বাংলাদেশ


আবাসিক ভবনে ২৫ হাজার লিটার ডিজেল মজুদ


জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

প্রকাশিত:২৭ মার্চ ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন, শুক্রবার

আবাসিক ভবনে ২৫ হাজার লিটার ডিজেল মজুদ

ছবি: দূরবীন নিউজ


শেরপুর শহরের একটি বহুতল আবাসিক ভবনের নিচতলায় বিপুল পরিমাণ ডিজেল মজুদের অভিযোগে অভিযান চালিয়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে মজুদকৃত তেল ও ট্যাংক অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

 

বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের গোপালবাড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মেসার্স শিমলা ট্রেডার্সের মালিক তাপস নন্দীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আবাসিক ভবনের নিচতলায় ট্যাংক স্থাপন করে অবৈধভাবে প্রায় ২৫ হাজার লিটার ডিজেল মজুদ করে ব্যবসা পরিচালনা করা হচ্ছিল। এ ঘটনায় তাপস নন্দীর পাশাপাশি শফিকুল ইসলাম হেলালের সম্পৃক্ততার তথ্যও পাওয়া গেছে।

 

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে পরিবেশগত ছাড়পত্র ছাড়া দাহ্য পদার্থ সংরক্ষণের প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে একদিনের মধ্যে ডিজেল ও ট্যাংক সরিয়ে নেওয়ার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, আবাসিক এলাকায় দাহ্য পদার্থ সংরক্ষণ জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। তাই দ্রুত সময়ের মধ্যে ডিজেল অপসারণ নিশ্চিত করা হবে এবং এ প্রক্রিয়ায় প্রশাসনের নজরদারি থাকবে। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স ও অন্যান্য কাগজপত্র যাচাই করা হচ্ছে বলেও জানান তিনি।


সম্পর্কিত

বাংলাদেশডিজেল

জনপ্রিয়


বাংলাদেশ থেকে আরও পড়ুন

কর্পোরেট একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ পোস্ট-বাজেট সামিট ২০২৬’

জাতীয় বাজেট ২০২৬-২৭-এর কার্যকর বাস্তবায়ন, রাজস্ব খাতের সংস্কার এবং আরও ব্যবসাবান্ধব নীতি-পরিবেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে কর্পোরেট একাডেমি ফর প্রফেশনাল এক্সেলেন্স (CAPE)-এর উদ্যোগে এবং টয়োটা বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশ পোস্ট-বাজেট সামিট ২০২৬, Driven by Toyota Bangladesh’।

ইউএস-বাংলা ও ঢাকা ফ্ল্যাশের বিশ্বকাপ কুইজের বিজয়ীরা পেলেন রিটার্ন বিমান টিকিট

ফুটবল বিশ্বকাপ শেষ হলেও ফুটবলপ্রেমীদের অংশগ্রহণ ও আগ্রহকে উৎসাহিত করতে ইউএস-বাংলা এয়ারলাইনস ও ঢাকা ফ্ল্যাশের যৌথ উদ্যোগে আয়োজিত ‘বিশ্বকাপ কুইজ প্রতিযোগিতা’র ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে লটারির মাধ্যমে দুই বিজয়ীর নাম ঘোষণা করা হয় এবং তাদের জন্য রিটার্ন বিমান টিকিট প্রদান করা হয়।

বাংলাদেশে ট্যালি প্রাইম ৭.১ উন্মোচন, যুক্ত হলো ইনভয়েস কাস্টমাইজেশনসহ নতুন সুবিধা

ব্যবসা ব্যবস্থাপনা সফটওয়্যার খাতে বিশ্বব্যাপী পরিচিত প্রযুক্তি প্রতিষ্ঠান ট্যালি সলিউশনস বাংলাদেশে তাদের সর্বশেষ সংস্করণ ট্যালি প্রাইম ৭.১ উন্মোচন করেছে। নতুন এই সংস্করণে ইনভয়েস পার্সোনালাইজেশন, ব্যবসায়িক তথ্য সংযোজন এবং নথি ব্যবস্থাপনায় বেশ কয়েকটি নতুন ও উন্নত সুবিধা যুক্ত করা হয়েছে।

গ্রামীণফোনের বিরুদ্ধে গ্রাহকের নামে অন্যত্র জিপিফাই সংযোগ ব্যবহারের অভিযোগ, থানায় জিডি ও ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

নিজের নাম ও ঠিকানা ব্যবহার করে অন্য ব্যক্তি বা গোষ্ঠীর কাছে জিপিফাই (GPFi) ইন্টারনেট সংযোগ ও ডিভাইস সরবরাহ করার অভিযোগ উঠেছে মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে। এ ঘটনায় চট্টগ্রাম নগরীর এক গ্রাহক কোতোয়ালী থানায় সাধারণ ডায়রি (জিডি) করার পাশাপাশি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।