড়। সূর্য থেকে বৃহস্পতির দূরত্ব প্রায় ৭৭.৮ কোটি কিলোমিটার। এই গ্রহের প্রাথমিক উপাদান হচ্ছে হাইড্রোজেন এবং সামান্য পরিমাণ হিলিয়াম।তবে বিজ্ঞানীদের ধারনা সেখানে ভারী মৌল সমূহ দিয়ে গঠিত একটি কেন্দ্রও থাকতে পারে। গ্রহটি খুব দ্রুত ঘুরে। আর এই কারণে এর আকৃতি গোলকের মতো। এছাড়া বিষুব অঞ্চলের কাছে ক্ষুদ্র একটি স্ফীতি অংশ রয়েছে। এটি সহজেই চোখে পড়ে। এর বাইরের বায়ুমণ্ডল বিভিন্ন অক্ষাংশে বিভিন্ন ব্যান্ডে বিভক্ত।এ কারণে একটি ব্যান্ডের সাথে অন্য আরেকটি ব্যান্ডের সংযোগস্থলে ঝড়-ঝঞ্ঝাপূর্ণ পরিবেশ বিরাজ করে। এর ফলে সেখানে একটি মহা লাল বিন্দু তৈরি হয়েছে। এই লাল বিন্দুকে কেন্দ্র করে মানুষের প্রচুর কৌতুহল রয়েছে। এটি আসলে একটি অতি শক্তিশালী ঝড়। যা সপ্তদশ শতাব্দী থেকে একটানা সেখানে বয়ে চলেছে বলে ধারণা করা হয়।২০২১ সালের হিসাব মতে বৃহস্পতির উপগ্রহের সংখ্যা ৮০ টি। ভবিষ্যতে বিজ্ঞানীদের অনুসন্ধানে আরো নতুন উপগ্রহের খোঁজ ও মিলতে পারে।বর্তমানে নাসা-র জুনো মহাকাশযান বৃহস্পতিকে প্রদক্ষিণ করছে ছয় বছর ধরে। এটি বৃহস্পতির ভূপৃষ্ঠ, উপগ্রহ নিয়ে গবেষণা চালাচ্ছে। গ্রহটির উপর পর্যবেক্ষণ চালিয়ে আগামী দিনে সৌরজগতের গঠন নিয়ে উল্লেখোগ্য অবিষ্কার উঠে আসতে পারে বলে আশা করেন বিজ্ঞানীরা।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad