
নিজস্ব প্রতিবেদক


মেকআপ শিল্পে দক্ষতা বৃদ্ধি এবং বিউটি উদ্যোক্তা হিসেবে ক্যারিয়ার গড়তে আগ্রহীদের জন্য একদিনের বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে ফ্যান্সী বিউটি ইনস্টিটিউট অ্যান্ড টেকনোলজি। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মেকআপ আর্টিস্ট নাদিয়া আফরোজের প্রশিক্ষণে আগামী ১৮ আগস্ট ২০২৬ অনুষ্ঠিত হবে ‘একদিনের এক্সক্লুসিভ সুপার অ্যাডভান্সড মেকআপ মাস্টার ক্লাস’।
‘Learn to Earn’ স্লোগানে আয়োজিত এই কর্মশালাটি নতুন ও অভিজ্ঞ উভয় ধরনের মেকআপ আর্টিস্টদের আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জনে সহায়তা করার লক্ষ্য নিয়ে আয়োজন করা হয়েছে।
প্রতিষ্ঠানটির তথ্যমতে, ১৮ আগস্ট সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দিনব্যাপী এই মাস্টার ক্লাসে অংশগ্রহণকারীরা এক্সক্লুসিভ ব্রাইডাল মেকআপ, এইচডি ও ক্যামেরা-রেডি মেকআপ, আধুনিক ফেস কনট্যুরিং ও হাইলাইটিং, স্কিন প্রিপারেশন এবং উপযুক্ত প্রোডাক্ট নির্বাচন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ পাবেন। পাশাপাশি প্রশিক্ষক নাদিয়া আফরোজ তার পেশাগত অভিজ্ঞতা থেকে বিভিন্ন ব্যবহারিক টিপস ও কৌশল শেয়ার করবেন।
মাস্টার ক্লাসে মেকআপ প্রশিক্ষণের পাশাপাশি থাকছে ‘ডিজিটাল মার্কেটিং ও বিউটি স্যালন প্রমোশন’ বিষয়ক একটি বিশেষ সেশন। এতে ফেসবুক ও ইনস্টাগ্রামের মাধ্যমে স্যালনের প্রচার, আকর্ষণীয় কনটেন্ট তৈরি, ব্যক্তিগত ব্র্যান্ডিং এবং নতুন ক্লায়েন্ট বাড়ানোর কার্যকর কৌশল তুলে ধরা হবে।
আয়োজকরা জানান, অংশগ্রহণকারীরা লাইভ ডেমোনস্ট্রেশন, সরাসরি অনুশীলনের সুযোগ, ইন্ডাস্ট্রির বিভিন্ন পেশাদারের সঙ্গে নেটওয়ার্কিং এবং প্রশিক্ষণ শেষে Certificate of Participation অর্জনের সুযোগ পাবেন।
সীমিত আসনের এই কর্মশালায় অংশগ্রহণের জন্য আগ্রহীদের ০১৯৮৪-৪২৪২৬৫ এবং ০১৭১১-৭৫৮৩২৩ নম্বরে যোগাযোগ করে নিবন্ধন করতে বলা হয়েছে। এছাড়া ফ্যান্সী বিউটি ইনস্টিটিউট অ্যান্ড টেকনোলজি-এর ফেসবুক পেজ থেকেও বিস্তারিত তথ্য জানা যাবে।
গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা হামজা চৌধুরীকে, টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে। ফুটবল ও প্রযুক্তিকে একসঙ্গে নিয়ে তরুণদের আরও কাছে পৌঁছানোর লক্ষ্যেই টেকনোর সঙ্গে যুক্ত হলেন হামজা। এই পার্টনারশিপের সঙ্গে মিল রয়েছে টেকনোর ‘স্টপ অ্যাট নাথিং’ স্লোগান যা কোনো বাধায় থেমে না গিয়ে সামনে এগিয়ে যাওয়ার মানসিকতাকে ধারণ করে।
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের মো. ইকবাল হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের তাহমিনা আক্তার মীম। দুজনেই বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।


মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমন ও মহান জীবনাদর্শ স্মরণে আগামীকাল ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ আগস্ট ২০২৬ বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মুসলমানদের কাছে দিনটি শুধু একটি ধর্মীয় আয়োজন নয়; বরং প্রিয় রাসুল (সা.)-এর প্রতি গভীর ভালোবাসা, তাঁর মহান জীবন ও আদর্শ স্মরণ এবং মানবতার জন্য তাঁর রেখে যাওয়া শিক্ষাকে নতুন করে হৃদয়ে ধারণ করার বিশেষ দিন।
পোল্ট্রি, গবাদিপশু ও মৎস্য খাদ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার প্রতিবাদ এবং ডিমের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবিতে গাজীপুরে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন প্রান্তিক খামারিরা। পরে বিক্ষুব্ধ খামারিরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানান।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।