Ad

২০২৫ সালে টাচক্রিনের সুবিধা নিয়ে আসছে অ্যাপলের ম্যাকবুক প্রো !

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
Screenshot_1
Durbin News

গত এক দশক ধরেই, ল্যাপটপে টাচস্ক্রিনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে আসছিল‌, টেক‌ দুনিয়ার অন্যতম বড় নাম 'অ্যাপল'। এমন সুবিধা চাওয়া ভোক্তাদের জন্য, আইপ্যাডকে ভালো বিকল্প হিসেবে মনে করতো এই প্রতিষ্ঠান। এমনকি বিখ্যাত মার্কিন প্রযুক্তিবিদ এবং অ্যাপলের সহ প্রতিষ্ঠাতা, স্টিভ জবস‌ও ল্যাপটপে টাচস্ক্রিন যোগ করাকে 'নকশাগতভাবে জঘন্য' বলেছিলেন। পাশাপাশি ল্যাপটপে টাচস্ক্রিনের সুবিধা দেওয়া হলে, আইপ্যাড বিক্রয় কমে যাওয়ারও আশঙ্কা ছিল কোম্পানিটির।তবে আগের সেই অবস্থান থেকে একেবারেই ইউটার্ন নিয়েছে অ্যাপল। ম্যাকবুক প্রো এর নতুন সংস্করণে, প্রথমবারের মতো টাচস্ক্রিনের সুবিধা নিয়ে আসছে তারা। বিভিন্ন সূত্র থেকে জানা গিয়েছে, ২০২৫ সালে টাচক্রিন সংবলিত "ম্যাকবুক প্রো‌" বাজারে ছাড়ার পরিকল্পনা আছে তাদের।অ্যাপলের এমন পদক্ষেপকে, তাঁদের দীর্ঘদিন ধরে আঁকড়ে রাখা আদর্শের পরিপন্থী বলে মনে করছেন বিশ্লেষকরা। অন্যদিকে এই খবর সংবাদমাধ্যমে প্রচার হওয়ার পর থেকেই, বাড়তে শুরু করেছে অ্যাপলের শেয়ার মূল্য। সর্বশেষ তথ্য অনুযায়ী, অ্যাপলের প্রতিটি শেয়ারের দাম ২.১% বৃদ্ধি‌ পেয়ে, ১৩৩.৪৯ মার্কিন ডলারে পৌঁছেছে, বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ১৪ হাজার টাকা।মূলত প্রতিদ্বন্দ্বীদের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতেই, অ্যাপল ম্যাকবুক প্রো -তে টাচস্ক্রিন ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। ডেল, এইচপি, মাইক্রোসফট, লেনোভো, স্যামসাং - এর মতো বড়বড় প্রতিষ্ঠান, টাচস্ক্রিন যুক্ত ল্যাপটপের বাজারে প্রবেশ করেছিল অনেক আগেই, পিছিয়ে ছিল একমাত্র অ্যাপল। পাশাপাশি ম্যাক বুকের পুনরুত্থান, অ্যাপলের জন্য আইপ্যাডের তুলনায় একটি বড় বাজার তৈরী করেছে। ফলে বাজারের অন্যান্য সব প্রতিদ্বন্দ্বীদের সাথে তাল মিলিয়ে না‌ চললে, ভবিষ্যতে বড় সমস্যারই সম্মুখীন হতো তারা।ইতিমধ্যেই নতুন সংস্করণের ম্যাকবুক এর প্রকল্প নিয়ে‌, কাজ শুরু করে দিয়েছেন অ্যাপলের প্রকৌশলীরা। অন্যান্যবারের মতো‌ এবারও ম্যাকবুক প্রো -তে ঐতিহ্যবাহী ল্যাপটপের ডিজাইন ধরে রাখবে অ্যাপল, থাকবে ট্র্যাকবোর্ড এবং কীবোর্ড। তবে পার্থক্য একটাই, ল্যাপটপের স্ক্রিন সমর্থন করবে ব্যবহারকারীর হাতের স্পর্শ, ঠিক যেমনটি করে থাকে আইফোন বা আইপ্যাড। সময়ের সাথে সাথে অ্যাপল হয়তো পরের মডেলগুলোতে, টাচস্ক্রিনের ব্যবহার আরো সম্প্রসারিত করবে। পাশাপাশি ডিসপ্লেগুলিতে জৈব আলো নিঃসরণকারী, OLED প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা করছে এপল। বর্তমানে কোম্পানিটি তার ম্যাক ল্যাপটপগুলোতে এলসিডি ব্যবহার করে। অবশ্য OLED প্রযুক্তি অ্যাপল এর আগেও ব্যবহার করেছে, আইফোন এবং অ্যাপল ওয়াচে। মূলত এই ডিসপ্লেগুলো ব্যবহারকারীকে উন্নত মানের উজ্জ্বলতা এবং রঙ প্রদান করতে সক্ষম। ২০২৪ সালের প্রথমার্ধে বাজারে আসার অপেক্ষায় থাকা আইপ্যাড প্রোতে ব্যবহৃত হবে এই উন্নত ডিসপ্লে।অ্যাপলের নিজের অবস্থান থেকে সরে আসার উদাহরণ এবারই প্রথম নয়। তারা কখনো ফোন অথবা ট্যাবলেট বিক্রয় করবে না বলে জানিয়েছিলেন স্টিভ জবস। অথচ বর্তমানে তাদের ব্যবসার‌ গুরুত্বপূর্ণ একটি‌ অংশ নির্ভর করে আইফোন বা আইপ্যাডের উপর। এসব পরিবর্তন ভোক্তাদের কাছে, ম্যাকবুকে টাচস্ক্রিনের অভাব আরো প্রকট করে তুলে। কারণ‌ টাচস্ক্রিনের অভাবে, আইফোনের জন্য ডিজাইন করা অ্যাপ ব্যবহার করা ছিল বেশ হতাশাজনক এক অভিজ্ঞতা। বছরের পর বছর ধরে টাচস্ক্রিন‌যুক্ত ম্যাক চেয়ে আসছিল ভোক্তারা।‌ ভোক্তাদের কথা ভেবেই ২০১৬ সালে টাচবার চালু করেছিল অ্যাপল, যদিও ম্যাক ব্যবহারকারীদের কাছে মোটেই সমাদৃত হয়নি সেটি। অবশেষে অ্যাপলের এই সিদ্ধান্ত নিশ্চই বেশ আশ্বস্ত করবে ম্যাকবুক ব্যবহারকারীদের!

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad