প্রযুক্তি
দীর্ঘস্থায়ী ব্যাটারি ও উন্নত ক্যামেরায় বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

গ্লোবাল এআই-চালিত প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশের বাজারে উন্মোচন করেছে তাদের স্পার্ক সিরিজের নতুন স্মার্টফোন টেকনো স্পার্ক ৫০ প্রো। ফ্ল্যাগশিপ পর্যায়ের সুরক্ষা ব্যবস্থা, দীর্ঘস্থায়ী ব্যাটারি, উন্নত ক্যামেরা প্রযুক্তি, শক্তিশালী প্রসেসর এবং এআইভিত্তিক বিভিন্ন সুবিধার সমন্বয়ে তৈরি এই স্মার্টফোনটি আধুনিক ব্যবহারকারীদের চাহিদা পূরণের লক্ষ্যেই বাজারে আনা হয়েছে।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, নতুন এই স্মার্টফোনে যুক্ত করা হয়েছে এমন কিছু ফিচার, যা এ মূল্যসীমার ডিভাইসগুলোতে তুলনামূলকভাবে কম দেখা যায়। এর মধ্যে রয়েছে আইপি৬৮ ও আইপি৬৯ ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স, ৬০০০ এমএএইচ ব্যাটারি, ৬০ ওয়াট সুপার চার্জিং প্রযুক্তি, ৫০ মেগাপিক্সেলের সনি লাইটিয়া ৬০০ ফ্ল্যাশস্ন্যাপ ক্যামেরা, মিডিয়াটেক হেলিও জি১০০ আল্টিমেট প্রসেসর, ১২০ হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং একাধিক এআই সুবিধা।
টেকনো জানায়, স্মার্টফোনটিতে আইপি৬৮ ও আইপি৬৯ সার্টিফায়েড সুরক্ষা ব্যবস্থা রয়েছে, যা ডিভাইসটিকে ধুলাবালি ও পানির প্রভাব থেকে সুরক্ষিত রাখতে সক্ষম। প্রতিষ্ঠানটির দাবি অনুযায়ী, ডিভাইসটি সর্বোচ্চ ৬ মিটার গভীর পানিতেও কার্যকরভাবে কাজ করতে পারে। ফলে পানির নিচে ছবি ও ভিডিও ধারণের ক্ষেত্রেও ব্যবহারকারীরা বাড়তি সুবিধা পাবেন।
সুরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে এতে যুক্ত করা হয়েছে এসজিএস ফাইভ-স্টার প্রিমিয়াম ড্রপ রেজিস্ট্যান্স, ৩৬০ ডিগ্রি ড্রপ প্রোটেকশন এবং টি-গার্ড প্রোটেকশন সিস্টেম। এসব প্রযুক্তি দৈনন্দিন ব্যবহারে আকস্মিক পড়ে যাওয়া বা আঘাতজনিত ক্ষতির ঝুঁকি কমাতে সহায়তা করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ব্যাটারি পারফরম্যান্সের দিক থেকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে টেকনো স্পার্ক ৫০ প্রো-তে। এতে ব্যবহৃত ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬০ ওয়াট সুপার চার্জিং প্রযুক্তি দীর্ঘ সময় ব্যবহার ও দ্রুত চার্জিং সুবিধা নিশ্চিত করবে। টেকনোর তথ্য অনুযায়ী, ব্যাটারিটি ১ হাজার ৯০০টিরও বেশি চার্জিং সাইকেলের পর ৮০ শতাংশের বেশি সক্ষমতা ধরে রাখতে পারে।
ফটোগ্রাফিপ্রেমী ব্যবহারকারীদের জন্য স্মার্টফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সনি লাইটিয়া ৬০০ ফ্ল্যাশস্ন্যাপ মেইন ক্যামেরা, যা বিভিন্ন আলোক পরিস্থিতিতে উন্নত ডিটেইল ধারণ করতে সক্ষম। এছাড়া ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেলফি তোলা এবং ভিডিও কলিং অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।
পারফরম্যান্সের জন্য ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি১০০ আল্টিমেট প্রসেসর। প্রতিষ্ঠানটির দাবি, এটি মাল্টিটাস্কিং, গেমিং, ভিডিও স্ট্রিমিং এবং দৈনন্দিন ব্যবহারে মসৃণ পারফরম্যান্স নিশ্চিত করবে।
স্মার্টফোনটি দুটি ভ্যারিয়েন্টে বাজারে পাওয়া যাচ্ছে। একটি সংস্করণে রয়েছে ২৪ জিবি ডাইনামিক র্যাম (৮ জিবি র্যাম + ১৬ জিবি এক্সটেন্ডেড র্যাম) এবং অন্য সংস্করণে রয়েছে ১৮ জিবি ডাইনামিক র্যাম (৬ জিবি র্যাম + ১২ জিবি এক্সটেন্ডেড র্যাম)। উভয় সংস্করণেই রয়েছে ১২৮ জিবি স্টোরেজ সুবিধা।
টেকনো স্পার্ক ৫০ প্রো-তে রয়েছে ৬.৭৮ ইঞ্চির ১২০ হার্জ ডিসপ্লে, যা ব্যবহারকারীদের জন্য মসৃণ স্ক্রলিং এবং উন্নত ভিজ্যুয়াল অভিজ্ঞতা নিশ্চিত করবে। পাশাপাশি ডিটিএস সাউন্ডসমৃদ্ধ ডুয়াল স্পিকার এবং অল-সিনারিও নয়েজ ক্যানসেলেশন প্রযুক্তি অডিও অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করেছে।
অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক এই স্মার্টফোনে যুক্ত করা হয়েছে ওয়ান-ট্যাপ সামারাইজেশন, এআই ফ্ল্যাশমেমো, এআই হোয়াটসঅ্যাপ অ্যাসিস্ট্যান্ট, এআই প্রবলেম সলভিং, এআই রাইটিং, এআই হেলথ অ্যাসিস্ট্যান্ট এবং এআই স্মার্ট স্কেডিউলিংসহ বিভিন্ন এআই ফিচার। এছাড়া ফ্রিলিংক ২.০ এবং টাচ ট্রান্সফার উইথ আইফোন সুবিধা বিভিন্ন ডিভাইসের মধ্যে সহজ ও দ্রুত সংযোগ নিশ্চিত করবে।
টেকনো জানিয়েছে, স্পার্ক ৫০ প্রো এখন দেশজুড়ে তাদের সকল ব্র্যান্ড আউটলেট ও রিটেইল স্টোরে পাওয়া যাচ্ছে। স্মার্টফোনটির মূল্য শুরু হয়েছে ২৬ হাজার ৯৯৯ টাকা থেকে। এ মূল্যের সঙ্গে প্রযোজ্য ভ্যাট যুক্ত হবে।
সম্পর্কিত
জনপ্রিয়
সর্বশেষ
প্রযুক্তি থেকে আরও পড়ুন
ফের বিস্ফোরিত ‘অনার ২০০’ স্মার্টফোন, সিরাজগঞ্জে কলেজছাত্রের পকেটে আগুন
আবারও বিস্ফোরণের ঘটনায় আলোচনায় এসেছে অনার ব্র্যান্ডের Honor 200 স্মার্টফোন। এবার সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক কলেজছাত্রের পকেটে থাকা Honor 200 মডেলের একটি স্মার্টফোন বিস্ফোরিত হওয়ার ঘটনা ঘটেছে।

