বাংলাদেশ
যুবদল নেতা আনসারীর বিরুদ্ধে ‘মিথ্যা মামলা ও অপপ্রচারের’ প্রতিবাদে নেত্রকোণায় মানববন্ধন

নেত্রকোণার বেতাটী মোড়ে যুবদল নেতা মাহিদ আহমেদ আনসারীর বিরুদ্ধে ‘মিথ্যা মামলা ও অপপ্রচারের’ প্রতিবাদে মানববন্ধন করেন এলাকাবাসী। ছবি: সংগৃহীত
নেত্রকোণা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহিদ আহমেদ আনসারীর বিরুদ্ধে অপপ্রচার, ষড়যন্ত্র ও মিথ্যা মামলা দায়েরের অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা।
সোমবার দুপুরে বেতাটী মোড় এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. সহিদ উদ্দিন, আব্দুল মতিন, যুবদলের সাবেক নেতা সাজন মিয়া, শ্রমিক দলের নেতা লিটন সরকার, ইউনিয়ন যুবদলের রফিকুল ইসলাম মিটু, যুবদল কর্মী রানা মিয়া, গ্রাম কমিটির সভাপতি মো. আনোয়ার হোসেন ও মহিলা দলের নেত্রী সুমাইয়া আক্তার।
বক্তারা দাবি করেন, মাহিদ আহমেদ আনসারী এলাকায় জনপ্রিয় ও কর্মীবান্ধব নেতা হিসেবে পরিচিত। তিনি বিভিন্ন সময় মাদক, অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।
তাঁদের অভিযোগ, পারলা এলাকার রুবেল মিয়া ও তাঁর সহযোগীরা এলাকায় মাদক ব্যবসা, চুরি ও ছিনতাইসহ নানা অপকর্মে জড়িত। এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করায় আনসারীর অনুসারীদের ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটে। পরে ওই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, আনসারীর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত একটি মহল তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অপপ্রচার চালাচ্ছে এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।
বক্তারা অবিলম্বে এসব মামলা প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে হয়রানি বন্ধ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তাঁরা।
সম্পর্কিত
জনপ্রিয়
বাংলাদেশ থেকে আরও পড়ুন
কর্পোরেট একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ পোস্ট-বাজেট সামিট ২০২৬’
জাতীয় বাজেট ২০২৬-২৭-এর কার্যকর বাস্তবায়ন, রাজস্ব খাতের সংস্কার এবং আরও ব্যবসাবান্ধব নীতি-পরিবেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে কর্পোরেট একাডেমি ফর প্রফেশনাল এক্সেলেন্স (CAPE)-এর উদ্যোগে এবং টয়োটা বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশ পোস্ট-বাজেট সামিট ২০২৬, Driven by Toyota Bangladesh’।
ইউএস-বাংলা ও ঢাকা ফ্ল্যাশের বিশ্বকাপ কুইজের বিজয়ীরা পেলেন রিটার্ন বিমান টিকিট
ফুটবল বিশ্বকাপ শেষ হলেও ফুটবলপ্রেমীদের অংশগ্রহণ ও আগ্রহকে উৎসাহিত করতে ইউএস-বাংলা এয়ারলাইনস ও ঢাকা ফ্ল্যাশের যৌথ উদ্যোগে আয়োজিত ‘বিশ্বকাপ কুইজ প্রতিযোগিতা’র ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে লটারির মাধ্যমে দুই বিজয়ীর নাম ঘোষণা করা হয় এবং তাদের জন্য রিটার্ন বিমান টিকিট প্রদান করা হয়।
বাংলাদেশে ট্যালি প্রাইম ৭.১ উন্মোচন, যুক্ত হলো ইনভয়েস কাস্টমাইজেশনসহ নতুন সুবিধা
ব্যবসা ব্যবস্থাপনা সফটওয়্যার খাতে বিশ্বব্যাপী পরিচিত প্রযুক্তি প্রতিষ্ঠান ট্যালি সলিউশনস বাংলাদেশে তাদের সর্বশেষ সংস্করণ ট্যালি প্রাইম ৭.১ উন্মোচন করেছে। নতুন এই সংস্করণে ইনভয়েস পার্সোনালাইজেশন, ব্যবসায়িক তথ্য সংযোজন এবং নথি ব্যবস্থাপনায় বেশ কয়েকটি নতুন ও উন্নত সুবিধা যুক্ত করা হয়েছে।
গ্রামীণফোনের বিরুদ্ধে গ্রাহকের নামে অন্যত্র জিপিফাই সংযোগ ব্যবহারের অভিযোগ, থানায় জিডি ও ভোক্তা অধিদপ্তরে অভিযোগ
নিজের নাম ও ঠিকানা ব্যবহার করে অন্য ব্যক্তি বা গোষ্ঠীর কাছে জিপিফাই (GPFi) ইন্টারনেট সংযোগ ও ডিভাইস সরবরাহ করার অভিযোগ উঠেছে মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে। এ ঘটনায় চট্টগ্রাম নগরীর এক গ্রাহক কোতোয়ালী থানায় সাধারণ ডায়রি (জিডি) করার পাশাপাশি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।





