ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় মেট্রোরেলের পিলার থেকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে সব ধরনের পোস্টার সরানোর নির্দেশ দিয়েছেন সংস্থাটির প্রশাসক শফিকুল ইসলাম খান।

শনিবার (২৬ সেপ্টেম্বর) তিনি এ নির্দেশ দেন। একই সঙ্গে নগরবাসীর চলাচল নির্বিঘ্ন রাখতে ফুটপাত ও সড়কের ওপর থাকা অবৈধ স্থাপনা ও প্রতিবন্ধকতা উচ্ছেদে প্রয়োজন হলে কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি।

প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, নগরবাসীর যাতায়াতের সুবিধা নিশ্চিত করতে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করা হবে। এ ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী সরাসরি উচ্ছেদ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

citytouch 728-X-90

এ ছাড়া নির্ধারিত সময়ের মধ্যে বিভিন্ন স্থানে লাগানো পোস্টার অপসারণে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।