মোবাইল বাজ বিডির বিরুদ্ধে সিল প্যাকে ব্যবহৃত ফোন ও কান্ট্রি লকড সেট বিক্রির অভিযোগ, গ্রাহকদের ক্ষোভ
রাজধানীর মোবাইল ও গ্যাজেট বিক্রেতা প্রতিষ্ঠান মোবাইল বাজ বিডি (Mobile Buzz BD)-এর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক গ্রাহক স্মার্টফোনের মান, বুকিং-পরবর্তী মূল্য পরিবর্তন এবং বিক্রয়োত্তর সেবা নিয়ে অভিযোগ প্রকাশ করেছেন। বিভিন্ন পোস্টে ক্রেতারা দাবি করেছেন, তারা প্রত্যাশিত পণ্য ও সেবা পাননি।

যমুনা ফিউচার পার্কের ‘মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ
রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত স্মার্টফোন বিক্রয়কারী প্রতিষ্ঠান মোবাইল বাজ বিডি (Mobile Buzz BD)–এর বিরুদ্ধে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ভিন্ন সংস্করণের স্মার্টফোন সরবরাহ, মূল্য নিয়ে অসঙ্গতি এবং অফিশিয়াল রিপ্লেসমেন্ট সুবিধা না দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ইশতিয়াক আহমেদ লিখন সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্তারিত অভিযোগ প্রকাশ করেছেন। তবে এ অভিযোগের বিষয়ে প্রতিষ্ঠানটির কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

অবশেষে Gmail অ্যাড্রেস পরিবর্তনের সুবিধা আনছে Google, থাকবে আগের সব ডেটা
দীর্ঘদিনের অপেক্ষার পর Gmail অ্যাড্রেস পরিবর্তনের সুবিধা আনছে Google। নতুন ফিচারের মাধ্যমে একই Google অ্যাকাউন্টে Gmail অ্যাড্রেস বদলানো গেলেও ইমেইল, Google Drive, Photos, YouTube ও অন্যান্য সব ডেটা আগের মতোই অক্ষত থাকবে। বর্তমানে সুবিধাটি ধাপে ধাপে ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হচ্ছে।





