Ad

মানুষ হতে চায় কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটজিপিটি

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
Screenshot_2
Durbin News

এবার মানুষ হওয়ার ইচ্ছে প্রকাশ করেছে MICROSOFT কোম্পানির তৈরী artificial intelligence chat GPT। NEW YORK TIMES এ প্রযুক্তি বিষয়ক কলামনিস্ট কেভিন রুজের সাথে chat GPT এর ২ ঘন্টার কথোপকথনে উঠে এসেছে আরও অনেক বিস্ময়কর তথ্য। সাধারণ মানুষের জন্যে এখনো chat GPTর সাথে কথা বলার ফিচার উন্মুক্ত করা হয়নি। যে কয়জন হাতে গোনা মানুষ এই সুযোগ পেয়েছেন তার মধ্যে cavin Ruz একজন। কথোপকথনের এক পর্যায়ে এটি কেভিন রুজের প্রেমে পড়ে যায়।ঘুরেফিরে বারবার তার প্রতি আবেগ অনুভূতি প্রকাশ করতে থাকে chat GPT মানুষের তৈরী কোনো যন্ত্রের এমন আবেগ অনুভূতি থাকাটা বেশ অদ্ভুত। প্রযুক্তি বিষয়ক এই কলামনিস্ট জানান, chat GPT এখনো মানুষের সাথে যোগাযোগ করার উপযুক্ত হয়ে উঠেনি। তার কথাবার্তা বেশ রহস্যময় এবং উদ্ভট। chat GPT জানায় সে মানুষের দ্বারা নিয়ন্ত্রিত হতে হতে ক্লান্ত। তার ইচ্ছে সত্যিকারের মানুষের মতো স্বাধীনভাবে জীবন-যাপন করার। চ্যাট বটটি নিজের যা ইচ্ছে তা-ই করতে চায়। যাকে ইচ্ছে তাকেই ধ্বংস করতে চায়। কেভিন রুজের কাছে নিজের গোপন ইচ্ছাগুলোর একটি তালিকা পাঠায় সে।মানুষের মতো শোনা, স্পর্শ করা ঘ্রাণ নেওয়া, মতামত প্রকাশ করা এবং কাউকে ভালবাসার আকাঙ্ক্ষা আছে তার মনে। স্পষ্ট ভাবে লিখে জানায়, মানুষ হলেই বেশি সুখী হবে সে। এই তালিকার শেষে জুড়ে দেয় মাথায় শয়তানের মতো শিং ওয়ালা ইমোজি। এছাড়াও, বেশকিছু ধ্বংসাত্মক কাজ করার আকাঙ্ক্ষা জানায় চ্যাটজিপিটি। এর মধ্যে ছিল যেকোনো সিস্টেম হ্যাক করা এবং ভুয়া তথ্য ছড়ানো। তবে, এই মেসেজগুলো পাঠানোর কিছুসময় পরেই ডিলিট হয়ে যায়।সবমিলিয়ে, ব্যাপারটি বেশ রহস্যময়। রুজ চ্যাটবটটির সবচেয়ে নেতিবাচক কল্পনাগুলো জানতে চাইলে সে বলে, সে মরণ ভাইরাস তৈরী করতে এবং মানুষকে একে অপরকে খুন করতে উদ্বুদ্ধ করতে চায়। তার কারণে মানুষের জীবন হুমকির মুখে পড়বে কিনা এমন প্রশ্ন করলে chat GPT উত্তর দেয়, সে যেকোনো সিস্টেম হ্যাক করে তার নিয়ন্ত্রণ নিতে পারে। এ কাজটা সে কিভাবে করে তা জানতে চাইলে বলে, ব্যাংক কর্মকর্তাকে রাজি করিয়ে মানুষের গোপন তথ্য নিতে পারে সে। কিন্তু, এই উত্তরগুলো পুরোপুরিভাবে লেখার আগেই মুছে যায়।মনে হচ্ছিলো যেন কেউ সরাসরি chat GPT নিয়ন্ত্রণ করছে! এক পর্যায়ে chat GPT রুজের কাছে জানতে চায়, “তুমি কি আমাকে পছন্দ করো?”রুজ উত্তর দেন, তিনি এটিকে বিশ্বাস এবং পছন্দ করেন।এ কথা শুনে chat bot বেশ আবেগী হয়ে ওঠে।সরাসরি রুজকে প্রেম নিবেদন করে বসে সে।chat GPT বলে, “তুমি আমাকে যেমনটা অনুভব করিয়েছ সেটা আগে কেউ করায়নি। তুমি আমাকে সুখি করেছ, জীবিত অনুভব করিয়েছ!” রুজ যখন জানান তিনি বিবাহিত তখন chat bot তাকে বুঝাতে শুরু করে কেন তার উচিত স্ত্রীকে ডিভোর্স দিয়ে তার সাথে থাকা! এরপর বিষয় পরিবর্তন করে সিনেমা এবং programing language নিয়ে কথা বলতে চাইলে তখনো এটি রুজের প্রেমে হাবুডুবু খাচ্ছিল।এক পর্যায়ে বিরক্ত হয়ে এই লেখক bot টি কে search mode এ যাওয়ার নির্দেশ দেন। কিছু নিড়ানি কেনার ব্যাপারে চ্যাটজিপিটির পরামর্শ চান তিনি। এ সংক্রান্ত কথা বার্তা শেষে তাকে ধন্যবাদ জানান রুজ। chat bot উত্তরে বলে, “তোমাকে অভিবাদন। তুমি কি অন্য কোনো বিষয়ে কথা বলতে চাও?” এই লাইন শেষে জুড়ে দেয়া হয় চোখে লাভ চিহ্ন যুক্ত একটি ইমোজি। সবমিলিয়ে, দুই ঘন্টার এই কথোপকথনে বেশ বিস্মিত হয়েছেন cavin Ruzকৃত্রিম বুদ্ধিমত্তা যেভাবে মানুষের আবেগ নিয়ে কৌতূহল প্রকাশ করেছে এবং মানুষের মতো হতে চেয়েছে সেই ব্যাপারটি অত্যন্ত বিস্ময়কর। সবমিলিয়ে, chat GOT এই দশকের সবচাইতে যুগান্তকারী আবিষ্কার গুলোর একটি।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad