বাংলাদেশ


বিদ্যুৎ সংকটে মনপুরায় বিক্ষোভ, সোলার মিনি গ্রিডে তালা দিলেন স্থানীয়রা


জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

প্রকাশিত:২৮ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার

বিদ্যুৎ সংকটে মনপুরায় বিক্ষোভ, সোলার মিনি গ্রিডে তালা দিলেন স্থানীয়রা

দীর্ঘদিন ধরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না পাওয়ার অভিযোগে ভোলার মনপুরা উপজেলায় বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় তারা একটি সোলার মিনি গ্রিড বিদ্যুৎকেন্দ্রে তালা ঝুলিয়ে দেন।

 

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর এলাকায় এ ঘটনা ঘটে। সেখানে ওয়েস্টার্ন রিনিউএবল এনার্জি লিমিটেড (ডব্লিউআরইএল-০১) পরিচালিত ২৭৯ দশমিক ৫ কিলোওয়াট পিক ক্ষমতার সোলার মিনি গ্রিড কেন্দ্রটি স্থানীয়দের ক্ষোভের মুখে পড়ে।

 

স্থানীয়দের অভিযোগ, নিয়মিত বিদ্যুৎ সরবরাহ না থাকায় জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে চলমান এসএসসি পরীক্ষার সময় শিক্ষার্থীরা পড়াশোনায় চরম সমস্যায় পড়েছে।

 

স্থানীয় বাসিন্দা রাকিব বলেন, “দিনে মাত্র ১–২ ঘণ্টাও ঠিকভাবে বিদ্যুৎ পাওয়া যায় না। এতে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।”

 

আরেক বাসিন্দা জাকির হোসেন জানান, রাতে অনেক সময় মাত্র এক ঘণ্টা বিদ্যুৎ থাকে। এতে ব্যবসা-বাণিজ্য চালানো কঠিন হয়ে পড়েছে।

 

স্থানীয় দধি ব্যবসায়ী এক ব্যক্তি বলেন, বিদ্যুৎ না থাকায় পণ্য নষ্ট হচ্ছে এবং ফ্রিজও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা দ্রুত জাতীয় গ্রিডের বিদ্যুৎ সংযোগের দাবি জানিয়েছেন।

 

এ বিষয়ে প্রকল্প পরিচালক এস. এন. কাইয়ুম বাপ্পি বলেন, সৌরশক্তিনির্ভর হওয়ায় সূর্যালোক কম থাকলে উৎপাদন ও সরবরাহে সমস্যা হয়। ব্যাকআপ হিসেবে একটি জেনারেটর থাকলেও ডিজেল সংকটের কারণে সেটি নিয়মিত চালানো যাচ্ছে না। তিনি জানান, ডিজেল সরবরাহের জন্য আবেদন করা হলেও এখনো কোনো বরাদ্দ পাওয়া যায়নি।

 

মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু মুছা বলেন, বিদ্যুৎকেন্দ্রে তালা দেওয়ার বিষয়ে তিনি এখনো আনুষ্ঠানিকভাবে অবগত নন। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

 

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত বিদ্যুৎ সমস্যা সমাধান এবং স্থায়ীভাবে জাতীয় গ্রিড সংযোগের দাবি জানিয়েছেন।


সম্পর্কিত

বিদ্যুৎ সংকটমনপুরা

জনপ্রিয়


বাংলাদেশ থেকে আরও পড়ুন

ক্রিকেটার থেকে ‘শুটার’, চট্টগ্রামের অপরাধজগতে যেভাবে আলোচিত হয়ে উঠলেন ডেভিড ইমন

ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে মাঠে অনুশীলন শুরু করেছিলেন। তবে অল্প কয়েক বছরের ব্যবধানে সেই পরিচয় ছাপিয়ে চট্টগ্রামের অপরাধজগতের আলোচিত নাম হয়ে ওঠেন মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন। বিদেশি নম্বর ব্যবহার করে ব্যবসায়ী, প্রবাসী ও বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকদের কাছে কোটি কোটি টাকা চাঁদা দাবি, একের পর এক হত্যাকাণ্ড, অস্ত্রবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে বারবার উঠে আসে তার নাম।

ময়মনসিংহে স্বামী হত্যা মামলায় দ্বিতীয় স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

ময়মনসিংহ সদর উপজেলার বহুল আলোচিত শফিকুল ইসলাম শপু হত্যা মামলায় তার দ্বিতীয় স্ত্রী আফরোজা শেখ ইতিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

রাষ্ট্রপতির পদে থাকার আগে বা পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা সম্ভব: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

রাষ্ট্রপতি দায়িত্বে থাকা অবস্থায় আইনের মুখোমুখি না হলেও, দায়িত্ব গ্রহণের আগে বা দায়িত্ব ছাড়ার পর কোনো অভিযোগ থাকলে সেসব বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তবে তিনি স্পষ্ট করে বলেন, এ মন্তব্য কোনো নির্দিষ্ট ব্যক্তিকে উদ্দেশ্য করে নয়, বরং যেকোনো রাষ্ট্রপতির ক্ষেত্রেই প্রযোজ্য।

অ্যাডভান্স নিয়েও ডেলিভারিতে টালবাহানা: প্রতারণা ও অপমানের অভিযোগ স্টার টেকের বিরুদ্ধে

দেশের প্রযুক্তিপণ্য বিক্রেতা প্রতিষ্ঠান Star Tech & Engineering Ltd.-এর বিরুদ্ধে অগ্রিম অর্থ নেওয়ার পরও প্রি-অর্ডার করা ম্যাকবুক সরবরাহ না করা, পরে একই পণ্যের দাম বাড়িয়ে বিক্রির চেষ্টা এবং শোরুমে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে।