বাংলাদেশ
ভোলায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাই, পুলিশের অভিযানে আটক ১

ছবি: দূরবীন নিউজ
ভোলার মনপুরা উপজেলায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার (২৫ এপ্রিল ২০২৬) সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের তালতলা বাজারের উত্তর পাশে বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, মনপুরা উপজেলার চরজ্ঞান এলাকার বাসিন্দা ও স্থানীয় পত্রিকা বরিশাল বার্তা-এর উপজেলা প্রতিনিধি মো. মাকসুদ (৩২) একটি উচ্ছেদ সংক্রান্ত খবর সংগ্রহ করতে ঘটনাস্থলে যান। এ সময় সেখানে উপস্থিত কয়েকজন ব্যক্তি তার পথরোধ করে ব্যবহৃত মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। মানিব্যাগে থাকা প্রায় ১০ হাজার টাকা নিয়ে নেওয়ার অভিযোগ করেন তিনি।
এছাড়াও অভিযুক্তরা তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং অভিযুক্তরা তার মোবাইল ও মানিব্যাগ ফেরত দেয়।
ঘটনার পর ভুক্তভোগী আত্মীয়-স্বজনদের সঙ্গে পরামর্শ করে মনপুরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে মনপুরা থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে কবির হাওলাদারকে আটক করে।
এ ঘটনায় রহিম, মিনহাজ, মেহেদী, করিব হাওলাদার, আল আমিন, গিয়াস উদ্দিন ও বাচ্চুসহ অজ্ঞাত আরও ৪-৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।
এ বিষয়ে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, “সাংবাদিক হেনস্তার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বাকি অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”
এ ঘটনায় স্থানীয় সচেতন মহল সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
জনপ্রিয়
বাংলাদেশ থেকে আরও পড়ুন
রাষ্ট্রপতির পদে থাকার আগে বা পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা সম্ভব: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
রাষ্ট্রপতি দায়িত্বে থাকা অবস্থায় আইনের মুখোমুখি না হলেও, দায়িত্ব গ্রহণের আগে বা দায়িত্ব ছাড়ার পর কোনো অভিযোগ থাকলে সেসব বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তবে তিনি স্পষ্ট করে বলেন, এ মন্তব্য কোনো নির্দিষ্ট ব্যক্তিকে উদ্দেশ্য করে নয়, বরং যেকোনো রাষ্ট্রপতির ক্ষেত্রেই প্রযোজ্য।

অ্যাডভান্স নিয়েও ডেলিভারিতে টালবাহানা: প্রতারণা ও অপমানের অভিযোগ স্টার টেকের বিরুদ্ধে
দেশের প্রযুক্তিপণ্য বিক্রেতা প্রতিষ্ঠান Star Tech & Engineering Ltd.-এর বিরুদ্ধে অগ্রিম অর্থ নেওয়ার পরও প্রি-অর্ডার করা ম্যাকবুক সরবরাহ না করা, পরে একই পণ্যের দাম বাড়িয়ে বিক্রির চেষ্টা এবং শোরুমে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে।

টানা ১০ বছরেও লাভের মুখ দেখেনি ফুডপান্ডা বাংলাদেশ, লোকসান ১,৪০০ কোটি টাকার বেশি
বাংলাদেশের অনলাইন খাবার ও গ্রোসারি ডেলিভারি খাতে এক দশক ধরে কার্যক্রম চালালেও এখনো লাভের মুখ দেখেনি ফুডপান্ডা বাংলাদেশ। জার্মানির মূল প্রতিষ্ঠান ডেলিভারি হিরোর আর্থিক বিবরণী অনুযায়ী, ২০১৬ সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশে ফুডপান্ডার মোট লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ১১১ মিলিয়ন ইউরো বা ১ হাজার ৪০০ কোটি টাকার বেশি।

প্রবাসীদের স্বপ্নের বাড়ি নির্মাণে ক্রাউন সিমেন্টের ‘প্রিয় প্রবাসী’ ক্যাম্পেইন
দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসী বাংলাদেশিদের স্বপ্নের বাড়ি নির্মাণে পাশে দাঁড়াতে বিশেষ ক্যাম্পেইন চালু করেছে ক্রাউন সিমেন্ট। ‘প্রিয় প্রবাসী’ নামের এই উদ্যোগের মাধ্যমে প্রবাসীদের দেশে বাড়ি নির্মাণের স্বপ্ন পূরণে বিভিন্ন সুবিধা দেওয়ার পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি।









