Ad

মঙ্গল গ্রহে ওড়ার নতুন রেকর্ড নাসার হেলিকপ্টারের

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
67340
Durbin News

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা ২০৩০ সালে মানব সভ্যতার ইতিহাসে প্রথমবারের মতো মঙ্গলে মানুষ পাঠানোর পরিকল্পনা করছে। এর অংশ হিসেবে লাল গ্রহে পাঠানো হয়েছে পারসিভিয়ারেন্স মার্স রোভার, যা নমুনা সংগ্রহের কাজ করে যাচ্ছে। ২০২১ সালের ফেব্রুয়ারিতে পারসেভারেন্স নামের রোবট যানের সঙ্গী হিসেবে মঙ্গলে পাঠানো হয়েছিলো ইনজেনুইটি হেলিকপ্টার।এর কাজ হলো রোভারের সঙ্গী হিসেবে থেকে আশপাশে উড়ে বিপজ্জনক কিছু আছে কি না, তা পর্যবেক্ষণ করা। এছাড়াও এটি ভবিষ্যতে পারসেভারেন্স রোবটের গতিবিধি কোথায় হওয়া উচিত তা ঠিক করে।ইতোমধ্যে নাসার এই হেলিকপ্টারটি মঙ্গল গ্রহের মাটিতে দেড় বছর পার করেছে। পাঠানোর পর থেকেই এটি একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে। ১ কেজি ৮০০ গ্রাম ওজন বিশিষ্ট এই হেলিকপ্টার এবার মঙ্গলের বুকে নতুন রেকর্ড গড়েছে। গত ৩রা ডিসেম্বর ৩৫তম বারের মতো মঙ্গলের আকাশে উড়েছে এটি, এর উড্ডয়ন কাল ছিলো ৫২ সেকেন্ড। এ সময় হেলিকপ্টারটি ৪৬ ফুট উঁচুতে ওড়ার নতুন রেকর্ড গড়ে। গত ২২ নভেম্বর এই হেলিকপ্টারের সর্বোচ্চ ১৮ সেকেন্ড পর্যন্ত আকাশে উড়ার পর থেকেই গবেষকেরা এর আয়ুষ্কাল আরও বৃদ্ধি করতে সচেষ্ট হন।এরপর তাঁরা সফটওয়্যার হালনাগাদ করে পরীক্ষামূলকভাবে হেলিকপ্টারটি দীর্ঘ সময় ওড়ান। যার ফলে এটি এখন আর মঙ্গলের পাথুরে পৃষ্ঠের ওপর নামার সময় সংঘর্ষ হবে না। বিজ্ঞানীরা হেলিকপ্টারের নকশা করার সময় একে মঙ্গলের মাটিতে তাদের প্রযুক্তি পরীক্ষার একটি অংশ হিসেবেই দাবি করেছিলেন।শুরুতে তাদের পরিকল্পনা ছিলো লাল গ্রহের মাটিতে মাত্র পাঁচবার এটিকে ওড়াবেন। কিন্তু ইতিমধ্যে ইনজেনুইটির ৩৫তম উড্ডয়ন সম্পন্ন হয়েছে।এমন সাফল্য নাসার পরিকল্পনাকে আরও কয়েক ধাপ এগিয়ে নিতে সাহায্য করেছে। মহাকাশ গবেষণা সংস্থাটি এ দশকের শেষের দিকে লাল গ্রহে আরও দুটি হেলিকপ্টার পাঠানোর পরিকল্পনা করছে।এগুলো পূর্বের মতো মঙ্গল গ্রহের নমুনা পুনরুদ্ধারে কাজ করবে। মার্স স্যাম্পল রিট্রাইভাল ল্যান্ডার নামের রোবটযানকে এ দশকের শেষের দিকে মঙ্গলে পাঠানো হবে।এটি সৌরজগতের লাল গ্রহের নমুনা সংগ্রহের কাজে বিশেষ ভুমিকা রাখবে। এই হেলিকাপ্টারে সাধারণ পায়ের পরিবর্তে চাকা থাকবে।এছাড়াও পাঁচ কেজি নমুনা সংগ্রহ করতে সক্ষম হবে, এমন হেলিকপ্টার নিয়েও পরিকল্পনা করা হচ্ছে বলে জানান মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।প্রসঙ্গত, পারসিভিয়ারেন্স মার্স রোভার গত ২ ও ৬ ডিসেম্বর মঙ্গলগ্রহের বালিয়াড়ির দুটি নমুনা সংগ্রহ করেছে। যা চলতি বছরের শেষ দিকে একটি স্থানে জমা রাখবে এটি। বিজ্ঞানীরা ভবিষ্যতের মঙ্গল মিশনে সঞ্চিত এসব নমুনা পৃথিবীতে আনার পরিকল্পনা করছেন।আজ থেকে প্রায় ৫০ বছর আগে প্রথমবারের মতো মঙ্গলে নভোযান পাঠায় যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা।মূলত, সৌরজগতের আশেপাশের গ্রহগুলোকে জয় করার লক্ষ্যে বিভিন্ন উন্নত রাষ্ট্র বহুকাল ধরে পরীক্ষা-নিরীক্ষা ও অভিযান চালিয়ে যাচ্ছে।বর্তমানে মঙ্গল গ্রহ নিয়ে মানুষের আগ্রহ তুঙ্গে। সৌরজগতের ‘লাল গ্রহের সঙ্গে পৃথিবীর সাদৃশ্যই এ আগ্রহের মূল কারণ।সস্প্রতি জানা গেছে, মনুষ্য সৃষ্ট আবর্জনায় দূষিত হচ্ছে মঙ্গল গ্রহ। নমুনা সংগ্রহকারী রোবট পারসেভারেন্স সেখানে একটি বড় আকারের বাতিল জঞ্জাল খুঁজে পেয়েছে।এছাড়াও প্রচুর পরিমাণে নভোযানের ধ্বংস্বাবশেষ ও আবর্জনা রয়েছে মঙ্গলের বিভিন্ন এলাকায়। পৃথিবীর সঙ্গে সাদৃশ্যপূর্ণ গ্রহটিতে জমা আবর্জনার জন্য এর উদ্দেশ্যে করা আগামী অভিযানগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে।এছাড়া নাসার পারসিভিয়ারেন্স রোবটটির গতিপথে আবর্জনার সঙ্গে ধাক্কা লাগলে সেটিরও ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছে মহাকাশ গবেষণা সংস্থাটি।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad