Ad

পানি পানের কথা মনে করিয়ে দিবেঅ্যাপেল এর স্মার্ট ওয়াটার বোতল

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
smartwatch-20221124170159
Durbin News

স্মার্ট যুগে এখন সবকিছুই স্মার্ট। টিভি, ফোন, হাতঘড়ি থেকে শুরু করে সামান্য পানি খাওয়ার বোতলটিও এখন স্মার্ট ওয়াটার বোতলে পরিণত হয়েছে।যা কিনা আবার বাজারজাত করছে টেক জায়ান্ট অ্যাপলের মত কোম্পানি। সম্প্রতি হাইড্রেট স্পার্ক নামে একটি স্মার্ট ওয়াটার বোতল বাজারে এনেছে তারা।"Don't sell product, Sell an idea" strategy'তে বিশ্বাসী কোম্পানিটির স্মার্ট এই পানির বোতল বাজারজাতকরনের ক্ষেত্রেও তার ব্যাতিক্রম হয়নি।পানি আমাদের শরীরের জন্য অতি প্রয়োজনীয় একটি উপাদান। কিন্তু ব্যস্ততার কারনে হোক কিংবা অন্য কোনো কারনে আমাদের ঠিক মত পানি পান করা হয়ে উঠে না।ফলে নানা ধরনের শারীরিক রোগ ব্যাধিতে ভুগতে হয় আমাদের। এর সমাধান হিসেবে হাইড্রেট স্পার্ক ওয়াটার বোতলটি বাজারে এনেছে অ্যাপল।তবে এটি অ্যাপলের নিজস্ব কোনো প্রডাক্ট নয়। হাইড্রেট স্পার্ক নামের একটি কোম্পানি তৈরি করেছে এটি।স্মার্ট ওয়াটার বোতলটির বেশকিছু বৈশিষ্ট্য রয়েছে। এটি ব্যবহার করলে মনে করে কাউকে পানি খেতে হবে না, বরং পানির বোতলই পানি পানের কথা মনে করিয়ে দিবে।সেই সাথে ব্যবহারকারির শরীরের চাহিদা অনুযায়ী কখন কতটুকু পানি পান করতে হবে সেটার পরিমানও জানিয়ে দিবে এটি।শুধু তাই নয় বোতলে ব্যবহার করা ভ্যাকুয়াম ইনসুলেটেড ফিচারের করনে বোতলের পানি ২৪ ঘন্টা পর্যন্ত ঠান্ডা থাকে।এছাড়া বোতলটিতে ব্যবহার করা প্লাস্টিক গুলোতে বিসফেনল-A এর মত ক্ষতিকর উপাদান ব্যবহার করা হয়নি। যা বিভিন্ন ধরনের ক্ষতিকর রোগের কারন হয়ে থাকে।দীর্ঘক্ষণ বোতলে পানি রেখে দিলে সেগুলো যেনো বিস্বাদ কিংবা দুর্গন্ধযুক্ত হয়ে না যায়, সেজন্য এতে Tritan plastic ব্যবহার করা হয়েছে।বোতলটি আর দশটি সাধারণ ওয়াটার বোতলের মত মনে হলেও এতে একটি এলইডি স্মার্ট সেন্সর পাক যুক্ত রয়েছে। যা ব্যবহারকারী প্রতিদিন কত মিলিমিটার্স পানি পান করেছে সেটার ডেটা রেকর্ড করে।পরবর্তীতে ব্লুটুথের মাধ্যমে আইপ্যাড, আইফোন বা অ্যাপল ওয়াচে থাকা হাইড্রেট মোবাইল অ্যাপসে প্রেরণ করে। এরপর সেই ডেটা অ্যাপল হেলথ এ পৌঁছে দেয়।হাইড্রেট স্পার্ক প্রতিদিন ব্যবহারকারীর শরীর এবং বিভিন্ন কর্মকান্ডের উপর ভিত্তি করে প্রয়োজনীয় পানি পানের পরিমাণ ঠিক করে দিবে।পানি পানের লক্ষ্যমাত্রা নির্ধারণে এটি ব্যবহারকারীদের শরীর আর বিভিন্ন কর্মকান্ডের পাশাপাশি, উচ্চতা, লিঙ্গ, বয়স, ওজন এবং পরিবেশের কথাও বিবেচনা করে।যখনই ব্যবহারকারীর পানি পান করার সময় হয় তখন এতে থাকা এলইডি লাইট গুলো জ্বলে উঠে তাকে পানি পান করার কথা স্মরণ করিয়ে দেয়।ব্যবহারকারী চাইলে এলইডি লাইট গুলো নিজের ইচ্ছা মত কাস্টমাইজ করতে পারবেন। যা তাকে মানসিকভাবে আরো বেশি অনুপ্রাণিত করবে।বোতলের সেন্সরে একটি মেমোরি কার্ড লাগানো রয়েছে যা ব্যবহারকারীর তিনদিনের পানি পানের রেকর্ড সংরক্ষণ করে রাখে।যাতে কোনো কারনে ব্যবহারকারির ফোনের সাথে এর কানেকশন বিছিন্ন হয়ে গেলে বা কোনো সমস্যা হলেও ডেটা গুলো যেন সংরক্ষিত থাকে।বোতলটি সচল রাখতে এতে রিচার্জেবল লিথিমাম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে। যা মাত্র আড়াই ঘন্টা চার্জ দিলে একটানা ১০ থেকে ১৪ দিন সচল থাকে।অ্যাপল মোট দুটি ভ্যারিয়েন্টে হাইড্রেট স্পার্ক বোতলটি বিক্রি করছে। ভ্যারিয়েন্ট গুলো হলো হাইড্রেট স্পার্ক প্রো এবং হাইড্রেট স্পার্ক প্রো স্টীল।প্রো স্টীল ভ্যারিয়েন্টের বোতলটি সিলভার ও ব্ল্যাক কালারে পাওয়া যাচ্ছে। অন্যদিকে হাইড্রেট স্পার্ক প্রো পাওয়া যাচ্ছে ব্ল্যাক এবং গ্রিন কালারে।বোতল গুলো মোট ৩২ আউন্স বা ৯৪৬ ML পানি ধারন করতে পারে। বোতলের সাথে দুই ধরনের ঢাকনা দেয়া হয়।অ্যাপেলের অনলাইন ও রিটেল শপ গুলোতে পাওয়া যাচ্ছে বোতলটি। যেগুলোর দাম সর্বনিম্ন ৫৯ দশমিক নয় পাঁচ ডলার থেকে সর্বোচ্চ ৭৯ দশমিক নয় পাঁচ ডলার।বাংলাদেশি টাকায় যা প্রায় ছয় হাজার টাকা থেকে আট হাজার টাকারও বেশি। দাম বেশি হলেও ইতোমধ্যে ক্রেতাদের সন্তুষ্টি অর্জন করে নিয়েছে ওয়াটার বোতলটি।এখন পর্যন্ত ইউজারদের কাছ থেকে প্রায় ৬ হাজার ফাইভ স্টার রেটিং পেয়েছে হাইড্রেট স্পার্ক ওয়াটার বোতল।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad