প্রযুক্তি


স্টেডফাস্ট কুরিয়ারে বড় সাইবার হামলা: ২ হাজার ডলারে বিক্রি হচ্ছে গ্রাহকের তথ্য!


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:০৫ এপ্রিল ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন, রবিবার

আপডেট:০৫ এপ্রিল ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন, রবিবার

স্টেডফাস্ট কুরিয়ারে বড় সাইবার হামলা: ২ হাজার ডলারে বিক্রি হচ্ছে গ্রাহকের তথ্য!

দেশের শীর্ষস্থানীয় কুরিয়ার ও লজিস্টিক প্রতিষ্ঠান স্টেডফাস্ট কুরিয়ার (Steadfast Courier)-এর সার্ভারে বড় ধরনের সাইবার হামলার খবর পাওয়া গেছে। হ্যাকারদের এক দল দাবি করেছে, তারা প্রতিষ্ঠানটির বিশাল ডেটাবেজ হ্যাক করেছে এবং তা বর্তমানে ডার্ক ওয়েবে মাত্র ২ হাজার মার্কিন ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা) বিক্রির জন্য উন্মুক্ত করেছে।

 

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, ফাঁস হওয়া ডেটার মধ্যে রয়েছে গ্রাহকদের নাম ও মোবাইল নম্বর, ই-কমার্স উদ্যোক্তা ও ব্যবসায়ীদের নাম, ঠিকানা ও ব্যবসার ধরন, ডেলিভারি হিস্টোরি এবং অনেক ক্ষেত্রে পোর্টালে ব্যবহৃত ইমেইল ও এনক্রিপ্টেড পাসওয়ার্ড।

 

বিশেষজ্ঞরা জানান, বড় প্রতিষ্ঠানের ডেটা সাধারণত উচ্চমূল্যে বিক্রি হয়। তবে স্টেডফাস্ট কুরিয়ারের তথ্যের দাম কম হওয়াকে ‘বিপজ্জনক’ হিসেবে দেখা হচ্ছে। এই তথ্য অনলাইনে ব্যবহারকারীদের ফিশিং, ভুয়া কল বা অর্থ প্রতারণার কাজে ব্যবহার করা হতে পারে।

 

স্টেডফাস্টের মাধ্যমে দেশের হাজার হাজার অনলাইন শপ পণ্য পাঠায়। এই ডেটা ফাঁসের ফলে মার্চেন্টদের ব্যবসায়িক গোপনীয়তা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সাধারণ গ্রাহকরা প্রতারণার লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারেন। বিশেষ করে “কুরিয়ার থেকে বলছি” বলে ভুয়া পেমেন্ট রিকোয়েস্ট বা OTP হাতিয়ে নেওয়ার ঘটনা বাড়ার আশঙ্কা রয়েছে।


সম্পর্কিত

স্টেডফাস্ট

জনপ্রিয়


প্রযুক্তি থেকে আরও পড়ুন

জুলাইয়ে টেকনোর দাম কমায় বদলাচ্ছে স্মার্টফোন বাজার

বর্তমান বিশ্বে সেমিকন্ডাক্টর ও মেমোরি চিপের দাম বৃদ্ধি, সরবরাহ সংকট ও বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার ফলে স্মার্টফোন বাজারে বাড়ছে  খরচ, বাড়ছে দামের চাপ। যার ফলে অনেক দেশে বাড়ছে স্মার্টফোনের দাম।

স্মার্ট টেকনোলজিসের এমডির বিরুদ্ধে বিদেশে গোপন কোম্পানি ও অর্থপাচারের অভিযোগ

নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন ছাড়াই সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) একাধিক কোম্পানি প্রতিষ্ঠা এবং বিদেশে ব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে দেশের প্রযুক্তিপণ্য বিপণনকারী প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম ও তার ভাই মাঝহারুল ইসলামের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, এসব প্রতিষ্ঠানে বিনিয়োগ ও সেখান থেকে অর্জিত আয়ের কোনো তথ্য বাংলাদেশ ব্যাংক কিংবা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নথিতে নেই।

জুলাই থেকে বাড়তে পারে আমদানি করা স্মার্টফোনের দাম, চাঙ্গা হবে অবৈধ ফোনের বাজার

বাংলাদেশে আমদানি করা স্মার্টফোনের ওপর সরকারের দেওয়া অস্থায়ী শুল্ক ছাড়ের মেয়াদ শেষ হতে চলেছে। এর ফলে আগামী জুলাই থেকে দেশের বাজারে আমদানি করা হ্যান্ডসেটের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, এই মূল্যবৃদ্ধি বৈধ আমদানি নিরুৎসাহিত করতে পারে এবং ক্রেতাদের একটি অংশকে অবৈধ বা ‘গ্রে মার্কেট’-নির্ভর ফোনের দিকে ঠেলে দিতে পারে।

দীর্ঘস্থায়ী ব্যাটারি ও উন্নত ক্যামেরায় বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

গ্লোবাল এআই-চালিত প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশের বাজারে উন্মোচন করেছে তাদের স্পার্ক সিরিজের নতুন স্মার্টফোন টেকনো স্পার্ক ৫০ প্রো। ফ্ল্যাগশিপ পর্যায়ের সুরক্ষা ব্যবস্থা, দীর্ঘস্থায়ী ব্যাটারি, উন্নত ক্যামেরা প্রযুক্তি, শক্তিশালী প্রসেসর এবং এআইভিত্তিক বিভিন্ন সুবিধার সমন্বয়ে তৈরি এই স্মার্টফোনটি আধুনিক ব্যবহারকারীদের চাহিদা পূরণের লক্ষ্যেই বাজারে আনা হয়েছে।