

মেহেদী হাসান, যবিপ্রবি প্রতিনিধি : পথ আল্পনা, বাণী অর্চনা, পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণসহ নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বিদ্যার দেবী সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে। আজ বুধবার সকাল ১০টার দিকে প্রতিমা স্থাপনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সরস্বতী পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারীবৃন্দ। এছাড়াও যবিপ্রবির ঝিনাইদহ ক্যাম্পাসেও সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে। সকাল ১১ টায় সরস্বতী পূজা উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন। সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি বলেন, আমরা এমন একটি দেশে বাস করি যেখানে ধর্মীয় সম্প্রীতি সবচেয়ে বেশি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন অসাম্প্রদায়িক নেতা। যিনি বাঙালী মুসলিমদের বাঙালী, বাঙালী হিন্দুদের বাঙালী, বাঙালী খৃষ্টানদের বাঙালী, বাঙালী বৌদ্ধদের বাঙালী বানিয়েছেন। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হলো একটি ধর্মনিরপক্ষে ও অসাম্প্রদায়িক বিশ্ববিদ্যালয়। আমরা চাই, এখানে সকল ধর্মের মানুষ পারস্পারিক সোহার্দ্য সম্প্রীতি বজায় রেখে বসবাস করবে।যবিপ্রবি পূজা উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাসের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন ডা. মিলন কুমার বসু। আরও বক্তব্য দেন যবিপ্রবির প্রধান চিকিৎসক ডা. দীপক কুমার মন্ডল, সহকারী অধ্যাপক তরুন সেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক ড. মৌমিতা চৌধুরি, প্রভাষক দেবাশীষ রায়, সেকশন অফিসার রামানন্দ পাল, ফিজিক্যাল ইন্সট্রাক্টর উজ্জ্বল চন্দ্র সূত্রধর প্রমুখ। সংক্ষিপ্ত আলোচনা সভা পরিচালনা করেন যবিপ্রবির শিক্ষার্থী বিনয় কুমার ভৌমিক।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।