Ad

কৃত্তিম বুদ্ধিমত্তায় কমবে সড়কের দুর্ঘটনা

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (2)
Durbin News

রাস্তায় চলার পথে ট্রাফিক জ্যাম কিংবা সামনে কোনো স্পিড ব্রেকার আছে কি না, এসব যদি আগে থেকেই আপনি জানতে পারেন, তাহলে অনেক ধরনের ছোট বড় দুর্ঘটনা এবং জ্যামে আটকে পড়া থেকে বেঁচে যাবেন। এছাড়াও যদি থাকে ট্র্যাফিক এলার্ট পাওয়ার ব্যবস্থা তবে নিরাপত্তা আরো একধাপ বেড়ে যাবে। প্রথম বারের মত এমন সব সুবিধা দিতে আসছে কৃত্রিম বুদ্ধিমত্তার ‘ডিজিটাল ড্রাইভার’ অ্যাপ। অ্যাপটি কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি ব্যবহার করে ড্রাইভিং এর সহায়ক হিসাবে তৈরি করা হয়েছে।এটির মাধ্যমে চালিত মোটরসাইকেল, কার, বাস ও ট্রাকে ব্যবহারের জন্য আলাদা দুটি ইন্টারফেস রয়েছে। যেখানে প্রয়োজন অনুযায়ী ভিন্ন ভিন্ন ফিচার দেয়া আছে। অ্যাপটি চালু করার সময় সেগুলো নির্বাচন করে নিতে হবে।বেশিরভাগ সময় দেখা যায় মোটরসাইকেল ছাড়া ব্যক্তিগত গাড়ীগুলো মালিক নিজে ড্রাইভ করেন না। এর জন্য একজন চালককে নিয়োজিত করা হয়।এই অ্যাপের মাধ্যমে গাড়ির মালিক যেকোন যায়গায় বসে, তার গাড়ী আর চালকের গতিবিধি সার্বক্ষনিক ভাবে তদারকি করতে পারবেন। তাছাড়া গাড়ি চালানোর সময় রাস্তায় কোনো স্পিড ব্রেকার কিংবা ভাঙা বা গর্ত থাকলে তা আগে থেকে এলার্ট দিয়ে জানিয়ে দেবে।এমনকি আপনার গন্তব্যমুখী রাস্তায় অতিরিক্ত জ্যাম কিংবা রাস্তা ব্লক হয়ে থাকার মতো ঘটনা ঘটলে সেটা জানানোর সাথে সাথে বিকল্প রাস্তা ও দেখিয়ে দেবে। স্লিপ ডিক্টেটর ‘’ডিজিটাল ড্রাইভার’’ অ্যাপের চমকপ্রদ একটি ফিচার। গাড়ী চালানো অবস্থায় চালক যদি ঝিমুনি বাঁ ঘুম অনুভব করে তাহলে মুখ্যভঙ্গি যাচাই করে বিকট শব্দে এলার্ম দিতে থাকবে। যার ফলে চালক ঘুম ভাব কাটিয়ে উঠতে পারবে। অ্যাপটি ভয়েস কমান্ডের মাধ্যমেও নিয়ন্ত্রণ করা যাবে। এর মাধ্যমে রাস্তার ঝাঁকুনি, স্পিড ব্রেকার বাঁ ভাঙ্গা আছে কিনা সেটাও জানা সম্ভব। এ ছাড়া ভয়েস কমান্ডের মাধ্যমে অ্যাপের অন্যান্য ফাংশন নিয়ন্ত্রণ এবং চলতি অবস্থায় মোবাইলে কল আসলে সেটিও নিয়ন্ত্রণ করতে পারবেন। অ্যাপটির ওভারস্পিড অ্যালার্ট এর মাধ্যমে নির্দিষ্ট গতিসীমার ওপরে গাড়ির চালালে সাথে সাথে চালককে ওভারস্পিড অ্যালার্টও প্রদান করবে। এমনকি এই তথ্যটি গাড়ির মালিকের কাছেও চলে যাবে। এভাবে গাড়ির গতি নিয়ন্ত্রণের মাধ্যমে গতি জনিত দুর্ঘটনা হ্রাসে বিশেষ সহায়ক ভুমিকা পালন করবে। অ্যাপটিতে রয়েছে ইমার্জেন্সি কন্ট্যাক্ট নামে আরো একটি দুর্দান্ত ফিচার। যার ফলে যাত্রাপথে তেল ফুরিয়ে গেলে বা ছিনতাইকারী জনিত সমস্যায় মহুর্তের মধ্যে একই এপ ব্যবহারকারী নিকটস্থ মানুষকে জানিয়ে দিবে।অ্যাপটির প্রস্তুত কারক ‘’ যান্ত্রিক এর সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী শুভ আল ফারুক জানান, "মূলত ‘নিরাপদ সড়ক চাই আন্দোলন চলাকালে আমরা এই অ্যাপের আইডিয়া পরিকল্পনা শুরু করি।আমাদের দেশে মোটরসাইকেল দুর্ঘটনার হার অন্যান্য যানবাহনের তুলনায় প্রায় ৩০ গুণ বেশি। আর অ্যাপটি ব্যবহার করে তা কমিয়ে আনার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। তবে সেক্ষেত্রে সরকারের সহায়তা দরকার বৃহৎ পরিসরে অ্যাপটি ডেভেলপমেন্টের জন্য। তাছাড়া বাণিজ্যিক গাড়িগুলোতে যদি অ্যাপটির ব্যবহার নিশ্চিত করা যায়, তবে দ্রুত এর গতিবিধি ও পারফরম্যান্স তদারক ও মনিটর করার সুযোগ তৈরি হবে।আর সেটার জন্য সরকারি দায়িত্বশীল সংস্থাগুলোর সঙ্গে পারস্পরিক সহযোগিতামূলক ভাবে কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানান তিনি।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad