বাংলাদেশ


পাম্পে ‘তেল নেই’, ভেতরে মিললো ৯৭৮৩ লিটার মজুত জ্বালানি


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২৭ মার্চ ২০২৬, ১২:০৯ অপরাহ্ন, শুক্রবার

পাম্পে ‘তেল নেই’, ভেতরে মিললো ৯৭৮৩ লিটার মজুত জ্বালানি

ছবি: সংগৃহীত


‘তেল নেই’ লিখে গ্রাহকদের ফিরিয়ে দেওয়া হলেও ভেতরে বিপুল পরিমাণ জ্বালানি মজুত রাখার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি ফিলিং স্টেশনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকির মুন্সির নেতৃত্বে পরিচালিত অভিযানে পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর এলাকার মেসার্স বার্দাস এন্ড সিস্টার্স ফিলিং স্টেশনে এ অনিয়ম ধরা পড়ে।

 

অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটিতে ২ হাজার ৩৬৮ লিটার পেট্রোল, ৩ হাজার ৭৬০ লিটার ডিজেল এবং ৩ হাজার ৬৫৫ লিটার অকটেন মজুত রয়েছে। মোট ৯ হাজার ৭৮৩ লিটার জ্বালানি থাকা সত্ত্বেও তা বিক্রি না করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করা হচ্ছিল বলে অভিযোগ উঠে।

 

এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে।

 

উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী জ্বালানি তেল বিক্রি নিশ্চিত করতে হবে। কোনো প্রতিষ্ঠান কৃত্রিম সংকট সৃষ্টি বা অনিয়ম করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সম্পর্কিত

বাংলাদেশচাঁপাইনবাবগঞ্জজ্বালানি তেল

জনপ্রিয়


বাংলাদেশ থেকে আরও পড়ুন

এবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর পকেটে ভিভো মোবাইল বিষ্ফোরণ

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর পকেটে থাকা ভিভো ব্র্যান্ডের একটি মোবাইল ফোন বিস্ফোরণের অভিযোগ উঠেছে। এতে ওই শিক্ষার্থী আহত হয়েছেন। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভুক্তভোগী।

এবার টঙ্গীতে ভিভো মোবাইল বিস্ফোরণ, অল্পের জন্য প্রাণে রক্ষা পেল পরিবার

গাজীপুরের টঙ্গীতে একটি পরিবারের ব্যবহৃত ভিভো ওয়াই-২০ মডেলের স্মার্টফোন হঠাৎ অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরিত হওয়ার ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

আইসক্রিমপ্রেমীদের জন্য সেভয়-এর নতুন চমক ‘শেল অ্যান্ড কোর রিয়েল ম্যাঙ্গো’

আইসক্রিমপ্রেমীদের জন্য নতুন স্বাদের চমক নিয়ে এসেছে সেভয়। জনপ্রিয় ‘শেল অ্যান্ড কোর’ সিরিজে যুক্ত হয়েছে নতুন ভ্যারিয়েন্ট ‘শেল অ্যান্ড কোর রিয়েল ম্যাঙ্গো’, যা দেশি আম ও ভ্যানিলা আইসক্রিমের স্বাদের সমন্বয়ে তৈরি।

হত্যা মামলার আসামির ‘পীর’ সেজে কবরস্থানে আস্তানা

হত্যা মামলায় কারাভোগের পর জামিনে মুক্তি পাওয়া এক ব্যক্তি নিজেকে ‘স্বপ্নে আদিষ্ট পীর’ পরিচয় দিয়ে কবরস্থানে আস্তানা গড়ে তোলায় সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাজিতপুর গ্রামে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, তার কর্মকাণ্ডে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগও করেছেন এলাকাবাসী।