বাংলাদেশ


এবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর পকেটে ভিভো মোবাইল বিষ্ফোরণ


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:২৫ জুন ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার

এবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর পকেটে  ভিভো মোবাইল বিষ্ফোরণ

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর পকেটে থাকা ভিভো ব্র্যান্ডের একটি মোবাইল ফোন বিস্ফোরণের অভিযোগ উঠেছে। এতে ওই শিক্ষার্থী আহত হয়েছেন। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভুক্তভোগী।

 

আহত শিক্ষার্থীর নাম আমিরুল ইসলাম। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তার দাবি, বুধবার (২৪ জুন) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের উদ্দেশ্যে বের হওয়ার সময় তার পকেটে থাকা ভিভো Y12 মডেলের মোবাইল ফোনটি হঠাৎ বিস্ফোরিত হয়। এতে তিনি গুরুতর আহত হন।

 

ভুক্তভোগী আমিরুল ইসলাম বলেন, “আমি সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের উদ্দেশ্যে বের হই। এমন অবস্থায় আমার পকেটে থাকা ভিভো Y12 মডেলের ফোনটি বিস্ফোরিত হয়। এতে আমি গুরুতর আহত হই। এখনো চিকিৎসাধীন রয়েছি।”

 

এই ঘটনার কয়েক দিন আগেই গাজীপুরের টঙ্গীতে ভিভো ব্র্যান্ডের আরেকটি মোবাইল ফোন বিস্ফোরণের অভিযোগ সামনে আসে। গত ২১ জুন টঙ্গীর একটি আবাসিক এলাকায় ভিভোর Y20 মডেলের একটি স্মার্টফোন বিস্ফোরিত হয় বলে দাবি করেন ভুক্তভোগীর পরিবার।

 

ভুক্তভোগী পরিবার গণমাধ্যমকে জানায়, অসুস্থ অবস্থায় ঘরের মেঝেতে শুয়ে ছিলেন এক গৃহবধূ। এ সময় তিনি অনুভব করেন, তার ব্যবহৃত মোবাইল ফোনটি অস্বাভাবিকভাবে গরম হয়ে উঠছে। বিষয়টি বুঝতে পেরে তিনি দ্রুত ফোনটি পরিবারের অন্য এক সদস্যের হাতে তুলে দেন। কিছুক্ষণের মধ্যেই ফোনটি থেকে ধোঁয়া বের হতে শুরু করে এবং বিস্ফোরণের আশঙ্কা দেখা দেয়।

 

পরিস্থিতির গুরুত্ব বুঝে পরিবারের সদস্যরা দ্রুত মোবাইল ফোনটি বারান্দায় নিয়ে রাখেন। সেখানে রাখার কিছুক্ষণ পরই সেটি বিস্ফোরিত হয়। ঘটনার সময় ফোনটি থেকে প্রচুর ধোঁয়া বের হতে দেখা যায়। পুরো ঘটনাটি পরিবারের একজন সদস্য ভিডিও করে সংরক্ষণ করেন বলেও জানানো হয়েছে।

 

পরিবারের সদস্যদের ভাষ্য, ফোনটি যদি বিছানার ওপর রাখা থাকত, তাহলে আগুন লাগাসহ আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। বিশেষ করে বাড়ির ছোট শিশুরা নিয়মিত ওই মোবাইল ফোনে গেমস ও ভিডিও দেখত। এ কারণে ঘটনাটির পর তারা আতঙ্কিত হয়ে পড়েছেন।

 

পরিবারটি জানায়, মোবাইল বিস্ফোরণের পর পুরো বাড়িতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্যরা সারারাত উদ্বেগের মধ্যে কাটান। তাদের মতে, অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

 

সাম্প্রতিক দুই ঘটনায় ভিভো ব্র্যান্ডের মোবাইল ফোনের নিরাপত্তা নিয়ে ব্যবহারকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কোম্পানির কোনো বক্তব্য পাওয়া যায়নি।


জনপ্রিয়


বাংলাদেশ থেকে আরও পড়ুন

কর্পোরেট একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ পোস্ট-বাজেট সামিট ২০২৬’

জাতীয় বাজেট ২০২৬-২৭-এর কার্যকর বাস্তবায়ন, রাজস্ব খাতের সংস্কার এবং আরও ব্যবসাবান্ধব নীতি-পরিবেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে কর্পোরেট একাডেমি ফর প্রফেশনাল এক্সেলেন্স (CAPE)-এর উদ্যোগে এবং টয়োটা বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশ পোস্ট-বাজেট সামিট ২০২৬, Driven by Toyota Bangladesh’।

ইউএস-বাংলা ও ঢাকা ফ্ল্যাশের বিশ্বকাপ কুইজের বিজয়ীরা পেলেন রিটার্ন বিমান টিকিট

ফুটবল বিশ্বকাপ শেষ হলেও ফুটবলপ্রেমীদের অংশগ্রহণ ও আগ্রহকে উৎসাহিত করতে ইউএস-বাংলা এয়ারলাইনস ও ঢাকা ফ্ল্যাশের যৌথ উদ্যোগে আয়োজিত ‘বিশ্বকাপ কুইজ প্রতিযোগিতা’র ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে লটারির মাধ্যমে দুই বিজয়ীর নাম ঘোষণা করা হয় এবং তাদের জন্য রিটার্ন বিমান টিকিট প্রদান করা হয়।

বাংলাদেশে ট্যালি প্রাইম ৭.১ উন্মোচন, যুক্ত হলো ইনভয়েস কাস্টমাইজেশনসহ নতুন সুবিধা

ব্যবসা ব্যবস্থাপনা সফটওয়্যার খাতে বিশ্বব্যাপী পরিচিত প্রযুক্তি প্রতিষ্ঠান ট্যালি সলিউশনস বাংলাদেশে তাদের সর্বশেষ সংস্করণ ট্যালি প্রাইম ৭.১ উন্মোচন করেছে। নতুন এই সংস্করণে ইনভয়েস পার্সোনালাইজেশন, ব্যবসায়িক তথ্য সংযোজন এবং নথি ব্যবস্থাপনায় বেশ কয়েকটি নতুন ও উন্নত সুবিধা যুক্ত করা হয়েছে।

গ্রামীণফোনের বিরুদ্ধে গ্রাহকের নামে অন্যত্র জিপিফাই সংযোগ ব্যবহারের অভিযোগ, থানায় জিডি ও ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

নিজের নাম ও ঠিকানা ব্যবহার করে অন্য ব্যক্তি বা গোষ্ঠীর কাছে জিপিফাই (GPFi) ইন্টারনেট সংযোগ ও ডিভাইস সরবরাহ করার অভিযোগ উঠেছে মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে। এ ঘটনায় চট্টগ্রাম নগরীর এক গ্রাহক কোতোয়ালী থানায় সাধারণ ডায়রি (জিডি) করার পাশাপাশি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।