নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(নোবিপ্রবি) শাখা ছাত্রলীগ। রবিবার (১৭ মার্চ) এ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি বিশ্ববিদ্যালয় এলাকায় অসহায় মানুষের মধ্যে ইফতার বিতরণ করে সংগঠনটি। এ সময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সভাপতি নাঈম রহমান ও সাধারণ সম্পাদক জাহিদ হাসান শুভসহ অন্যরা।এ বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, 'আমরা বাংলাদেশ ছাত্রলীগ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে বঙ্গবন্ধুর চিরায়ত যে আদর্শ সেটি ছড়িয়ে দিতে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মবার্ষিকী পালন করেছি। এই লক্ষ্যে আমরা বিভিন্ন কর্মসূচি দিয়েছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে তরুণ প্রজন্মের পক্ষে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছি। এছাড়াও রমজান মাস উপলক্ষ্যে সাধারণ শিক্ষার্থী, অসহায় ও শ্রমজীবী মানুষের মাঝে ইফতার বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করেছি।
বঙ্গবন্ধুর জন্মদিনে নোবিপ্রবি ছাত্রলীগের ইফতার বিতরণ কর্মসূচি
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ছাত্রলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিনে সাধারণ শিক্ষার্থী ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
প্রকাশিত:
পড়তে ১ মিনিট

খবরটি শেয়ার করুন








