বাংলাদেশ


হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালেন স্বামী


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১১ মে ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন, সোমবার

হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালেন স্বামী

ছবি: দূরবীন নিউজ


শেরপুরের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক গৃহবধূর মরদেহ রেখে স্বামী ও তাঁর পরিবারের সদস্যদের পালিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রোববার (১০ মে) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

 

নিহত গৃহবধূর নাম শিম্পা খাতুন (২৪)। তিনি ময়মনসিংহের ফুলপুর উপজেলার ১ নম্বর ছনধরা ইউনিয়নের লাউয়াই গ্রামের বাসিন্দা এবং একই গ্রামের আব্দুল হাইয়ের ছেলে মহিজুল ইসলামের স্ত্রী।

 

হাসপাতাল সূত্রে জানা গেছে, অসুস্থ অবস্থার কথা বলে মহিজুল ইসলামসহ পরিবারের পাঁচ সদস্য শিম্পা খাতুনকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে মৃত ঘোষণা করেন। পরে স্বজনরা হাসপাতাল থেকে কৌশলে সরে যান। বিষয়টি জানাজানি হলে হাসপাতালজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

 

স্থানীয় সূত্র জানায়, প্রায় চার থেকে পাঁচ বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে শিম্পা ও মহিজুলের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাঁদের দাম্পত্য জীবনে কলহ চলছিল। বিশেষ করে টাকার বিষয় নিয়ে প্রায়ই দুজনের মধ্যে বিরোধ হতো। স্থানীয়দের দাবি, শনিবার রাতেও স্বামী-স্ত্রীর মধ্যে টাকা নিয়ে ঝগড়া হয়েছিল।

 

নিহতের বাবা নায়েব আলী অভিযোগ করে বলেন, “বিয়ের পর থেকেই আমার মেয়ের ওপর টাকার জন্য নির্যাতন চালাতো জামাই। সে জুয়া খেলতো এবং প্রায়ই টাকা চাইতো। টাকা না দিলে মেয়েকে মারধর করতো। আমার মেয়ের মাথায় আঘাত করেছে, মুখ দিয়ে রক্ত বের হতে দেখেছি।”

 

তিনি আরও বলেন, “জামাইয়ের জন্য আমি ভ্যানগাড়ি কিনে দিয়েছি, বসতভিটা কিনে বাড়িও করে দিয়েছি। তারপরও আমার মেয়েকে শান্তিতে থাকতে দেয়নি।”

 

ঘটনার পর নকলা থানা পুলিশ হাসপাতাল থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছে। পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে নকলা থানা পুলিশ।


সম্পর্কিত

বাংলাদেশগৃহবধূ মৃত্যু

জনপ্রিয়


বাংলাদেশ থেকে আরও পড়ুন

কর্পোরেট একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ পোস্ট-বাজেট সামিট ২০২৬’

জাতীয় বাজেট ২০২৬-২৭-এর কার্যকর বাস্তবায়ন, রাজস্ব খাতের সংস্কার এবং আরও ব্যবসাবান্ধব নীতি-পরিবেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে কর্পোরেট একাডেমি ফর প্রফেশনাল এক্সেলেন্স (CAPE)-এর উদ্যোগে এবং টয়োটা বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশ পোস্ট-বাজেট সামিট ২০২৬, Driven by Toyota Bangladesh’।

ইউএস-বাংলা ও ঢাকা ফ্ল্যাশের বিশ্বকাপ কুইজের বিজয়ীরা পেলেন রিটার্ন বিমান টিকিট

ফুটবল বিশ্বকাপ শেষ হলেও ফুটবলপ্রেমীদের অংশগ্রহণ ও আগ্রহকে উৎসাহিত করতে ইউএস-বাংলা এয়ারলাইনস ও ঢাকা ফ্ল্যাশের যৌথ উদ্যোগে আয়োজিত ‘বিশ্বকাপ কুইজ প্রতিযোগিতা’র ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে লটারির মাধ্যমে দুই বিজয়ীর নাম ঘোষণা করা হয় এবং তাদের জন্য রিটার্ন বিমান টিকিট প্রদান করা হয়।

বাংলাদেশে ট্যালি প্রাইম ৭.১ উন্মোচন, যুক্ত হলো ইনভয়েস কাস্টমাইজেশনসহ নতুন সুবিধা

ব্যবসা ব্যবস্থাপনা সফটওয়্যার খাতে বিশ্বব্যাপী পরিচিত প্রযুক্তি প্রতিষ্ঠান ট্যালি সলিউশনস বাংলাদেশে তাদের সর্বশেষ সংস্করণ ট্যালি প্রাইম ৭.১ উন্মোচন করেছে। নতুন এই সংস্করণে ইনভয়েস পার্সোনালাইজেশন, ব্যবসায়িক তথ্য সংযোজন এবং নথি ব্যবস্থাপনায় বেশ কয়েকটি নতুন ও উন্নত সুবিধা যুক্ত করা হয়েছে।

গ্রামীণফোনের বিরুদ্ধে গ্রাহকের নামে অন্যত্র জিপিফাই সংযোগ ব্যবহারের অভিযোগ, থানায় জিডি ও ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

নিজের নাম ও ঠিকানা ব্যবহার করে অন্য ব্যক্তি বা গোষ্ঠীর কাছে জিপিফাই (GPFi) ইন্টারনেট সংযোগ ও ডিভাইস সরবরাহ করার অভিযোগ উঠেছে মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে। এ ঘটনায় চট্টগ্রাম নগরীর এক গ্রাহক কোতোয়ালী থানায় সাধারণ ডায়রি (জিডি) করার পাশাপাশি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।