.jpeg&w=3840&q=75)

স্যামসাং, শাওমির পর এবার ফোল্ডেবল স্মার্টফোন নিয়ে হাজির হচ্ছে স্যামসাং, শাওমির পর এবার ফোল্ডেবল স্মার্টফোন নিয়ে হাজির হচ্ছে টেকনো ! দুর্দান্ত এই ফোনের নাম দেয়া হয়েছে Tecno Phantom V Fold"! বাজারে আসছে ফেব্রুয়ারিতেই ইতোমধ্যেই নির্ভরযোগ্য একটি সোর্স থেকে ফোনটির ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানা গিয়েছে। সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার দেখা যাবে প্রিমিয়াম কোয়ালিটির এ হ্যান্ডসেটটিতে।জানা গেছে, Samsung Galaxy Z Fold 4-এর মতো ফোল্ডিং মেকানিজম দেওয়া হয়েছে এতে।৭ দশমিক ১ ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে ফোনটিতে। পাওয়ার ব্যাকআপের জন্য ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 4500 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। যেটিতে কিনা ১% থেকে ৫৪% চার্জ হতে লাগবে মাত্র ২০ মিনিট! অর্থাৎ মাত্র এক ঘন্টার কম সময়েই ফোনটি ফুল চার্জ হয়ে যাবে। তবে ওয়ারলেস চার্জিং এর কোনো সিস্টেম থাকছে না এই কাঙ্খিত ফোনে! মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ প্রসেসর দ্বারা চালিত নতুন এ মডেলে ১২ জিবি র্যামের সাথে থাকবে ২৫৬ জিবি অনবোর্ড স্টোরেজ। তবে বাড়তি মেমোরি কার্ড ব্যবহারের সুযোগ রাখেনি Tecno! ফোনটির রিয়ার প্যানেলের কেন্দ্রে একটি বিশাল বৃত্তাকার ক্যামেরা মডিউল দেখা যাবে, যার ভেতরে ট্রিপল-ক্যামেরা সেটআপ এবং একটি এলইডি ফ্ল্যাশও থাকছে বলে জানা যায়। অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স রাখা হয়েছে ফোনটির ক্যামেরাতে৷ সেলফি ও ভিডিও কলের জন্য এতে মিলবে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এর জন্য ফোনটির ডিসপ্লের ওপরে একটি কেন্দ্রীভূত পাঞ্চ-হোল কাটআউট বসানো হতে পারে।এছাড়া, ডান প্রান্তে ভলিউম বাটন এবং পাওয়ার বাটনটি থাকবে, পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি যুক্ত থাকবে।ওপরের প্রান্তে সেকেন্ডারি স্পিকারের জন্য কিছু কাটআউট দেওয়া হতে পারে। নীচের অংশে প্রাইমারি স্পিকার এবং ইউএসবি টাইপ-সি পোর্ট থাকার সম্ভাবনা রয়েছে।কানেক্টিভিটির জন্য এতে দেওয়া হয়েছে ফোরজি, ব্লুটুথ ৫.৩, জিপিএস, ডুয়েল সিম ম্যানেজমেন্ট ও একটি ইউএসবি টাইপ সি পোর্ট। অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চলবে এ ফোনটি।ফোল্ডেবল ফোনের ওজন নিয়ে অনেকেই দুশ্চিন্তায় থাকেন। কিন্তু মাত্র ২৩০গ্রাম ওজন হবে টেকনো ফ্যান্টম ভি ফোল্ড মডেলটির, যা বেশ হ্যান্ডিই হবে বলে আশা করা যায়। এই ফোনের পেছনের দিকটা প্লাস্টিক, সামনের দিক গরিলা গ্লাস এবং ফ্রেম গুলো এলুমিনিয়ামের তৈরি। আপাতত, ফ্যান্টম ভি ফোল্ড-এর একটি ক্রিম কালার ভ্যারিয়েন্ট থাকবে। এর দাম সম্পর্কে তেমন কোনও তথ্য অনলাইনে এখনও ফাঁস হয়নি। তবে এটি টেকনোর প্রথম ফোল্ডেবল ফোন হবার পাশাপাশি বাজারের সবচেয়ে সস্তা ফোল্ডেবল হিসেবে আত্মপ্রকাশ করবে বলেও ধারণা করা হচ্ছে। যুগান্তকারী এই ফোল্ডেবল ফোন ব্যবহারের ফলে টেকনো ভক্তরা দ্রুত-গতির এবং উন্নত স্মার্ট ডিভাইস চার্জিং অভিজ্ঞতা উপভোগ করতে সক্ষম হবেন। ফোনটি লঞ্চ হবার নির্দিষ্ট কোনো দিনক্ষণ জানানো না হলেও টেক বিশ্লেষকরা ধারণা করছেন, আগামী ২৮ ফেব্রুয়ারি এটি গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে। ভারতের বাজারেও আত্মপ্রকাশ করতে পারে ফোনটি।সাধারণত, যাদের বাজেট কম থাকে এবং মোবাইল থেকে একটু বেশি সার্ভিস আশা করে, মূলত তাদের প্রথম পছন্দ হয়ে থাকে টেকনোর সিরিজ গুলো। খুবই স্বল্প সময়ের মধ্যে মোবাইল বাজারে জায়গা করে নিয়েছে শেনজেন ভিত্তিক চীনা মোবাইল ফোন প্রস্তুতকারক সংস্থাটি।এখনও পর্যন্ত যে কয়েকটি কোম্পানি ফোল্ডেবল ফোন লঞ্চ করেছে, তাদের মধ্যে রয়েছে Samsung, Oppo, Huawei, Motorola এবং Xiaomi.Apple এবং oneplus-এর মতো প্রিমিয়াম ব্র্যান্ডগুলিও তাদের নিজস্ব ফোল্ডেবল ফোনের ওপর কাজ করছে বলে শোনা যাচ্ছে, তবে সেগুলির লঞ্চ টাইমলাইন এখনও জানা যায়নি। https://priceinall.com/product/tecno-phantom-v-fold/! দুর্দান্ত এই ফোনের নাম দেয়া হয়েছে Tecno Phantom V Fold"! বাজারে আসছে ফেব্রুয়ারিতেই… ইতোমধ্যেই নির্ভরযোগ্য একটি সোর্স থেকে ফোনটির ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানা গিয়েছে। সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার দেখা যাবে প্রিমিয়াম কোয়ালিটির এ হ্যান্ডসেটটিতে।জানা গেছে, Samsung Galaxy Z Fold 4-এর মতো ফোল্ডিং মেকানিজম দেওয়া হয়েছে এতে।৭ দশমিক ১ ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে ফোনটিতে। পাওয়ার ব্যাকআপের জন্য ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 4500 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। যেটিতে কিনা ১% থেকে ৫৪% চার্জ হতে লাগবে মাত্র ২০ মিনিট! অর্থাৎ মাত্র এক ঘন্টার কম সময়েই ফোনটি ফুল চার্জ হয়ে যাবে। তবে ওয়ারলেস চার্জিং এর কোনো সিস্টেম থাকছে না এই কাঙ্খিত ফোনে! মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ প্রসেসর দ্বারা চালিত নতুন এ মডেলে ১২ জিবি র্যামের সাথে থাকবে ২৫৬ জিবি অনবোর্ড স্টোরেজ। তবে বাড়তি মেমোরি কার্ড ব্যবহারের সুযোগ রাখেনি Tecno! ফোনটির রিয়ার প্যানেলের কেন্দ্রে একটি বিশাল বৃত্তাকার ক্যামেরা মডিউল দেখা যাবে, যার ভেতরে ট্রিপল-ক্যামেরা সেটআপ এবং একটি এলইডি ফ্ল্যাশও থাকছে বলে জানা যায়। অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স রাখা হয়েছে ফোনটির ক্যামেরাতে৷ সেলফি ও ভিডিও কলের জন্য এতে মিলবে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এর জন্য ফোনটির ডিসপ্লের ওপরে একটি কেন্দ্রীভূত পাঞ্চ-হোল কাটআউট বসানো হতে পারে।এছাড়া, ডান প্রান্তে ভলিউম বাটন এবং পাওয়ার বাটনটি থাকবে, পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি যুক্ত থাকবে।ওপরের প্রান্তে সেকেন্ডারি স্পিকারের জন্য কিছু কাটআউট দেওয়া হতে পারে। নীচের অংশে প্রাইমারি স্পিকার এবং ইউএসবি টাইপ-সি পোর্ট থাকার সম্ভাবনা রয়েছে।কানেক্টিভিটির জন্য এতে দেওয়া হয়েছে ফোরজি, ব্লুটুথ ৫.৩, জিপিএস, ডুয়েল সিম ম্যানেজমেন্ট ও একটি ইউএসবি টাইপ সি পোর্ট। অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চলবে এ ফোনটি।ফোল্ডেবল ফোনের ওজন নিয়ে অনেকেই দুশ্চিন্তায় থাকেন। কিন্তু মাত্র ২৩০গ্রাম ওজন হবে টেকনো ফ্যান্টম ভি ফোল্ড মডেলটির, যা বেশ হ্যান্ডিই হবে বলে আশা করা যায়। এই ফোনের পেছনের দিকটা প্লাস্টিক, সামনের দিক গরিলা গ্লাস এবং ফ্রেম গুলো এলুমিনিয়ামের তৈরি। আপাতত, ফ্যান্টম ভি ফোল্ড-এর একটি ক্রিম কালার ভ্যারিয়েন্ট থাকবে। এর দাম সম্পর্কে তেমন কোনও তথ্য অনলাইনে এখনও ফাঁস হয়নি। তবে এটি টেকনোর প্রথম ফোল্ডেবল ফোন হবার পাশাপাশি বাজারের সবচেয়ে সস্তা ফোল্ডেবল হিসেবে আত্মপ্রকাশ করবে বলেও ধারণা করা হচ্ছে। যুগান্তকারী এই ফোল্ডেবল ফোন ব্যবহারের ফলে টেকনো ভক্তরা দ্রুত-গতির এবং উন্নত স্মার্ট ডিভাইস চার্জিং অভিজ্ঞতা উপভোগ করতে সক্ষম হবেন। ফোনটি লঞ্চ হবার নির্দিষ্ট কোনো দিনক্ষণ জানানো না হলেও টেক বিশ্লেষকরা ধারণা করছেন, আগামী ২৮ ফেব্রুয়ারি এটি গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে। ভারতের বাজারেও আত্মপ্রকাশ করতে পারে ফোনটি।সাধারণত, যাদের বাজেট কম থাকে এবং মোবাইল থেকে একটু বেশি সার্ভিস আশা করে, মূলত তাদের প্রথম পছন্দ হয়ে থাকে টেকনোর সিরিজ গুলো। খুবই স্বল্প সময়ের মধ্যে মোবাইল বাজারে জায়গা করে নিয়েছে শেনজেন ভিত্তিক চীনা মোবাইল ফোন প্রস্তুতকারক সংস্থাটি।এখনও পর্যন্ত যে কয়েকটি কোম্পানি ফোল্ডেবল ফোন লঞ্চ করেছে, তাদের মধ্যে রয়েছে Samsung, Oppo, Huawei, Motorola এবং Xiaomi.Apple এবং oneplus-এর মতো প্রিমিয়াম ব্র্যান্ডগুলিও তাদের নিজস্ব ফোল্ডেবল ফোনের ওপর কাজ করছে বলে শোনা যাচ্ছে, তবে সেগুলির লঞ্চ টাইমলাইন এখনও জানা যায়নি।


